Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

বিশ্বকাপ

জর্ডানের বিপক্ষে বেঞ্চে থাকছেন মেসি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১২:৩১
জর্ডানের বিপক্ষে বেঞ্চে থাকছেন মেসি

সংগৃহীত ছবি

গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের মুখোমুখি হওয়ার আগে বড় সিদ্ধান্ত নিল আর্জেন্টিনা। দলের মহাতারকা ও অধিনায়ক লিওনেল মেসিকে শুরুর একাদশে রাখা হচ্ছে না। জর্ডানের বিপক্ষে প্রথমার্ধে তিনি বেঞ্চে থাকবেন। টেক্সাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে মাঠে নামার আগে শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি।

সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘আগামীকালের ম্যাচে লিও বদলি হিসেবে খেলবে, ম্যাচের পরের অংশে সে মাঠে নামবে। চূড়ান্ত একাদশ আমরা ম্যাচ শুরুর আগেই ঘোষণা করব।’ তবে পরের রাউন্ডের প্রতিপক্ষের কথা মাথায় রেখে মেসিকে বিশ্রাম দেওয়া হচ্ছে না জানিয়ে তিনি আরও যোগ করেন, ‘আগামীকাল কারা শুরুর একাদশে খেলবেন, সেই সিদ্ধান্ত পরের রাউন্ডের প্রতিপক্ষের ওপর নির্ভর করে নেওয়া হয়নি।’

আরও পড়ুন

মেসির জন্য জীবন দিতে প্রস্তুত সতীর্থরা!

২৬ জুন ২০২৬

চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার এখন পর্যন্ত একমাত্র গোলদাতা লিওনেল মেসি। প্রথম দুই ম্যাচেই প্রতিপক্ষের জালে ৫ বার বল পাঠিয়েছেন ইন্টার মায়ামির এই ফরোয়ার্ড। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করার পর অস্ট্রিয়ার বিপক্ষে করেছিলেন জোড়া গোল। এই ৫ গোলের সুবাদে পুরুষ ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ১৮টি গোলের নতুন রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি। গোল্ডেন বুটের দৌড়েও সবার চেয়ে এগিয়ে আছেন এই আর্জেন্টাইন জাদুকর।

বিশ্বকাপের আগে থেকেই বাঁ-পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটে কিছুটা ভুগছিলেন মেসি। এরই মধ্যে নকআউট পর্ব নিশ্চিত হয়ে যাওয়ায় জর্ডান ম্যাচে তাকে নিয়ে কোনো প্রকার ঝুঁকি নিতে চান না স্কালোনি। নিয়মরক্ষার এই ম্যাচে আর্জেন্টিনার নিয়মিত একাদশে ব্যাপক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন কোচ। নিয়মিত গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস ছাড়া শুরুর একাদশে দেখা যেতে পারে একঝাঁক নতুন মুখ। মেসির জায়গায় আজ শুরু থেকেই মাঠে দেখা যেতে পারে তরুণ তুর্কি নিকো পাসকে, যার আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে বিশ্বকাপে অভিষেক হয়েছিল।

আরও পড়ুন

আর্জেন্টিনার ড্রেসিংরুমে মেসিদের ‘মা’

২৬ জুন ২০২৬

দল নিয়ে স্কালোনি বলেন, ‘আশা করছি, একাদশে পরিবর্তন এলেও দলের খেলার ধরন একই থাকবে। আমরা সেই চেষ্টাই করব। জর্ডান অবশ্যই ভালো দল এবং আমরা কোনো ম্যাচকেই হালকাভাবে নিচ্ছি না। গত ম্যাচের কিছু ভুলত্রুটি শুধরে নিয়ে বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখে প্রতিপক্ষকে চেপে ধরাই আমাদের মূল লক্ষ্য হবে।’

আলজেরিয়া ও অস্ট্রিয়াকে হারিয়ে দুই ম্যাচ জিতেই গ্রুপ ‘জে’-র চ্যাম্পিয়ন হিসেবে এরই মধ্যে ‘রাউন্ড অব ৩২’ বা শেষ বত্রিশ নিশ্চিত করে ফেলেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। সমীকরণ অনুযায়ী, নকআউটের প্রথম ম্যাচে আলবিসেলেস্তেরা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে গ্রুপ ‘এইচ’-এর রানার্স আপ কেপ ভার্দেকে। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে ছোট দেশ হিসেবে নকআউটে উঠে এরই মধ্যে চমক দেখিয়েছে কেপ ভার্দে। জর্ডানের বিপক্ষে ম্যাচ শেষে শেষ বত্রিশের এই দ্বৈরথের লড়াইয়ে অংশ নিতে মিয়ামির বিমান ধরবে আর্জেন্টিনা দল।      

লিওনেল মেসিআর্জেন্টিনাজর্ডান২০২৬ ফুটবল বিশ্বকাপলিওনেল স্কালোনি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে