জেরুজালেমের আল-আকসা মসজিদ ও ডোম অব দ্য রক ঘিরে থাকা পবিত্র প্রাঙ্গণে ইসরায়েলের দখলচেষ্টার ‘আসন্ন’ ঝুঁকির কথা জানিয়ে সতর্ক করেছে জর্ডান। পরিস্থিতি মোকাবিলায় বুধবার আরব লীগভুক্ত দেশগুলোর পাশাপাশি তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছে দেশটি। জর্ডানের আশঙ্কা, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে তা গোটা মুসলিম বিশ্বে ধর্মীয় সংঘাতের জন্ম দিতে পারে।
জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেছেন, আল-আকসা
প্রাঙ্গণের বিদ্যমান ব্যবস্থা পরিবর্তনের যেকোনো চেষ্টা...