ইরানে বাধ্যতামূলক হিজাব ছাড়া গান গাওয়ায় জনপ্রিয় সংগীতশিল্পী পারাস্তু আহমাদিসহ তার দলের চার সদস্যকে ৭৪টি করে বেত্রাঘাত করা হয়েছে। সোমবার দেশটির কোম শহরে এই শাস্তি কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন তাদের আইনজীবীরা।বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২৯ বছর বয়সী আহমাদি ২০২৪ সালের ডিসেম্বরে সরাসরি সম্প্রচারিত একটি কনসার্টে হাতাকাটা পোশাক পরে গান গেয়েছিলেন। ইরানের আইনে নারীদের প্রকাশ্যে গান পরিবেশন নিষিদ্ধ। এ ছাড়া তাদের মাথায় স্কার্ফ ও শালীন পোশাক পরা বাধ্যতামূলক।গত জুনে কোমের একটি ফৌজদারি আদালত ‘জনশালীনতা ল...