Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
গরিবের ডাক্তার খুরশীদ আলম
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিক ও নারীসহ ৮ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১০:৫২
গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিক ও নারীসহ ৮ ফিলিস্তিনি নিহত

গাজা সিটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তাল আল-হাওয়া এলাকায় ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত একটি যান। ছবি: সংগৃহীত

গাজায় শেষ ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েল এক বছর আগে কার্যকর হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

গতকাল বুধবার নিহতদের মধ্যে ফিলিস্তিনি সাংবাদিক মুহাম্মদ আবদেল আজিজ আল-নাজ্জারও ছিলেন। গাজার মিডিয়া অফিস তার মৃত্যুর তথ্য জানিয়েছে। তবে কোথায় এবং কীভাবে তিনি নিহত হয়েছেন, তা জানানো হয়নি।

এতে আরও বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ২৬৩ জন সাংবাদিক নিহত হয়েছেন।

এদিকে গাজা সিটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তাল আল-হাওয়া এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় একটি যাত্রীবাহী ভ্যানে থাকা ছয়জন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও চিকিৎসাসূত্র এ তথ্য জানিয়েছে।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, তাদের কর্মীরা হামলায় আহত ১৩ জনকে আল-কুদস হাসপাতালে নিয়ে গেছেন। চিকিৎসাসূত্র জানিয়েছে, আহতদের অবস্থা গুরুতর।

আল জাজিরার গাজা সিটি থেকে প্রতিবেদক হিন্দ খুদারি জানিয়েছেন, চিকিৎসকরা আহতদের জীবন বাঁচাতে কঠিন পরিস্থিতির মুখে পড়েছেন। দীর্ঘদিনের ইসরায়েলি হামলা ও অবরোধে গাজার স্বাস্থ্যব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, গাজা সিটির আল-শিফা হাসপাতালের কাছে একটি আবাসিক অ্যাপার্টমেন্টে ইসরায়েলি হামলায় অন্তত এক নারী নিহত হয়েছেন।

দক্ষিণ গাজায় বাস্তুচ্যুতদের একটি আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি ড্রোন হামলায় চার ফিলিস্তিনি আহত হয়েছেন। তাদের মধ্যে দুই শিশু রয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

মধ্য গাজার দেইর আল-বালাহর দক্ষিণ-পূর্বাঞ্চলে ইসরায়েলি বাহিনীর হামলায় আরও দুই ফিলিস্তিনি গুরুতর আহত হয়েছেন। দক্ষিণ গাজার খান ইউনিসেও ইসরায়েলি ট্যাংকের গোলাবর্ষণের খবর পাওয়া গেছে।

আরও পড়ুন

‘বোর্ড অব পিসের’ গাজা রোডম্যাপ বাস্তবায়নে প্রস্তুত হামাস

২৪ সেপ্টেম্বর ২০২৬

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতাল থেকে ৯ জনের মরদেহের তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে ৮ জন হামলায় নিহত হয়েছেন। একজন নারী আগের হামলায় আহত হয়ে পরে মারা গেছেন।

মন্ত্রণালয় জানিয়েছে, অক্টোবরের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ৪৩১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময়ে আহত হয়েছেন আরও ৫ হাজার ২৬ জন। গত ২৪ ঘণ্টায় আহত হয়েছেন ৩১ জন।

আল জাজিরার প্রতিবেদক হিন্দ খুদারি বলেছেন, গাজায় যুদ্ধবিরতি থাকার কথা থাকলেও ইসরায়েলি বাহিনীর সহিংসতা থামছে না। প্রতিদিন মানুষ নিহত ও আহত হচ্ছেন। একই সঙ্গে মানবিক পরিস্থিতিরও অবনতি হচ্ছে।

তিনি বলেছেন, গাজার মানুষ এখন বাজারে যাওয়া, সন্তানদের স্কুলে নেওয়া কিংবা স্বাভাবিক জীবনযাপন করতেও ভয় পাচ্ছেন।

গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের হিসাবে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় উপত্যকায় অন্তত ৭৪ হাজার ৩২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১ লাখ ৭৫ হাজার ১৪২ জন।

জাতিসংঘের স্যাটেলাইট সেন্টারের আগস্টের এক বিশ্লেষণে বলা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ধ্বংস হওয়া স্থাপনার সংখ্যা ৯ শতাংশ বেড়েছে।

জাতিসংঘের হিসাবে, গাজার প্রায় ৮২ শতাংশ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর সংখ্যা প্রায় ২ লাখ ভবন। যুদ্ধ শুরুর পর থেকে এসব স্থাপনার প্রায় দুই-তৃতীয়াংশ পুরোপুরি ধ্বংস হয়েছে।


সূত্র : আল জাজিরা


ইসরায়েল-গাজা সংঘাতগাজায় ইসরায়েলি হামলাসাংবাদিক নিহত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

    মধ্যরাতে ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ ইউনিয়ন কমিটি ঘোষণা

    মধ্যরাতে ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ ইউনিয়ন কমিটি ঘোষণা

    শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে মন্তব্য, শিক্ষক আটক

    শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে মন্তব্য, শিক্ষক আটক