Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

হামাসের পর নেতানিয়াহুর দরজায় কুশনার, গাজা শান্তির পরবর্তী ধাপ নিয়ে বৈঠক

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ২১:৪২
হামাসের পর নেতানিয়াহুর দরজায় কুশনার, গাজা শান্তির পরবর্তী ধাপ নিয়ে বৈঠক

সংগৃহীত ছবি

গাজায় যুদ্ধবিরতি চলছে, কিন্তু হামলা থামেনি পুরোপুরি। আর সেই অসম্পূর্ণ যুদ্ধবিরতিকেই এবার পরের ধাপে নিতে মাঠে নামলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও জামাতা জ্যারেড কুশনার। এক দিন আগে কায়রোতে হামাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সোমবার ইসরায়েলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় বসেছেন তিনি। লক্ষ্য ট্রাম্পের ১৫ দফা গাজা পরিকল্পনার পরবর্তী ধাপ কীভাবে এগিয়ে নেওয়া যায়, তা নিয়ে সমঝোতায় পৌঁছানো।

‘দ্য টাইমস অব ইসরায়েল’ এক নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে জানিয়েছে, বৈঠকে কুশনারের সঙ্গে ছিলেন ‘বোর্ড অব পিস’-এর গাজার প্রধান দূত নিকোলায় ম্লাদেনভ এবং বোর্ডের সদস্য ও সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার।

সূত্রটি জানিয়েছে, সোমবারের আলোচনায় ট্রাম্পের ১৫ দফা পরিকল্পনার ‘সবগুলো বিষয় নিয়ে কীভাবে এগিয়ে যাওয়া যায়’, সেদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিকল্পনাটিতে তেল আবিবের ‘স্বাক্ষর’ নেওয়ার চেষ্টা আলোচনার মূল বিষয় নয়।

আরও পড়ুন

গাজায় আগুন জ্বালানোও এখন যুদ্ধের অংশ

১৬ আগস্ট ২০২৬

এর আগে রবিবার কুশনার, ম্লাদেনভ ও ব্লেয়ার মিশরের রাজধানী কায়রো সফর করেন। সেখানে তারা হামাসের কর্মকর্তাদের সঙ্গে একই ধরনের আলোচনা করেন।

২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় প্রাণঘাতী অভিযান শুরু করে। এতে এখন পর্যন্ত ৭৩ হাজারের বেশি মানুষ নিহত এবং ১ লাখ ৭৪ হাজারের বেশি আহত হয়েছেন।

ট্রাম্পের গাজা পরিকল্পনার প্রথম ধাপের অংশ হিসেবে ২০২৫ সালের অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েলি সেনাবাহিনী ফিলিস্তিনি ভূখণ্ডটিতে হামলা অব্যাহত রেখেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও এসব হামলায় অন্তত ১ হাজার ২৬০ জন নিহত এবং ৪ হাজার ১০০ জনের বেশি আহত হয়েছেন।

ট্রাম্পের পরিকল্পনার দ্বিতীয় ধাপে গাজার প্রশাসনের দায়িত্ব একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটির কাছে হস্তান্তর, একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন এবং আন্তর্জাতিক তত্ত্বাবধানে গাজার প্রশাসনের জন্য জাতীয় কমিটির অধীনে অস্ত্রের নিয়ন্ত্রণ দেওয়ার কথা বলা হয়েছে। এর পাশাপাশি ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং গাজা পুনর্গঠনের পরিকল্পনাও রয়েছে।

সূত্র: মিডলইস্ট মনিটর

গাজা যুদ্ধজ্যারেড কুশনারবেনিয়ামিন নেতানিয়াহু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম