Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
খতনা ক্যাম্প রক্তদান সবই করেন তারেক
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

সিরিয়ার ফের সেনা পাঠাতে পারে যুক্তরাষ্ট্র

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১৬:৩০
শেয়ার করুন:
সিরিয়ার ফের সেনা পাঠাতে পারে যুক্তরাষ্ট্র

সিরিয়ায় মার্কিন সেনা— ফাইল/রয়টার্স

সিরিয়ায় আবারও ফিরতে পারে মার্কিন সেনা। সিরিয়ার সেনাদের মাইন অপসারণের প্রশিক্ষণ দেওয়ার একটি পরিকল্পনা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট আহমেদ আল-শারার ক্ষমতায় আসার পর সিরিয়ায় এটিই হতে পারে যুক্তরাষ্ট্রের প্রথম সামরিক প্রশিক্ষণ অভিযান।

রয়টার্স সোমবার জানিয়েছে, প্রশিক্ষণ অভিযান নিয়ে এখনো আলোচনা চলছে। তবে এতে সম্মতি হলে সিরিয়া থেকে সেনা প্রত্যাহার শেষ করার পর আবারও দেশটিতে মার্কিন সেনা ফিরবে।

গত এপ্রিলে সিরিয়ার হাসাকা অঞ্চলে যুক্তরাষ্ট্রের সর্বশেষ ঘাঁটি ছেড়ে চলে যান শেষ মার্কিন সেনারা। এর মধ্য দিয়ে দেশটিতে যুক্তরাষ্ট্রের ১০ বছরের উপস্থিতির অবসান ঘটে।

ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীকে পরাজিত করার অভিযানের অংশ হিসেবে সিরিয়ায় হাজার হাজার সেনা রেখেছিল যুক্তরাষ্ট্র। আইএসকে পরাজিত করার পাশাপাশি ইরানকে মোকাবিলার লক্ষ্যেও দেশটিতে অন্তত ২ হাজার মার্কিন সেনা অবস্থান করছিলেন।

২০২৪ সালে ইরানের মিত্র বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার সামরিক অভিযানে নেতৃত্ব দেন আহমেদ আল-শারা।

প্রস্তাবিত কর্মসূচিটি দামেস্ক সমন্বয় কেন্দ্রের অংশ হবে। সিরিয়ার কর্তৃপক্ষ, যুক্তরাষ্ট্র ও তাদের আঞ্চলিক মিত্রদের মধ্যে সহযোগিতা সহজ করতে গত বছর জর্ডানে কেন্দ্রটি গড়ে তোলা হয়। রয়টার্স জানিয়েছে, মাইন অপসারণের বাইরেও এ সহযোগিতা বিস্তৃত হতে পারে।

এমন সময়ে মার্কিন সেনারা সিরিয়ায় ফিরতে পারেন, যখন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র সৌদি আরব ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তার জন্য সিরীয় সামরিক উপদেষ্টাদের দিকে তাকিয়ে আছে। এর আগে পশ্চিমা এক কর্মকর্তা মিডল ইস্ট আইকে জানিয়েছিলেন, সৌদি-সমর্থিত বাহিনীকে সহায়তা করতে সিরিয়ার কয়েকজন ড্রোন বিশেষজ্ঞ ইতিমধ্যে ইয়েমেনে পৌঁছেছেন।

শারার সরকার যুক্তরাষ্ট্রের ন্যাটো মিত্র তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করছে। তুরস্ক সিরীয় সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে।

মক্কা চুক্তির আওতায় তুরস্ক ও সৌদি আরব পাকিস্তানের সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে আবদ্ধ। তুরস্ক ও পাকিস্তান জানিয়েছে, তারা আকাশ প্রতিরক্ষা ব্যাটারিসহ বিভিন্ন বাহিনী সৌদি আরবে মোতায়েনের পরিকল্পনা করছে। মিসরও সৌদি আরবে সামরিক সরঞ্জাম পাঠিয়েছে।

সিরিয়ায় মার্কিন সেনা আবার মোতায়েনের সম্ভাবনা এমন সময়ে সামনে এসেছে, যখন দামেস্কের গুরুত্বপূর্ণ সমর্থকেরা ভঙ্গুর দেশটিতে ইসরায়েলি হামলার বিষয়ে সতর্ক করছেন।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান শনিবার বলেছেন, ইসরায়েল সিরিয়ায় সামরিক অভিযান চালাতে পারে। তার অভিযোগ, সিরিয়ার দ্রুজ সম্প্রদায়ের একটি গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে ইসরায়েল, যাতে সিরীয় সেনাবাহিনীকে উসকে দেওয়া যায় এবং দেশটিতে হস্তক্ষেপের অজুহাত তৈরি হয়।

ফিদান বলেন, আঞ্চলিক মিত্রদের ও যুক্তরাষ্ট্রকে এ সম্ভাবনার কথা জানিয়েছে আঙ্কারা।

সূত্র: মিডলইস্ট আই

সিরিয়াযুক্তরাষ্ট্রমার্কিন সেনাসেনা মোতায়েন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার