Agamir Somoy E-Paper
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সোয়া লাখ গাছ লাগিয়েছেন রাজ্জাক
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

ইসরায়েলে রেকর্ডসংখ্যক আসন পেতে যাচ্ছে আরব দলগুলো

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৬
শেয়ার করুন:
ইসরায়েলে রেকর্ডসংখ্যক আসন পেতে যাচ্ছে আরব দলগুলো

উত্তর ইসরায়েলের আরব গ্রাম তাইবেতে ‘জয়েন্ট লিস্ট’ দলের ফিলিস্তিনি প্রার্থী আহমাদ তিবি তার পরিবারের সঙ্গে ভোট দিচ্ছেন। ছবি: রয়টার্স

ইসরায়েলের সাধারণ নির্বাচনে চমক দেখাতে যাচ্ছে আরব দলগুলো। এক্সিট পোলের তথ্য অনুযায়ী, দলগুলো পেতে যাচ্ছে রেকর্ডসংখ্যক আসন।

ভোট-পরবর্তী জরিপের তথ্য অনুযায়ী, গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে অন্তত ১৯ আসন পেতে যাচ্ছে আরব দল ‘জয়েন্ট লিস্ট’ ও ‘রা’আম’।

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে আসন সংখ্যা ১২০টি। সরকার গঠন করতে হলে দরকার হয় ৬১ আসনের। এখন পর্যন্ত এক্সিট পোলের আভাস অনুযায়ী, ইসরায়েলের সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট বা বর্তমান প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহুর জোট একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। উভয় জোট পেতে পারে ৫১টি করে আসন।

সেক্ষেত্রে আরব দলগুলোর জেতা আসন সরকার গঠন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এ দলগুলোর সমর্থন না নেওয়ার কথা আইজেনকোট আগেই জানিয়েছিলেন। অন্যদিকে আরব দলগুলোর সঙ্গে নেতানিয়াহুর জোটবদ্ধ হওয়ার সম্ভাবনাও অত্যন্ত ক্ষীণ।

ইসরায়েলের ‘চ্যানেল ১২’-এর মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলে বসবাসরত ফিলিস্তিনি নাগরিকদের মধ্যে ভোটদানের হার ছিল প্রায় ৮০ শতাংশ। যা ১৯৯৯ সালের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। অন্যদিকে নির্বাচনে মোট ভোট পড়েছে ৭৭.৭৭ শতাংশ।

এর আগে আরবদের ভোট দেওয়ার দীর্ঘ সারি নিয়ে মন্তব্য করতে শোনা গেছে নেতানিয়াহু এবং তার কট্টর ডানপন্থী জোটের সমর্থকদের।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোটের সময় জেরুজালেমে নেতানিয়াহুর লিকুদ পার্টির পতাকা লাগানো গাড়িগুলো উচ্চস্বরে আজান বাজিয়ে শোভাযাত্রা করেছে। এসব গাড়ি থেকে জানানো হয়, সমর্থকদের ভোট দেওয়ার আহ্বান। এর কারণ হিসেবে বলা হয়েছে, ‘আরবরা ভোট দিচ্ছে।’

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে চাপের মুখে থাকা এই প্রধানমন্ত্রী আরব অধ্যুষিত এলাকায় ভোটকেন্দ্রগুলোর সামনে দীর্ঘ সারির দিকে ইঙ্গিত করেন। তিনি একটি ছবিও প্রকাশ করেন, যেখানে আরব ভোটারদের— যার মধ্যে নিকাব পরিহিত নারীরাও ছিলেন।

নেসেটের দুই শীর্ষস্থানীয় ফিলিস্তিনি সদস্য মানসুর আব্বাস ও আহমাদ তিবির নাম উল্লেখ করে তিনি বললেন, ‘আমরা যদি এখনই জেগে না উঠি, তবে আমাদের ওপর মানসুর আব্বাস ও আহমাদ তিবির সরকার চেপে বসবে।’

এদিকে আরব দলের নেতা মানসুর আব্বাস নেতানিয়াহু বিরোধীদের জোট সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পাওয়ার বিষয়ে আশাবাদী। রা’আম দলের এ নেতা বললেন, চূড়ান্ত ফলাফলে নেতানিয়াহুবিরোধী জোট সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন পাবে।

প্রাথমিক ফলাফল আসতে শুরু করার আগেই ইসরায়েলের ‘চ্যানেল ১২’কে আব্বাস বললেন, ‘বর্তমানে যে সংখ্যা দেখা যাচ্ছে, তাতে কোনো সরকারই গঠিত হতে পারে না।’

আব্বাসের দল রা’আমের বর্তমানে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে পাঁচটি আসন রয়েছে। দলটি ২০২১-২২ সাল পর্যন্ত ইসরায়েল পরিচালনাকারী জোটের অংশ ছিল। আব্বাস আরও জানান, নির্বাচনের আগে ও পরে— উভয় প্রধান জোটই তার দলের সঙ্গে যোগাযোগ করেছিল।

সূত্র: আল জাজিরা

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    নিজের এক টাকাও নেই আইএফআইসি ব্যাংকের

    নিজের এক টাকাও নেই আইএফআইসি ব্যাংকের

    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ,  এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ, এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    কথা ঘুরিয়ে রুমি এখন বললেন, কেন দেশ ছাড়ব?

    কথা ঘুরিয়ে রুমি এখন বললেন, কেন দেশ ছাড়ব?

    ঢাকা মেট্রোরেলে উঠে বসতে চেয়ে জায়গা পাননি, পরে স্ট্রোকে মৃত্যু

    ঢাকা মেট্রোরেলে উঠে বসতে চেয়ে জায়গা পাননি, পরে স্ট্রোকে মৃত্যু

    মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

    মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

    সিলভিয়া প্লাথের বিক্ষত হৃদয়ের প্রতিধ্বনি

    সিলভিয়া প্লাথের বিক্ষত হৃদয়ের প্রতিধ্বনি

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    জামায়াত এমপি মাসুদ সাঈদীর পাঁচ তারকা হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন

    জামায়াত এমপি মাসুদ সাঈদীর পাঁচ তারকা হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন

    আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

    আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

    হ্যারি কেইনের হাতে ব্যালন ডি’অর ট্রফি

    হ্যারি কেইনের হাতে ব্যালন ডি’অর ট্রফি

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মাকে খুঁজছে চার বছরের মৈত্রী

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মাকে খুঁজছে চার বছরের মৈত্রী

    বিদেশে অপরাধের অর্থ কৌশলে দেশের শেয়ারবাজারে

    বিদেশে অপরাধের অর্থ কৌশলে দেশের শেয়ারবাজারে

    নির্মলেন্দু গুণ বলেছিলেন, সৌন্দর্যের সুষম বিকাশ আছে পরীমনির দেহাবয়বে

    নির্মলেন্দু গুণ বলেছিলেন, সৌন্দর্যের সুষম বিকাশ আছে পরীমনির দেহাবয়বে

    সিলভিয়া প্লাথের একমাত্র সাক্ষাৎকার

    সিলভিয়া প্লাথের একমাত্র সাক্ষাৎকার

    শ্যালিকাকে বিয়ে, চুনকালি মাখিয়ে গ্রামছাড়া করা হলো টিকটকারকে

    শ্যালিকাকে বিয়ে, চুনকালি মাখিয়ে গ্রামছাড়া করা হলো টিকটকারকে