Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
মলিন মাইলফলক রঙিন করেন মমিন
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

গবেষণা

বার্ড ফ্লুতে মারা গেছে অস্ট্রেলিয়ার দুই দ্বীপের ৭৫ শতাংশ সীল শাবক

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১১:১৭
বার্ড ফ্লুতে মারা গেছে অস্ট্রেলিয়ার দুই দ্বীপের ৭৫ শতাংশ সীল শাবক

সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়ার অধীন অ্যান্টার্কটিক দ্বীপপুঞ্জে মারা যাচ্ছে হাজার হাজার সাউদার্ন এলিফ্যান্ট সীল শাবক। গত আগস্ট মাস থেকে দ্বীপের ৭৫ শতাংশ শাবক বার্ড ফ্লুতে মারা গেছে। নতুন এক গবেষণায় উঠে এসেছে এ তথ্য।

অস্ট্রেলিয়ার দক্ষিণ-পশ্চিম দিকে প্রায় ৪ হাজার কিলোমিটার দূরে অবস্থিত হার্ড ও ম্যাকডোনাল্ড দ্বীপপুঞ্জ। এটি ১০ লাখের বেশি সামুদ্রিক পাখি ও সীলের অবাসস্থল।

গত অক্টোবর ও জানুয়ারি মাসের তথ্য সংগ্রহ করে গবেষকরা অনুমান করেছেন, আগস্ট থেকে হার্ড দ্বীপের ১৭ হাজার সীল শাবকের একটি দল থেকে প্রায় ১৩ হাজার শাবক বার্ড ফ্লুর কারণে মারা গেছে। গবেষণায় ধারণার চেয়ে বেশি পেঙ্গুইনের মৃত্যুর তথ্যও পেয়েছেন তারা।

দ্বীপে বার্ড ফ্লুর এইচ৫এন১ ভ্যারিয়েন্ট পেয়েছেন গবেষকরা। সারা বিশ্বে বার্ড ফ্লুর এই ভ্যারিয়েন্ট পাখি ও স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে ছড়ালেও অস্ট্রেলিয়ার এর সংক্রমণ ঘটেনি।

গবেষণা প্রবন্ধটি সম্প্রতি বায়ো-রেক্সাইভ জার্নালে প্রকাশিত হয়েছে। এটি দুর্গম দ্বীপগুলিতে ড্রোন সমীক্ষা এবং সশরীরে পরিদর্শনের ওপর ভিত্তি করে লেখা হয়েছে এটি। বিজ্ঞানীরা ৯টি প্রজাতির নমুনা সংগ্রহ করেছেন যাদের মধ্যে ছয়টি প্রজাতির মধ্যেই বার্ড ফ্লুর এই স্ট্রেইনের উপস্থিতি পেয়েছেন তারা।

এর আগে গত বছরের শেষের দিকে দ্বীপগুলোয় বার্ড ফ্লুর প্রভাব নিয়ে সতর্ক করেছিলেন বিজ্ঞানীরা। সে সময় দ্বীপে হাজার হাজার সীল শাবকের মরদেহ দেখতে পেয়েছিলেন তারা।

গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, হার্ড দ্বীপের ১৭ হাজার ৩৬৪টি সীল শাবকের মধ্যে ১৩ হাজার ৩৫৯টি মারা গেছে। এই সংখ্যা পুরো দলটির ৭৫ শতাংশের বেশি। দ্বীপের একটি এলাকার ৯৭ শতাংশের বেশি সীল শাবক মারা গেছে। গবেষণাপত্রটি লেখার সময়ও মারা যাচ্ছিল সীল শাবক। ফলে মৃত্যুর প্রকৃত হার আরও বেশি হতে পারে বলে উল্লেখ করেছেন গবেষকরা।

অন্য জায়গায় পাওয়া তথ্যে দেখা গেছে, কয়েকশ পূর্ণবয়স্ক কিং পেঙ্গুইন মারা গেছে। এটি পেঙ্গুইনের মোট জনসংখ্যার তুলনায় কম হলেও স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি।

গবেষণাপত্রটির প্রধান লেখক বন্যপ্রাণী জীববিজ্ঞানী ড. জুলি ম্যাকইনেস বলেছেন, হার্ড এবং ম্যাকডোনাল্ড দ্বীপে এইচ৫ বার্ড ফ্লু শনাক্তের ঘটনা অস্ট্রেলিয়ার বহিঃঅঞ্চলে এ ভাইরাসের প্রথম উপস্থিতির প্রমাণ।

গবেষকরা ধারণা করছেন, ১ হাজার ৮০০ কিলোমিটার দূরে অবস্থিত ক্রোজে দ্বীপপুঞ্জ থেকে পরিযায়ী পাখিদের মাধ্যমে এই দ্বীপগুলোয় ছড়িয়েছে বার্ড ফ্লু।

সূত্র: বিবিসি। 

সীলবিলুপ্তবার্ড ফ্লুঅস্ট্রেলিয়াগবেষণা
    শেয়ার করুন:
    Advertisement
    মাঝরাতে খামার থেকে স্ত্রীকে ‘ভয় করছে’ মেসেজ দেওয়ার পর ব্যবসায়ী নিখোঁজ

    মাঝরাতে খামার থেকে স্ত্রীকে ‘ভয় করছে’ মেসেজ দেওয়ার পর ব্যবসায়ী নিখোঁজ

    ১০ আগস্ট ২০২৬, ১৯:৪৮

    ফল কিনতে এসে ফোন চুরি, শাস্তি পেলেন পুলিশ কর্মকর্তা

    ফল কিনতে এসে ফোন চুরি, শাস্তি পেলেন পুলিশ কর্মকর্তা

    ১০ আগস্ট ২০২৬, ২৩:১০

    কাপাসিয়ায় ৩ মাদ্রাসায় সবাই ফেল, উপজেলায় পাসের হার ৫৩.৪৪%

    কাপাসিয়ায় ৩ মাদ্রাসায় সবাই ফেল, উপজেলায় পাসের হার ৫৩.৪৪%

    ১০ আগস্ট ২০২৬, ২২:৫৯

    সরকার বদলেই বদলে যায় পরীক্ষার ফল

    সরকার বদলেই বদলে যায় পরীক্ষার ফল

    ১০ আগস্ট ২০২৬, ২২:৫৫

    শেখ হাসিনাকে ফেরানো নিয়ে অন্তরালে আলোচনা

    শেখ হাসিনাকে ফেরানো নিয়ে অন্তরালে আলোচনা

    ১১ আগস্ট ২০২৬, ০৫:৩৪

    ট্রাম্পের সঙ্গই ইনফান্তিনোর সর্বনাশ!

    ট্রাম্পের সঙ্গই ইনফান্তিনোর সর্বনাশ!

    ১০ আগস্ট ২০২৬, ২২:৫৯

    তীব্র দাবদাহে এসি মিস্ত্রিদের দম ফেলার ফুরসত নেই

    তীব্র দাবদাহে এসি মিস্ত্রিদের দম ফেলার ফুরসত নেই

    ১১ আগস্ট ২০২৬, ০৬:০৯

    অভিবাসন কমাতে ‘শেনজেন লক’ চান এদুয়ার ফিলিপ

    অভিবাসন কমাতে ‘শেনজেন লক’ চান এদুয়ার ফিলিপ

    ১০ আগস্ট ২০২৬, ২২:৪০

    বর্ষা শেষে ফ্রিজ ডিটক্স

    বর্ষা শেষে ফ্রিজ ডিটক্স

    ১১ আগস্ট ২০২৬, ০৬:০০

    শেয়ারদর বাড়াতে বিনিয়োগকারীদের চাপে কোরিয়ার দুই চিপ নির্মাতা

    শেয়ারদর বাড়াতে বিনিয়োগকারীদের চাপে কোরিয়ার দুই চিপ নির্মাতা

    ১১ আগস্ট ২০২৬, ০৫:৪৮

    জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহত ১

    জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহত ১

    ১০ আগস্ট ২০২৬, ২২:৫৩

    দক্ষিণ কোরিয়ায় ৪০ বছরের মধ্যে ভয়াবহ খরা, দক্ষিণাঞ্চলে পানির তীব্র হাহাকার

    দক্ষিণ কোরিয়ায় ৪০ বছরের মধ্যে ভয়াবহ খরা, দক্ষিণাঞ্চলে পানির তীব্র হাহাকার

    ১০ আগস্ট ২০২৬, ২৩:৫২

    ব্রিটিশ জেল খালি করতে বিদেশে বন্দি পাঠানোর প্রস্তাবে অ্যামনেস্টির আপত্তি

    ব্রিটিশ জেল খালি করতে বিদেশে বন্দি পাঠানোর প্রস্তাবে অ্যামনেস্টির আপত্তি

    ১১ আগস্ট ২০২৬, ০৫:২৯

    পলিটেকনিক ছাত্রকে চাপা দিয়ে পালিয়ে গেল কাভার্ড ভ্যান

    পলিটেকনিক ছাত্রকে চাপা দিয়ে পালিয়ে গেল কাভার্ড ভ্যান

    ১০ আগস্ট ২০২৬, ২২:৪০

    এআই আতঙ্কে মার্কিন ভোটার, নির্বিকার ট্রাম্প

    এআই আতঙ্কে মার্কিন ভোটার, নির্বিকার ট্রাম্প

    ১১ আগস্ট ২০২৬, ০৫:১৩

    advertiseadvertise