Agamir Somoy E-Paper
সোমবার, ১৩ জুলাই, ২০২৬
আগামীর সময়
সাজ্জাদ নিজেই ব্লাড ব্যাংক
সোমবার, ১৩ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

আলো জ্বেলে নিভে গেল মরুর বাতিঘর

  • জাদুর ছোঁয়ায় বদলে দিয়েছেন ‘বেদুইন ভাগ্য’
  • শূন্য পকেট থেকে শীর্ষ ধনী দেশ
  • রক্তপাতহীন অভ্যুত্থানে ক্ষমতা গ্রহণ
জুয়েল জনি
agamir somoy
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০২:৩৭
আলো জ্বেলে নিভে গেল মরুর বাতিঘর

শেখ হামাদ বিন খলিফা আল থানি। জন্ম ১৯৫২। মৃত্যু ২০২৬। ক্ষমতা গ্রহণ ১৯৯৫। হস্তান্তর ২০১৩ সালে

ধূসর মরুভূমি; ধু-ধু বালুচর। একদিন শুধু ছিল মুক্তো শিকারি আর মৎস্যজীবীদের দীর্ঘশ্বাস। বিংশ শতাব্দীর প্রথমার্ধের কথা; পারস্য উপসাগরের বুক থেকে ঝিনুক কুড়িয়ে দিন চলত। কারও জীবিকা ছিল উট, দুম্বা, ছাগল, ভেড়া চরিয়ে। পারস্য উপসাগরের অববাহিকায় ছোট্ট একটি দেশ। যার পকেট তখন শূন্য। আকণ্ঠ ঋণে নিমজ্জিত এক ছোট্ট ভূখণ্ড। কিন্তু নিয়তির অবাধ্য লিখনকে বুড়ো আঙুল দেখিয়ে সেই ধূসর মরুভূমিতেই জ্বলে উঠল এলএনজির আলো।

পেটের দায়ে একসময় দেশ ছাড়ছিল যে দেশের মানুষ; সেখানেই আজ ইট-পাথর আর কাচ-ইস্পাতের গগনচুম্বী অট্টালিকা। এই রূপকথার যিনি জাদুকর, যিনি একটি নিঃস্ব দেশকে বিশ্বের শীর্ষ ধনকুবের রাষ্ট্রে রূপান্তর করেছিলেন, সেই দূরদর্শী নায়ক আর নেই। কাতারের সাবেক আমির ও দেশটির ‘ফাদার আমির’ শেখ হামাদ বিন খলিফা আল থানি ৭৪ বছর বয়সে গতকাল রবিবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আলো জ্বেলে নিভে গেল মরুভূমির বাতিঘর।

শেখ হামাদ ছোট উপসাগরীয় রাষ্ট্রটিকে পরিণত করেছিলেন বিশ্বের  অন্যতম ধনী ও প্রভাবশালী দেশে। আকর্ষণীয় ব্যক্তিত্ব ও বন্ধুসুলভ আচরণের অধিকারী আমির ক্ষমতা গ্রহণ করেন ১৯৯৫ সালে। এরপর দেশের বিপুল প্রাকৃতিক গ্যাসসম্পদ কাজে লাগিয়ে উন্নয়ন ও সংস্কার পরিকল্পনার পাশাপাশি শিক্ষা কর্মসূচি বাস্তবায়ন শুরু করেন তিনি। তার লক্ষ্য ছিল উচ্চাভিলাষী রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সংস্কার এগিয়ে নেওয়া। আর এসব কারণে তাকে বলা হয় ‘আধুনিক কাতারের রূপকার’। ২০১৩ সালে তিনি শান্তিপূর্ণভাবে নেতৃত্ব হস্তান্তর করেন।

দেশটির বর্তমান আমির ও তার ছেলে শেখ তামিম বিন হামাদ আল থানির কার্যালয় গতকাল এক বিবৃতিতে শেখ হামাদের মৃত্যুর খবর নিশ্চিতের পাশাপাশি শোক প্রকাশ করেছেন। তার মৃত্যুতে চার দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

শেখ হামাদের শাসনামলে কাতারের জিডিপি ২৪ গুণের বেশি বৃদ্ধি পায়। একই সঙ্গে তার দূরদর্শী চিন্তাভাবনায় নর্থ ফিল্ড গ্যাসক্ষেত্র থেকে উৎপাদন বৃদ্ধির ফলে ২০০৬ সালের মধ্যে বিশ্বের সর্ববৃহৎ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানিকারকে পরিণত হয় দেশটি। সরকারি তথ্য অনুযায়ী, দেশটির এলএনজি উৎপাদন সক্ষমতা বছরে ৭ কোটি ৭০ লাখ টনে পৌঁছায়। ১৯৯৫ সালে যখন তিনি দায়িত্ব নেন, তখন কাতার ছিল একটি সাধারণ ও ঋণগ্রস্ত দেশ। তার মাত্র ১৮ বছরের শাসনামলে মাথাপিছু আয়ের দিক থেকে পৃথিবীর অন্যতম শীর্ষ ধনী দেশে পরিণত হয়।

তার শাসনামলে কাতার ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। ১৯৯৬ সালে আলজাজিরা নিউজ চ্যানেল চালু হয়। তিনি ১৫ কোটি ডলার অনুদান দিয়ে এই স্বাধীন সংবাদ চ্যানেলটি চালু করার ডিক্রি জারি করেন, যা বদলে দেয় গোটা মধ্যপ্রাচ্যের সাংবাদিকতার ইতিহাস। ২০০৪ সালে কাতারের প্রথম স্থায়ী সংবিধান প্রণীত হয় এবং পৌরসভা নির্বাচন চালু করা হয়। যেখানে নারীরা ভোটাধিকার ও প্রার্থী হওয়ার অধিকার পান। তার নেতৃত্বে উপসাগরীয় দেশটি ২০২২ সালের ফিফা বিশ্বকাপ আয়োজনের অধিকার লাভ করে। যা প্রথমবারের মতো অর্জন করেছিল কোনো আরব দেশ।

১৯৫২ সালের জানুয়ারিতে দোহায় জন্ম শেখ হামাদের। ব্রিটিশ রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্ট থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর কাতারের সশস্ত্র বাহিনীর কমান্ডার হন। এ সামরিক শিক্ষাই পরে কাতারের সশস্ত্র বাহিনীকে আধুনিক ও সুসজ্জিত করার পেছনে বড় ভূমিকা রেখেছিল। ১৯৭৭ সালে যুবরাজ (উত্তরাধিকারী) ও প্রতিরক্ষামন্ত্রী নিযুক্ত হন তিনি।

২৭ জুন ১৯৯৫ সালে আমির হিসেবে ক্ষমতা গ্রহণ করেন। তার বাবা আমির খলিফা বিন হামাদ আল থানি যখন সুইজারল্যান্ডের জেনেভায় ছুটিতে ছিলেন, তখন শেখ হামাদ একটি রক্তপাতহীন পারিবারিক অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা নিজের হাতে নেন। পরে তার বাবা নির্বাসনে থাকলেও ২০০৪ সালে আবার কাতারে ফিরে আসেন তিনি। ২৫ জুন ২০১৩ সালে তার উত্তরাধিকারী শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে নেতৃত্ব হস্তান্তর করেন। এভাবে শান্তিপূর্ণ ও স্বেচ্ছায় নেতৃত্ব হস্তান্তর ছিল এই অঞ্চলে বিরল ঘটনা। এ বছর কাতার সরকার তাকে ‘ফাদার আমির’ উপাধি দেয়।

‘ভবিষ্যৎ তোমাদের সামনে, এই মাতৃভূমির সন্তানরা। তোমরাই এমন এক নতুন যুগের সূচনা করবে, যেখানে তরুণ নেতৃত্ব পতাকা বহন করবে’। ক্ষমতা ত্যাগ এবং সুচিন্তিতভাবে তখনকার ৩৩ বছর বয়সী শেখ তামিমের কাছে নেতৃত্ব হস্তান্তরের ঘোষণা দিতে গিয়ে শেখ হামাদ এসব কথা বলেন। কূটনৈতিক মধ্যস্থতাকারী হিসেবে কাতারের ভূমিকা নিয়ে শেখ হামাদের ছিল সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি। বছরের পর বছর কাতার সুদানের দারফুর অঞ্চলের সংঘাত, লেবাননের বিভিন্ন গোষ্ঠীর দ্বন্দ্ব এবং ফিলিস্তিনি সংগঠন হামাস ও ফাতাহর মধ্যে বিরোধ মীমাংসায় মধ্যস্থতা করেছে। একদিকে তিনি যুক্তরাষ্ট্রের বাহিনীকে কাতারের আল উদেইদ বিমানঘাঁটি ব্যবহারের সুযোগ দেন, অন্যদিকে ইরান ও পশ্চিমা বিশ্বের মধ্যে আলোচনার পথ খোলা রাখেন।

শেখ হামাদের ক্ষমতা ত্যাগের আগে যুক্তরাষ্ট্রের অনুরোধে কাতার আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের তালেবানের জন্য একটি দপ্তর খুলে দেয়। এর ফলে আলোচনা শুরু হয় ওয়াশিংটন ও তালেবানের মধ্যে। যা শেষ পর্যন্ত ২০২১ সালে ন্যাটো ও যুক্তরাষ্ট্রের আফগানিস্তান ত্যাগের পথ তৈরি করে। তার শাসনামলে কাতার ছিল সেই অল্প কয়েকটি সরকারের একটি, যারা পরে ‘আরব বসন্ত’ নামে পরিচিত গণঅভ্যুত্থানগুলোর পক্ষে অবস্থান নিয়েছিল।

শেখ হামাদের শাসনামলে সম্প্রচার নিষেধাজ্ঞা উপেক্ষা করে আলজাজিরা মিসরের সরকারবিরোধী ও গণতন্ত্রপন্থী বিক্ষোভ বিশ্বের সামনে তুলে ধরে। সাবেক আমির সিরিয়ায় প্রথমে তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ব্যাপক সরকারবিরোধী আন্দোলনের মুখে পদত্যাগে রাজি করানোর চেষ্টা করেন। পরে বিক্ষোভকারীদের হত্যার জেরে দামেস্কের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দোহা।

তবে শেখ হামাদের হৃদয়ের সবচেয়ে কাছের বিষয় ছিল সবসময় ফিলিস্তিনিদের মুক্তির সংগ্রামে সমর্থন। সম্ভবত এ কারণে তার শেষ দিকের অন্যতম সরকারি সফর ছিল গাজা উপত্যকায়। যেখানে তিনি এক দশকের বেশি সময়ের মধ্যে সফরকারী প্রথম রাষ্ট্রপ্রধান ছিলেন।

 

কাতারের রূপকার শেখ হামাদ

শেখ হামাদের রাষ্ট্রক্ষমতায় আরোহণের গল্পটি কোনো সাধারণ ইতিহাস নয়।  এটি ছিল আধুনিক কাতার গড়ার এক সাহসী পদক্ষেপ। ১৯৯৫ সালের ২৭ জুন, তার বাবা তৎকালীন আমির খলিফা বিন হামাদ আল থানি তখন ছুটিতে ছিলেন সুইজারল্যান্ডের জেনেভায়। তখন এক রক্তপাতহীন পারিবারিক অভ্যুত্থানের মাধ্যমে ৪৩ বছর বয়সে ক্ষমতা গ্রহণ করেন শেখ হামাদ। যখন শাসনভার নেন, তখন কাতারের অর্থনীতি  ধুঁকছে। সে সময়ই এক সাহসী ও দূরদর্শী সিদ্ধান্ত বদলে যায় কাতারের ‘বেদুইন ভাগ্য’। বিপুল বিনিয়োগ করলেন দেশের উত্তর উপকূলে অবস্থিত বিশাল প্রাকৃতিক গ্যাসক্ষেত্র উত্তোলনে। তৎকালীন সময়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) প্রযুক্তিতে বিনিয়োগ ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ; কিন্তু তার এই জুয়াই বদলে দিল কাতারের ভাগ্য। ২০০৬ সালের মধ্যে কাতার পরিণত হয় বিশ্বের বৃহত্তম এলএনজি রপ্তানিকারক দেশে, যার বার্ষিক উৎপাদন ক্ষমতা পৌঁছায় ৭৭ মিলিয়ন টনে। তার ১৮ বছরের শাসনামলে কাতারের মোট দেশজ উৎপাদন (রেকর্ড ২৪ গুণেরও বেশি) বৃদ্ধি পায়। ফলে, শূন্য পকেটের এক রাষ্ট্র রাতারাতি মাথাপিছু আয়ের দিক থেকে রূপান্তরিত হয় পৃথিবীর সবচেয়ে ধনী দেশে।

 

মরুভূমিবালুচরবেদুইন ভাগ্যঅভ্যুত্থানশেখ হামাদকাতার
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১৫ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    ফ্রান্স
    ০
    স্পেন
    ০
    ১৬ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    ইংল্যান্ড
    ০
    advertisement
    advertisement
    বস্তিতে কোমর পানি, ভাবার সময় নেই কারও

    বস্তিতে কোমর পানি, ভাবার সময় নেই কারও

    ১৩ জুলাই ২০২৬, ০০:০৪

    সারোয়ার তুষারের নেতৃত্বে এনসিপির মিডিয়া, প্রচার ও ব্র্যান্ডিং বিষয়ক উপ-কমিটি

    সারোয়ার তুষারের নেতৃত্বে এনসিপির মিডিয়া, প্রচার ও ব্র্যান্ডিং বিষয়ক উপ-কমিটি

    ১৩ জুলাই ২০২৬, ০০:১১

    ভ্যানে বসে পানিতে ভেসে শেষে অফিসে

    ভ্যানে বসে পানিতে ভেসে শেষে অফিসে

    ১৩ জুলাই ২০২৬, ০১:০৫

    হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইউল্যাব শিক্ষার্থীর মৃত্যু

    হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইউল্যাব শিক্ষার্থীর মৃত্যু

    ১৩ জুলাই ২০২৬, ০১:১৩

    কুয়েতে মার্কিন হিমার্স মিসাইল লঞ্চারে ইরানের হামলা

    কুয়েতে মার্কিন হিমার্স মিসাইল লঞ্চারে ইরানের হামলা

    ১৩ জুলাই ২০২৬, ০২:১০

    ‘ভিভো ওয়াই৫০০’ প্রি-অর্ডারেই উপহার

    ‘ভিভো ওয়াই৫০০’ প্রি-অর্ডারেই উপহার

    ১৩ জুলাই ২০২৬, ০০:১৯

    সাজ্জাদ নিজেই ব্লাড ব্যাংক

    সাজ্জাদ নিজেই ব্লাড ব্যাংক

    ১৩ জুলাই ২০২৬, ০২:১৪

    ঢাকায় আসছেন বিশ্বকাপে মঞ্চ মাতানো সঞ্জয়

    ঢাকায় আসছেন বিশ্বকাপে মঞ্চ মাতানো সঞ্জয়

    ১৩ জুলাই ২০২৬, ০২:৩৫

    সাপের কামড়ে দিনাজপুরে জামায়াত নেতার মৃত্যু

    সাপের কামড়ে দিনাজপুরে জামায়াত নেতার মৃত্যু

    ১৩ জুলাই ২০২৬, ০৩:০৯

    ভূরাজনীতির পঞ্চপাণ্ডব ও বাংলাদেশ

    ভূরাজনীতির পঞ্চপাণ্ডব ও বাংলাদেশ

    ১৩ জুলাই ২০২৬, ০২:২৬

    কথিত ঠিকাদারের প্রতারণার ফাঁদে এমপিসহ এলাকাবাসী

    কথিত ঠিকাদারের প্রতারণার ফাঁদে এমপিসহ এলাকাবাসী

    ১৩ জুলাই ২০২৬, ০৩:২৩

    ‘নকল’ আমাদের মৌলিক অধিকার

    ‘নকল’ আমাদের মৌলিক অধিকার

    ১৩ জুলাই ২০২৬, ০২:২৪

    বিশ্বকাপ কি জীবনের চেয়েও মূল্যবান

    বিশ্বকাপ কি জীবনের চেয়েও মূল্যবান

    ১৩ জুলাই ২০২৬, ০২:২৫

    শিশুর টিকা কোনটা কখন

    শিশুর টিকা কোনটা কখন

    ১৩ জুলাই ২০২৬, ০২:২৩

    ভাসছে দেশ ডুবছে মানবিকতা

    ভাসছে দেশ ডুবছে মানবিকতা

    ১৩ জুলাই ২০২৬, ০২:২৫

    advertiseadvertise