Agamir Somoy E-Paper
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানসিক ভারসাম্যহীনের ভরসা মেহেদী
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় গান

হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানে গায়িকাকে ৭৪ বেত্রাঘাত

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১২:৩২
শেয়ার করুন:
হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানে গায়িকাকে ৭৪ বেত্রাঘাত

জনপ্রিয় ইরানি সংগীতশিল্পী পারাস্তু আহমাদি। ছবি / সংগৃহীত

ইরানে বাধ্যতামূলক হিজাব ছাড়া গান গাওয়ায় জনপ্রিয় সংগীতশিল্পী পারাস্তু আহমাদিসহ তার দলের চার সদস্যকে ৭৪টি করে বেত্রাঘাত করা হয়েছে। সোমবার দেশটির কোম শহরে এই শাস্তি কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন তাদের আইনজীবীরা।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২৯ বছর বয়সী আহমাদি ২০২৪ সালের ডিসেম্বরে সরাসরি সম্প্রচারিত একটি কনসার্টে হাতাকাটা পোশাক পরে গান গেয়েছিলেন। ইরানের আইনে নারীদের প্রকাশ্যে গান পরিবেশন নিষিদ্ধ। এ ছাড়া তাদের মাথায় স্কার্ফ ও শালীন পোশাক পরা বাধ্যতামূলক।
সংগীতশিল্পী পারাস্তু আহমাদি। ছবি / সংগৃহীতগত জুনে কোমের একটি ফৌজদারি আদালত ‘জনশালীনতা লঙ্ঘন’ এবং ‘অশ্লীল ও অশালীন বিষয়বস্তু প্রকাশের’ অভিযোগে আহমাদিসহ নয়জনকে দোষী সাব্যস্ত করেন। এসব অভিযোগ অস্বীকার করেছিলেন অভিযুক্তরা। বেত্রাঘাতের পাশাপাশি তাদের দৃশ্য-শ্রাব্য মাধ্যমে কাজ করা এবং দুই বছর বিদেশে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। গত সেপ্টেম্বরের শেষ দিকে আপিল আদালতও সাজা বহাল রাখেন।

আহমাদির আইনজীবী বিবিসিকে জানিয়েছেন, তার মক্কেল ও চার পুরুষ সহ-অভিযুক্তকে কোমের ফৌজদারি সাজা কার্যকর দপ্তরের তৃতীয় শাখায় বেত্রাঘাত করা হয়েছে। সাজা বাতিল, কমানো কিংবা স্থগিত করার জন্য তারা সব ধরনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। এমনকি সাজা কার্যকরের সময় পিছিয়ে দেওয়ার আবেদনও কর্তৃপক্ষ প্রত্যাখ্যান করেছে।

আরও পড়ুন

সাত শর্ত না মানলে আলোচনা নয়, সংঘাত বাড়ানোর হুঁশিয়ারি ইরানের

২৪ নভেম্বর ২০২৬

সংস্কারপন্থী দৈনিক এত্তেমাদ আরেক আইনজীবী মোস্তফা নিলির বরাতে বেত্রাঘাত পাওয়া চার ব্যক্তির নাম প্রকাশ করেছে। তারা হলেন সোহেইল ফাকিহ-নাসিরি, আমিন তাহেরি, আমিরালি পিরনিয়া ও মোহসেন লাশকারি।

এই শাস্তির নিন্দা জানিয়েছেন ইরানের শিল্পী ও মানবাধিকারকর্মীরা। যুক্তরাষ্ট্রভিত্তিক সেন্টার ফর হিউম্যান রাইটস ইন ইরানের কর্মকর্তা বাহার ঘান্দেহারি বলেছেন, নিজের পছন্দমতো পোশাক পরে গান গাওয়ার কারণে আহমাদিকে বেত্রাঘাত করা তার মৌলিক অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। এটি নারীর স্বাধীনতা দমনে ইরানি কর্তৃপক্ষের কঠোর অবস্থানেরও প্রমাণ।

ইরানে বয়ঃসন্ধি পেরোনো নারী ও মেয়েদের চুল ঢেকে হিজাব পরা এবং শরীরের গড়ন আড়াল করে এমন ঢিলেঢালা পোশাক পরা বাধ্যতামূলক।


সংগীতশিল্পী পারাস্তু আহমাদি। ছবি / সংগৃহীত২০২২ সালে হিজাব ঠিকমতো না পরার অভিযোগে আটক কুর্দি তরুণী মাহসা আমিনির পুলিশ হেফাজতে মৃত্যুর পর দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সেই বিক্ষোভে নারীরা হিজাব পুড়িয়ে ও মাথার ওপর তুলে প্রতিবাদ জানান। নিরাপত্তা বাহিনীর দমন-পীড়নে শত শত মানুষ নিহত হন। এরপর অনেক নারী প্রকাশ্যে হিজাব পরা বন্ধ করে দেন। জবাবে কর্তৃপক্ষ গ্রেপ্তার, সতর্কতা ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধসহ নানা পদক্ষেপ নেয়।

চলতি বছরের জানুয়ারিতে অর্থনৈতিক সংকট থেকে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভও কঠোরভাবে দমন করে নিরাপত্তা বাহিনী। নরওয়েভিত্তিক ইরান হিউম্যান রাইটসের হিসাবে, ওই বিক্ষোভে জড়িত থাকার দায়ে অন্তত ৩৯ জন এবং ২০২২ সালের বিক্ষোভে জড়িত থাকার দায়ে দুজনকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এ ছাড়া আরও ১৬ জন বিরোধী গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্টতা এবং ১৭ জনকে গুপ্তচরবৃত্তি বা বিদেশি রাষ্ট্রের সঙ্গে সহযোগিতার অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

সংস্থাটির দাবি, জানুয়ারিতে আটক আরও ১২১ বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তাদের মধ্যে ছয় নারী ও পাঁচ অপ্রাপ্তবয়স্ক রয়েছে। তাদের যেকোনো সময় মৃত্যুদণ্ড কার্যকরের আশঙ্কা রয়েছে।

সূত্র : বিবিসি 



ইরানইরানে গায়িকাকে বেত্রাঘাতপারাস্তু আহমাদি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    মারা গেছেন অভিনেতা সোহেল খান

    মারা গেছেন অভিনেতা সোহেল খান

    ‘সুইসাইড বোমায়’ ক্ষতবিক্ষত হবে আ.লীগ, হাসিনা নন : আসিফ নজরুল

    ‘সুইসাইড বোমায়’ ক্ষতবিক্ষত হবে আ.লীগ, হাসিনা নন : আসিফ নজরুল