Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

বিশ্বকাপের সবচেয়ে গরিব স্কোয়াড

জর্ডানের পুরো দলের চেয়ে হ্যারি কেইনের বেতন বেশি!

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৯:৩৪
জর্ডানের পুরো দলের চেয়ে হ্যারি কেইনের বেতন বেশি!

সংগৃহীত ছবি

আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপের মাঠের লড়াই শুরুর আগেই হিসাব-নিকাশ চলছে অংশগ্রহণকারী দলগুলোর বাজেট নিয়ে। কোন দলের বাজারমূল্য কত— তা জানার আগ্রহ সবারই। ফুটবলারদের দলবদল ও বাজারমূল্যভিত্তিক ওয়েবসাইট ‘ট্রান্সফারমার্কেট’-এর সর্বশেষ তথ্যানুযায়ী, আসন্ন বিশ্বকাপের সবচেয়ে দামি দল হিসেবে শীর্ষে জায়গা করে নিয়েছে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স। আর সবচেয়ে গরিব দল জর্ডান।

ফরাসি স্কোয়াডের বর্তমান বাজারমূল্য রেকর্ড ১ দশমিক ৩২ বিলিয়ন পাউন্ড। দলের সবচেয়ে দামি তারকা কিলিয়ান এমবাপ্পের একার মূল্যই টুর্নামেন্ট সর্বোচ্চ ১৭৩ মিলিয়ন পাউন্ড। অন্যদিকে, দ্বিতীয় স্থানে থাকা টমাস টুখেলের ইংল্যান্ড দলের মূল্য ১ দশমিক ১৩ বিলিয়ন পাউন্ড। ১২১ দশমিক ০৮ মিলিয়ন পাউন্ড মূল্য নিয়ে ইংলিশদের সবচেয়ে দামি তারকা জুড বেলিংহাম।

আরও পড়ুন

বিশ্বকাপ জিতলে ব্যালন ডি’অরের আশায় থাকবেন কেইন

০৩ জুন ২০২৬

তালিকার তৃতীয় স্থানে থাকা স্পেনের স্কোয়াড মূল্য ১ দশমিক ০৯ বিলিয়ন পাউন্ড। বিশ্বকাপে এই তিনটি দলই কেবল ‘বিলিয়ন পাউন্ড’-এর মাইলফলক স্পর্শ করতে পেরেছে। তবে অবাক করার মতো বিষয় হলো, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনা এই তালিকায় রয়েছে ৮ নম্বরে, যাদের বর্তমান বাজারমূল্য ৭০৭ দশমিক ৭৬ মিলিয়ন পাউন্ড। এ ছাড়া তালিকার শীর্ষ আটের অন্য দলগুলো হলো যথাক্রমে পর্তুগাল (৪র্থ), জার্মানি (৫ম), ব্রাজিল (৬ষ্ঠ) ও নেদারল্যান্ডস (৭ম)।

ইউরোপ ও দক্ষিণ আমেরিকার বাইরে সবচেয়ে দামি দল আফ্রিকার আইভরি কোস্ট (৪৫৯ দশমিক ০৭ মিলিয়ন পাউন্ড), যারা তালিকায় ১১তম স্থানে রয়েছে। আর এশিয়ার পরাশক্তিগুলোর মধ্যে সবচেয়ে দামি স্কোয়াড জাপানের (২৪১ দশমিক ১৬ মিলিয়ন পাউন্ড), তাদের অবস্থান ২২ নম্বরে। এদিকে যৌথ আয়োজক হওয়া সত্ত্বেও উত্তর আমেরিকার দেশগুলোর বাজারমূল্য কিছুটা হতাশাজনক; মার্কিন যুক্তরাষ্ট্র ১৮তম (৩২৭ দশমিক ০৩ মিলিয়ন পাউন্ড), কানাডা ২৬তম এবং মেক্সিকো ২৭তম অবস্থানে রয়েছে।

আরও পড়ুন

তুরস্কের বিশ্বকাপ দলে গুলের-ইলদিজ

০৩ জুন ২০২৬

প্রথমবারের মতো বিশ্বকাপে সুযোগ পাওয়া জর্ডান হলো এবারের আসরের সবচেয়ে ‘সস্তা’ বা সর্বনিম্ন বাজারমূল্যের দল। পুরো জর্ডান স্কোয়াডের সম্মিলিত বাজারমূল্য মাত্র ১৬ দশমিক ৮৯ মিলিয়ন পাউন্ড! মজার ব্যাপার হলো, বায়ার্ন মিউনিখে ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনের বার্ষিক মূল বেতনই প্রায় ২১ দশমিক ৫ মিলিয়ন পাউন্ড। অর্থাৎ, কেইনের এক বছরের বেতনের চেয়েও পুরো জর্ডান দলের দাম কম! জর্ডানের ঠিক ওপরেই রয়েছে গত বিশ্বকাপের আয়োজক কাতার (১৭ দশমিক ২৪ মিলিয়ন পাউন্ড) এবং ২০৩৪ বিশ্বকাপের আয়োজক সৌদি আরব ৩১ দশমিক ০৯ মিলিয়ন পাউন্ড নিয়ে রয়েছে ৪১ নম্বরে। 

২০২৬ ফুটবল বিশ্বকাপহ্যারি কেইনজর্ডান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে