ভূখণ্ডের বিস্তীর্ণ মরুভূমির মতোই ‘খাঁ খাঁ’ করছে সৌদি আরবের বিশাল আকাশপথও। উড়োজাহাজের চেনা ডানার বদলে সেখানে গর্জে উঠছে যুদ্ধের মেঘ। সেই আতঙ্কে স্তব্ধ হয়ে গেছে রাজধানী রিয়াদের বিমানবন্দরের কার্যক্রম। ফ্লাইট বাতিলের দীর্ঘশ্বাসে ভারী হয়ে উঠেছে জেদ্দার বিমানবন্দরও! একের পর এক হামলা চালাচ্ছে হুতিরা। তেল শোধনাগার, সামরিক ঘাঁটি, রাজধানী— সবই তাদের হামলার লক্ষ্যবস্তু। দিনের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হতাহতের সংখ্যাও। আতঙ্কের মুখে গুরুত্বপূর্ণ বিমানবন্দরটি বন্ধ রাখতে বাধ্য হয়েছে সৌদি কর্তৃপক্ষ। এর প্রভাব পড়...