Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

ইরান যুদ্ধ

জর্ডানের পেত্রা নগরী এখন প্রায় ফাঁকা

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ মে ২০২৬, ১০:২৮
জর্ডানের পেত্রা নগরী এখন প্রায় ফাঁকা

জর্ডানের প্রাচীন নাবাতিয়ান নগরী পেত্রার ধ্বংসাবশেষে অবস্থিত ট্রেজারি পরিদর্শন করছেন পর্যটকেরা

জর্ডানের প্রাচীন ঐতিহাসিক নগরী পেত্রা। গোলাপি পাথরে খোদাই করা এই নগরী একসময় মুখর থাকত পর্যটকের কোলাহলে। এখন সেখানেই বইছে নীরবতার হাওয়া। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের সরাসরি প্রভাব পড়েছে জর্ডানের পর্যটন খাতে। যুদ্ধের আতঙ্কে প্রায় বন্ধ হয়ে গেছে মুখ বিদেশি পর্যটকদের আনাগোনা।

পেত্রার বিশাল পাথুরে স্থাপনার সামনে সামনে এখন শুধু কজন বিরল পর্যটক। আর হতাশায় জবুথবু স্মৃতিচিহ্ন বিক্রেতারা। সেখানেই দাঁড়িয়ে ছিলেন ইউক্রেনীয় পর্যটক রুসলানা নোভাক ও তার এক বন্ধু।

পেশায় বীমা এজেন্ট রুসলানা নোভাক বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘আমরা যুদ্ধের খবর শুনেছি। কিন্তু যুদ্ধ আমাদের জন্য সমস্যা নয়, কারণ আমরা ইউক্রেন থেকে এসেছি। যুদ্ধ কী আমরা জানি।’

জর্ডানের প্রাচীন নাবাতিয়ান নগরী পেত্রার ধ্বংসাবশেষে অবস্থিত ট্রেজারির সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন ইউক্রেনীয় পর্যটক রুসলানা নোভাকতিনি বলেছেন, জর্ডানের চারপাশে যুদ্ধবিধ্বস্ত দেশ থাকলেও দেশটি খুব শান্ত। এটি নিরাপদ ও সুন্দর।

পেত্রার প্রবেশমুখে স্মৃতিচিহ্ন পণ্য বিক্রেতা খালিদ আল-সাইদাত ও তার সহকর্মীরা অলস সময় কাটাচ্ছিলেন দোকানের সামনে। পর্যটক বহনে ব্যবহৃত গাধা ও ঘোড়াগুলোও দাঁড়িয়ে ছিল নিষ্ক্রিয় অবস্থায়।

খালিদ বলেছেন, এ দৃশ্য জর্ডানের পর্যটন খাতের পতনের প্রতিচ্ছবি। গাজা যুদ্ধের পর পর্যটন ৮০ থেকে ৯০ শতাংশ কমে গিয়েছিল। আর ইরান সংঘাত শুরু হওয়ার পর বিদেশি পর্যটক প্রায় শূন্যে নেমে এসেছে।

তার ভাষায়, ‘প্রতিদিন দোকান খুলছি। কিন্তু জানি না আদৌ সংসার চালানোর মতো আয় হবে কি না।’

সরকারি তথ্যমতে, জর্ডানের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১৪ শতাংশ আসে পর্যটন খাত থেকে। এ খাতে সরাসরি কাজ করেন প্রায় ৬০ হাজার মানুষ। আরও প্রায় তিন লাখ মানুষের জীবিকা এর ওপর নির্ভরশীল। গত বছর সাত মিলিয়নের বেশি পর্যটক দেশটিতে ভ্রমণ করে। যা থেকে আয় হয়েছিল ৭ দশমিক ৮ বিলিয়ন ডলার।

ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বিখ্যাত ‘রোজ সিটি’ পেত্রা প্রায় জনশূন্য হয়ে পড়েছেপেত্রা ছাড়াও জর্ডানে রয়েছে ওয়াদি রামের মরুভূমি, মৃত সাগর এবং ঐতিহাসিক জেরাশ নগরীর মতো জনপ্রিয় পর্যটন কেন্দ্র।

পেত্রা পর্যটন কর্তৃপক্ষের বোর্ড চেয়ারম্যান আদনান আল-সাওয়াইর বলেছেন, ‘বছরের শুরুটা বেশ ভালো ছিল। প্রথম দুই মাসে ১ লাখ ১২ হাজার বিদেশি পর্যটক এসেছিলেন। যা খুবই ইতিবাচক ছিল।’

তবে তিনি আরও বলেছেন, ‘যুদ্ধ শুরু হওয়ার পর সবকিছু বদলে গেছে। মার্চ ও এপ্রিল মাসে পেত্রায় পর্যটকের সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র ২৮ থেকে ৩০ হাজারে।’

পেত্রার সিক এলাকায় বর্শা হাতে ঐতিহ্যবাহী পোশাকে দাঁড়িয়ে আছেন নাবাতিয়ান প্রহরীরাপরিস্থিতি এতটাই খারাপ যে কিছু হোটেল বন্ধ করার কথাও ভাবছে কর্তৃপক্ষ।

দেশীয় পর্যটন বাড়াতে সরকার উদ্যোগ নিলেও তার প্রভাব খুবই নগণ্য বলে মন্তব্য করেন সাওয়াইর।

তার মতে, জর্ডানের পর্যটন খাত মূলত বিদেশি ট্যুর গ্রুপের ওপর নির্ভরশীল।

প্রাচীন নাবাতিয়ান নগরী পেত্রার স্যুভেনির দোকানগুলোতে ক্রেতার অপেক্ষায় বসে আছেন বিক্রেতারাযুদ্ধ শুরুর পর থেকে জর্ডানে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষও পড়েছে। যদিও দেশটিতে কোনো বিদেশি সামরিক ঘাঁটি নেই। তবুও প্রতিরক্ষা ও সহযোগিতা চুক্তির আওতায় কয়েকটি দেশের সীমিত সেনা উপস্থিতি রয়েছে।

জর্ডানের সেনাবাহিনী জানিয়েছে, যুদ্ধ শুরু থেকে এপ্রিলের যুদ্ধবিরতি পর্যন্ত ইরানের ছোড়া ২৮১টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন দেশটির আকাশসীমায় প্রবেশ করেছিল, যার বেশিরভাগই প্রতিহত করা হয়।

উত্তর জর্ডানের জেরাশের রোমান ধ্বংসাবশেষে অবস্থিত সাউথ গেটযুদ্ধের আগে ট্রাভেল এজেন্সিগুলোর বুকিং ক্যালেন্ডার প্রায় পূর্ণ ছিল বলে জানিয়েছে জাতীয় ট্রাভেল অ্যাসোসিয়েশন। কিন্তু যুদ্ধ শুরুর পর মুহূর্তেই সব বুকিং বাতিল হয়ে যায়। ফলে সংকটে পড়েছেন ১ হাজার ৪০০ লাইসেন্সধারী ট্যুর গাইড।

প্রাচীন রোমান ধ্বংসাবশেষ জেরাশে অবস্থিত ৮০০ মিটার দীর্ঘ কার্ডো কলোনেড

ক্রেতাশূন্য অবস্থায় স্মারকপণ্য বিক্রেতা ইব্রাহিম আল-আতমেহ প্রতিদিনের চেয়ে আগেই দোকান গুটিয়ে নিচ্ছেন।

প্রাচীন রোমান ধ্বংসাবশেষ জেরাশের ডিম্বাকৃতি প্লাজায় উড়ছে জর্ডানের পতাকা৩১ বছর বয়সী এই বিক্রেতা বলেছেন, আমরা দারুণ একটি বসন্তকালীন পর্যটন মৌসুমের আশা করেছিলাম। কিন্তু এখন সেই সব আশা শেষ হয়ে গেছে।

সূত্র: আলজাজিরা

জর্ডানপর্যটকপেত্রাযুদ্ধমধ্যপ্রাচ্য
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে