Agamir Somoy E-Paper
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সোয়া লাখ গাছ লাগিয়েছেন রাজ্জাক
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

ইসরায়েলে নেতানিয়াহুর বিদায়, নাকি আবার ভোট

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২১
শেয়ার করুন:
ইসরায়েলে নেতানিয়াহুর বিদায়, নাকি আবার ভোট

ইসরায়েলের হার্জলিয়ায় একটি ভোটকেন্দ্রে ভোট দেন স্বামী ও স্ত্রী। ছবি: রয়টার্স

ইসরায়েলে ভোট হয়েছে, কিন্তু সরকার গঠনের মতো সামর্থ্য কোনো জোট অর্জন করছে না বলেই আভাস মিলছে। বুথফেরত জরিপের ফল দেখাচ্ছে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কেউই। ফলে সামনে পরিস্থিতি কী দাঁড়ায়, তা নিয়ে অনিশ্চয়তা থাকছেই।

গতকাল মঙ্গলবার ভোটগ্রহণের পর ইসরায়েলের টেলিভিশন নেটওয়ার্কগুলোর প্রকাশিত জরিপে দেখা গেছে, বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি নেতৃত্বাধীন জোট পার্লামেন্টে ৫১টি আসন পেতে পারে।

অন্যদিকে, ইসরায়েলের সামরিক বাহিনীর সাবেক প্রধান গাদি আইজেনকটের ইয়াশার পার্টির নেতৃত্বাধীন বিরোধী জোটও ৫১টি আসন পেতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে।

সরকার গঠন করতে হলে ১২০ আসনের নেসেটে ৬১টি আসনে জয়ী হতে হবে। তাতে কোনো জোটই সফল হবে বলেই ধারণা পাওয়া যাচ্ছে।

সমর্থকদের উদ্দেশ্যে কথা বলছেন বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্সফলে ইসরায়েলে নতুন সরকার গঠন নিয়ে কয়েক সপ্তাহ বা কয়েক মাস ধরে রাজনৈতিক দর-কষাকষি চলতে পারে, এমনটা ভাবা অমূলক নয়।

অন্যদিকে, আরব নেতৃত্বাধীন দলগুলো, যারা এই দুই জোটের কোনোটিরই অংশ নয়, তারা ১৮টি আসন পেতে পারে। অন্য দলগুলো তাদের সঙ্গে জোট গঠনে রাজি হলে সরকার গঠনে এই দলগুলোই নির্ণায়ক ভূমিকায় চলে আসতে পারে।

দলগুলোর কী প্রতিক্রিয়া?

আইজেনকট বলেছেন, বুথফেরত জরিপ নেতানিয়াহুর প্রতি গণআস্থার ঘাটতি তুলে ধরেছে।

বর্তমান বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ বলেছেন, প্রধানমন্ত্রীর জোট ভয়াবহ পরাজয়ের মুখে পড়েছে।

‘জনগণ তাদের ঘরে ফিরে যেতে বলেছে,’ বলছেন তিনি।

আরও পড়ুন

ইসরায়েলে কেউই পাচ্ছে না সংখ্যাগরিষ্ঠতা

২৮ অক্টোবর ২০২৬

তবে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এবং নেতানিয়াহুর লিকুদ পার্টির সদস্য গিদিওন সার বলেছেন, বিরোধীদের এই উদ্‌যাপন আগেভাগেই হয়ে যাচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘ইসরায়েলে লিকুদ পার্টিই সবচেয়ে বড় দল। অতীত থেকে কিছু শেখা সব সময়ই ভালো।’

লিকুদ পার্টির প্রধান নেতানিয়াহু গত ৩০ বছরের মধ্যে প্রায় ১৯ বছর প্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। এই সময়ে সংকট দেখা দিলেও বারবার উতরে যান তিনি।

ভোট দিয়েছেন রাআম দলের প্রধান মানসুর আব্বাস। ছবি: রয়টার্সতবে এবার বুথফেরত জরিপে নেতানিয়াহুর জোটের দুর্বলতা মেলে ধরেছে বলে মনে করেন ইসরায়েলে বসবাসরত ফিলিস্তিনি রাজনৈতিক বিশ্লেষক এহাব জাবারিন। তবে নেতানিয়াহুর এখানেই শেষ, এমন সিদ্ধান্ত টানার ক্ষেত্রে সংশয়ী তিনি।

জাবারিন বললেন, ‘বুথফেরত জরিপে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তার জোট সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। তবে বিরোধীদের জন্যও সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা কঠিন হবে বলে ধারণা করা হচ্ছে। কোনো পক্ষই সরকার গঠন করতে না পারলে আলোচনা চলাকালে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নেতানিয়াহু দায়িত্বে থাকতে পারেন।’

প্রেসিডেন্ট এখন কী করবেন?

ভোটের ফল দেখে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দলকে সরকার গঠনের আমন্ত্রণ জানান প্রেসিডেন্ট। কিন্তু এবার তিনি কী করবেন, তা নিশ্চিত হওয়া যাচ্ছে না।

আগামী ৪ নভেম্বর ভোট গণনার চূড়ান্ত ফল প্রকাশের পর ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ বিভিন্ন দলের নেতাদের সঙ্গে কথা বলবেন।

ইসরায়েলের সামরিক বাহিনীর সাবেক প্রধান গাদি আইজেনকট। ছবি: রয়টার্সতারা কাকে প্রধানমন্ত্রী হিসেবে চান, তা জানার পর সরকার গঠনের সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে বলে যাকে মনে করবেন, তাকেই দায়িত্ব দেওয়ার জন্য মনোনীত করবেন প্রেসিডেন্ট।

তবে নেসেটে সবচেয়ে বেশি আসন পাওয়া দলের নেতাকেই যে মনোনয়ন দেওয়া হবে, এমন নয়।

নেতানিয়াহু ও আইজেনকটের দল সবচেয়ে শক্তিশালী অবস্থানে থাকায় তাদের দুজনকেই সরকার গঠনের প্রধান দাবিদার হিসেবে দেখা হচ্ছে।

সরকার গঠনের জন্য কত দিন সময়?

এর সরাসরি উত্তর হলো- সর্বোচ্চ ৪২ দিন। প্রথমে মনোনীত নেতা ২৮ দিন সময় পাবেন। প্রয়োজনে প্রেসিডেন্ট আরও ১৪ দিন সময় বাড়াতে পারবেন।

ভোট দিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভির। ছবি: রয়টার্স

এই সময়ে দলগুলো নীতিগত বিষয়ে ছাড় আদায় এবং সম্ভাব্য মন্ত্রিত্ব ভাগাভাগিসহ বিভিন্ন বিষয় নিয়ে নিবিড় আলোচনা ও দর-কষাকষি করতে পারে। মনোনীত নেতা সরকার পরিচালনার জন্য প্রয়োজনীয় সমর্থন জোগাড়ের চেষ্টা করবেন।

মনোনীত নেতা অন্তত ৬১টি আসনের সমর্থন নিয়ে জোট গঠন করতে না পারলেও ছোট দলগুলোর সমর্থনে সরকার গঠনের চেষ্টা করতে পারেন। এ ছাড়া পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী পরিবর্তনের মাধ্যমে ক্ষমতা ভাগাভাগির ব্যবস্থাও নিয়ে আলোচনা হতে পারে।

নতুন সরকারকে শপথ নিতে হলে পার্লামেন্টে আস্থা ভোটে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিততে হবে। কিছু দল ভোটদানে বিরত থাকলে ৬১টির কম ভোট পেয়েও সরকার আস্থা ভোটে জয়ী হতে পারে।

কী হবে যদি আলোচনা ব্যর্থ হয়?

প্রথম মনোনীত নেতা সরকার গঠনে ব্যর্থ হলে প্রেসিডেন্ট হারজগ নেসেটের অন্য কোনো নেতাকে দায়িত্ব নেওয়ার জন্য অনুরোধ করতে পারেন।

দ্বিতীয় মনোনীত নেতাও সরকার গঠনের জন্য ২৮ দিন সময় পাবেন। তিনিও ব্যর্থ হলে নেসেটের সংখ্যাগরিষ্ঠ সদস্য তৃতীয় একজন প্রার্থীকে মনোনীত করতে পারবেন। ওই প্রার্থী সরকার গঠনের জন্য শেষবারের মতো ১৪ দিন সময় পাবেন।

এরপরও অচলাবস্থা কাটানো না গেলে আনুষ্ঠানিকভাবে নেসেট ভেঙে দেওয়া হবে। ইসরায়েলিদের আবার নির্বাচনে ভোট দিতে হবে।

নতুন নির্বাচন ৯০ দিনের মধ্যে আয়োজন করতে হবে। এর মধ্যবর্তী সময়ে নেতানিয়াহুর সরকার অন্তর্বর্তী সরকার হিসেবে দায়িত্ব পালন করবে।

এমন পরিস্থিতি কি আগে হয়েছে?

এক্ষেত্রে উত্তর হচ্ছে, হ্যাঁ।

নেসেটে দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থার কারণে ২০১৯ সালের এপ্রিল থেকে ২০২০ সালের মার্চ পর্যন্ত ইসরায়েলে তিন দফা নির্বাচন হয়েছিল।

এর পর নেতানিয়াহু ও তার তৎকালীন প্রধান প্রতিদ্বন্দ্বী বেনি গান্তজের মধ্যে ক্ষমতা ভাগাভাগির চুক্তি হয়। চুক্তি অনুযায়ী, তাদের পালাক্রমে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার কথা ছিল। তবে বাজেট পাস করতে ব্যর্থ হওয়ায় এক বছরের মাথায় সেই সরকার ভেঙে পড়ে।

আরও পড়ুন

ইসরায়েলে রেকর্ডসংখ্যক আসন পেতে যাচ্ছে আরব দলগুলো

২৮ অক্টোবর ২০২৬

আরব দলগুলো কি জোটে ভিড়বে?

বুথফেরত জরিপ অনুযায়ী, আরব নেতৃত্বাধীন দলগুলো সরকার গঠনে নির্ণায়ক ভূমিকা রাখতে পারে। তবে নেতানিয়াহু ও আইজেনকট—দুজনই এসব দলের সঙ্গে জোট গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তাদের যুক্তি, এসব দলের সঙ্গে তাদের মূল্যবোধের মিল নেই।

উত্তর ইসরায়েলের আরব গ্রাম তাইবেতে ‘জয়েন্ট লিস্ট’ দলের ফিলিস্তিনি প্রার্থী আহমাদ তিবি তার পরিবারের সঙ্গে ভোট দিচ্ছেন। ছবি: রয়টার্সইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষক আসাফ রোনেল বলেন, বুথফেরত জরিপ নেতানিয়াহুর ‘দুঃস্বপ্নের সরকারের’ অবসানের ইঙ্গিত দিলেও অন্য নেতারা আরব নেতৃত্বাধীন দলগুলোর সঙ্গে সহযোগিতা করার ক্ষেত্রে তাদের বর্ণবাদী মনোভাব কাটিয়ে উঠতে পারবেন কি না, তা একটি বড় প্রশ্ন।

তার ভাষ্যে, ‘এখন প্রশ্ন হলো, তারা তাদের বর্ণবাদী নির্বাচনী প্রতিশ্রুতি থেকে সরে আসতে পারবেন কি না? তা না হলে আগামী কয়েক মাসের মধ্যে আবারও নির্বাচনের মুখোমুখি হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি।’

সূত্র: আলজাজিরা

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    নিজের এক টাকাও নেই আইএফআইসি ব্যাংকের

    নিজের এক টাকাও নেই আইএফআইসি ব্যাংকের

    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ,  এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ, এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    কথা ঘুরিয়ে রুমি এখন বললেন, কেন দেশ ছাড়ব?

    কথা ঘুরিয়ে রুমি এখন বললেন, কেন দেশ ছাড়ব?

    ঢাকা মেট্রোরেলে উঠে বসতে চেয়ে জায়গা পাননি, পরে স্ট্রোকে মৃত্যু

    ঢাকা মেট্রোরেলে উঠে বসতে চেয়ে জায়গা পাননি, পরে স্ট্রোকে মৃত্যু

    মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

    মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

    সিলভিয়া প্লাথের বিক্ষত হৃদয়ের প্রতিধ্বনি

    সিলভিয়া প্লাথের বিক্ষত হৃদয়ের প্রতিধ্বনি

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    জামায়াত এমপি মাসুদ সাঈদীর পাঁচ তারকা হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন

    জামায়াত এমপি মাসুদ সাঈদীর পাঁচ তারকা হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন

    আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

    আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

    হ্যারি কেইনের হাতে ব্যালন ডি’অর ট্রফি

    হ্যারি কেইনের হাতে ব্যালন ডি’অর ট্রফি

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মাকে খুঁজছে চার বছরের মৈত্রী

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মাকে খুঁজছে চার বছরের মৈত্রী

    বিদেশে অপরাধের অর্থ কৌশলে দেশের শেয়ারবাজারে

    বিদেশে অপরাধের অর্থ কৌশলে দেশের শেয়ারবাজারে

    নির্মলেন্দু গুণ বলেছিলেন, সৌন্দর্যের সুষম বিকাশ আছে পরীমনির দেহাবয়বে

    নির্মলেন্দু গুণ বলেছিলেন, সৌন্দর্যের সুষম বিকাশ আছে পরীমনির দেহাবয়বে

    সিলভিয়া প্লাথের একমাত্র সাক্ষাৎকার

    সিলভিয়া প্লাথের একমাত্র সাক্ষাৎকার

    শ্যালিকাকে বিয়ে, চুনকালি মাখিয়ে গ্রামছাড়া করা হলো টিকটকারকে

    শ্যালিকাকে বিয়ে, চুনকালি মাখিয়ে গ্রামছাড়া করা হলো টিকটকারকে