কৃষিকে সমন্বিত কাঠামোয় আনা হবে: কৃষিমন্ত্রী

সংগৃহীত ছবি
কৃষিপণ্যের উৎপাদন ও বাজারের চাহিদার মধ্যে সমন্বয় না থাকায় অনেক সময় কৃষক ক্ষতিগ্রস্ত হন বলে মনে করেন কৃষিমন্ত্রী মো. আমিন উর রশিদ।
তিনি জানালেন, ইউনিয়ন পর্যায়ে সোলারচালিত মিনি কোল্ডস্টোরেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে কৃষক মৌসুমে উৎপাদিত পণ্য সংরক্ষণ করে সুবিধাজনক সময়ে বিক্রি করতে পারবেন এবং ন্যায্যমূল্য পাবেন।
গতকাল শনিবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে কৃষি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বললেন তিনি।
কৃষকদের জন্য কার্ড চালুর প্রসঙ্গ টেনে মন্ত্রী বলছিলেন, কৃষিকে আধুনিক ও তথ্যভিত্তিক ব্যবস্থাপনার আওতায় আনতেই এ উদ্যোগ। তিনি বললেন, ‘কৃষক কার্ড চালুর মাধ্যমে দেশের কৃষি ব্যবস্থাপনাকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনা হবে। এতে এলাকাভিত্তিক ফসল উৎপাদনের পরিমাণ, কোথায় কত চাহিদা রয়েছে— এসব তথ্য সরকারের হাতে থাকবে। ফলে উৎপাদন ও বাজারের চাহিদার সমন্বয় করা সম্ভব হবে।’




