Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

সামুদ্রিক জোটের কমান্ডার হলেন সৌদি রিয়ার অ্যাডমিরাল

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ২৩:৩৮
সামুদ্রিক জোটের কমান্ডার হলেন সৌদি রিয়ার অ্যাডমিরাল

রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ বিন সালেম আল-শেহরি। ছবি: সংগৃহীত

বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোটের কমান্ডার হিসেবে রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ বিন সালেম আল-শেহরির নাম ঘোষণা করেছে সৌদি আরব। বৃহস্পতিবার তার নাম ঘোষণা করা হয়। বাংলাদেশও সৌদি নেতৃত্বাধীন এই জোটের সদস্য। লোহিত সাগর, বাব আল-মান্দাব প্রণালি ও এডেন উপসাগরে সামুদ্রিক নিরাপত্তা জোরদার করাই জোটটির প্রধান লক্ষ্য।

লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম আশারক আল-আওসাত জানিয়েছে, আল-শেহরির সামরিক নেতৃত্বের অভিজ্ঞতা ৩২ বছরের বেশি। রয়্যাল সৌদি নেভাল ফোর্সেসে তিনি পরিকল্পনা, বাহিনী উন্নয়ন ও আন্তর্জাতিক প্রতিরক্ষা সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বহুজাতিক সামরিক সমন্বয়ে তার অভিজ্ঞতা জোটের নেতৃত্বে কাজে লাগবে বলে আশা করছে সৌদি আরব।

আরও পড়ুন

ন্যাটোভুক্ত দেশে হামলা চালাতে পারে রাশিয়া

০৮ আগস্ট ২০২৬

গত ৩০ জুলাই সৌদি আরবসহ ১৪টি দেশ এই জোট গঠনের ঘোষণা দেয়। জোটের সদস্য দেশগুলো বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখা, গোয়েন্দা তথ্য বিনিময়, যৌথ সামরিক মহড়া এবং সমন্বিত নৌ অভিযান পরিচালনায় সহযোগিতা করবে। জোটের প্রধান কার্যালয় সৌদি আরবে স্থাপন করা হবে।

সৌদি আরব ও বাংলাদেশ ছাড়া জোটের অন্য সদস্য দেশগুলো হলো তুরস্ক, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিসর, পাকিস্তান, জিবুতি, সোমালিয়া, ইয়েমেন, সুদান ও কমোরোস।

আবদুল্লাহ বিন সালেমসৌদি আরব
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: