Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের পরমবন্ধু রায়হান
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

হুতিভীতিতে সৌদির আকাশ ফাঁকা

শামীম জোয়ার্দার
শামীম জোয়ার্দার
agamir somoy
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৮:০৪
হুতিভীতিতে সৌদির আকাশ ফাঁকা

সংগৃহীত ছবি

ভূখণ্ডের বিস্তীর্ণ মরুভূমির মতোই ‘খাঁ খাঁ’ করছে সৌদি আরবের বিশাল আকাশপথও। উড়োজাহাজের চেনা ডানার বদলে সেখানে গর্জে উঠছে যুদ্ধের মেঘ। সেই আতঙ্কে স্তব্ধ হয়ে গেছে রাজধানী রিয়াদের বিমানবন্দরের কার্যক্রম। ফ্লাইট বাতিলের দীর্ঘশ্বাসে ভারী হয়ে উঠেছে জেদ্দার বিমানবন্দরও! একের পর এক হামলা চালাচ্ছে হুতিরা। তেল শোধনাগার, সামরিক ঘাঁটি, রাজধানী— সবই তাদের হামলার লক্ষ্যবস্তু। দিনের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হতাহতের সংখ্যাও। আতঙ্কের মুখে গুরুত্বপূর্ণ বিমানবন্দরটি বন্ধ রাখতে বাধ্য হয়েছে সৌদি কর্তৃপক্ষ। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। বিশ্বের অন্যান্য দেশের মতো ঢাকা থেকেও রিয়াদ, দাম্মাম ও জেদ্দাগামী ফ্লাইট বাতিল করা হয়েছে। সব মিলিয়ে সৌদির বিমানবন্দরগুলোতে ফ্লাইট বাতিলের হার গতকাল ৪৬ দশমিক ৪ শতাংশে পৌঁছেছে। সে তথ্যই দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক উড়োজাহাজ চলাচল বিশ্লেষণকারী প্রতিষ্ঠান অ্যাভিয়েশন অ্যানালিটিকস ফার্ম সিরিয়াম। রয়টার্স।

চলমান এ অচলাবস্থায় গত রবিবার সৌদি আরব বা এর ওপর দিয়ে উড্ডয়নের সময় সতর্কতা জারি করে মার্কিন বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রণ ‘ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন’। পরিষেবা স্থগিত করেছে ইউরোপ ও এশিয়ার বেশ কয়েকটি বিমানসংস্থাও। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণ দেখিয়ে আগেই (শুক্রবার) সৌদির আকাশসীমাসংক্রান্ত সতর্কবার্তা আরও জোরদার করে ইউরোপীয় ইউনিয়নভুক্ত অ্যাভিয়েশন সংস্থা ইএএসএ। দেশটিতে ভ্রমণের বিষয়েও নাগরিকদের সতর্ক করেছে বিশ্বের বেশ কয়েকটি দেশ। সবার আগে এ সতর্কতা দেয় সৌদির বড় মিত্র যুক্তরাষ্ট্র। দেখাদেখি কানাডা, দক্ষিণ কোরিয়া ও জাপানও। সর্বশেষ গতকাল সোমবার এ নিষেধাজ্ঞা দেয় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

গত শনিবার থেকেই কার্যত ফাঁকা হতে শুরু করে সৌদির আকাশ। ওইদিনই রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা চালায় ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। হামলার পরপরই বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। সেটি ছিল প্রথম দফার হামলা। প্রাথমিক তথ্যে জানা যায়, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের প্রাণঘাতী ওই হামলায় বিমানবন্দরে দুই বাংলাদেশিসহ ১৩ জন নিহত হন। ৩০৮ জন আহত। পরদিন রবিবার রাতে দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুতিরা। সেদিনই বিমানবন্দরটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করে কর্তৃপক্ষ। ছয় ঘণ্টা বন্ধ থাকার পর গতকাল পুনরায় ফ্লাইট চলাচল শুরু হয়েছে। তবে এখনো সেখানে ব্যাপক ফ্লাইট বিপর্যয় ও বিলম্বের ঘটনা ঘটছে। অন্যদিকে, কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর এখনো বন্ধ রয়েছে। আন্তর্জাতিক বিমান চলাচলসংক্রান্ত নোটিস এবং ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, ১৭ অক্টোবর পর্যন্ত বিমানবন্দরটি বন্ধ থাকবে। বাংলাদেশ সময় ১৮ অক্টোবর রাত ৩টা পর্যন্ত।

এ-সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে গতকাল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, ঢাকা থেকে রিয়াদ, দাম্মাম ও জেদ্দাগামী কমপক্ষে ৬১টি ফ্লাইট বাতিল এবং স্থগিত করা হয়েছে। গত শনিবার রাত থেকে গতকাল বিকাল পর্যন্ত এসব ফ্লাইট বাতিল ও স্থগিত করা হয়। এতে এ পর্যন্ত ৮ হাজার ৩৮১ জন যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের ঢাকা থেকে সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে যাওয়ার কথা ছিল।

বেবিচকের তথ্য অনুযায়ী, ৬১টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৯টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ২টি, সাউদিয়া এয়ারলাইনসের ৪টি এবং রিয়াদ এয়ারের ৭টি ফ্লাইট। এ ছাড়া ইন্ডিগোর ১৬টি, সালাম এয়ারের ৩টি, ইজিপ্ট এয়ারের ১টি, এমিরেটসের ৯টি, কাতার এয়ারওয়েজের ৫টি এবং ফ্লাইদুবাইয়ের ৫টি ফ্লাইট রয়েছে।

সৌদিফাঁকাআকাশপথঅ্যাভিয়েশনহুতিভীতিঅচলাবস্থা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি