Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

অনুপ্রেরণা কনিকা টেকরিওয়াল

ক্যানসার জয় করে ৭ হাজার টাকায় ৫৩৭ কোটির সাম্রাজ্য

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১৮:২৫
ক্যানসার জয় করে ৭ হাজার টাকায় ৫৩৭ কোটির সাম্রাজ্য

কনিকা টেকরিওয়াল- কোলাজ

মাত্র ৭ হাজার টাকার পুঁজি নিয়ে গড়ে তুলেছেন ৫৩৭ কোটি ৬০ লাখ টাকার ব্যবসার সাম্রাজ্য। তিনি ভারতের বৃহত্তম প্রাইভেট জেট বহর ‘জেটসেটগো’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কনিকা টেকরিওয়াল। অদম্য ইচ্ছা শক্তি আর প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করার চরম মানসিকতা কীভাবে ভাগ্যকে বদলে দিতে পারে, তার এই পথচলা তারই অনন্য উদাহরণ।

মাড়োয়ারি পরিবারে জন্ম নেওয়া কনিকার কাছে স্বজনদের প্রত্যাশা ছিল আর দশটি গতানুগতিক পরিবারের মতো পড়ালেখা শেষে কোনো বিত্তশালী পরিবারে বিয়ে করা। কিন্তু কনিকা চেয়েছিলেন নিজের পায়ে দাঁড়াতে। বিলাতের কভেন্ট্রি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করার পরই ব্যবসার সিদ্ধান্ত নেন তিনি। তবে পথচলার শুরুতেই নেমে আসে ঘোর অন্ধকার— মাত্র ২১ বছর বয়সে তার দেহে ধরা পড়ে স্টেজ-২ হজকিনস লিম্ফোমা ক্যানসার। চিকিৎসকেরা আশা ছেড়ে দিলেও কনিকা হার মানেননি; দীর্ঘ লড়াই শেষে জয় করেন ক্যানসারকে।

ক্যানসার মুক্ত হওয়ার পর জীবনের প্রকৃত মূল্য অনুধাবন করে ২০১৪ সালে ‘জেটসেটগো’ প্রতিষ্ঠা করেন কনিকা। পুরুষকেন্দ্রিক এভিয়েশন খাতে পা রাখতে গিয়ে নানা কটূক্তি ও পিতৃতান্ত্রিক বাধার মুখোমুখি হতে হলেও নিজ সিদ্ধান্তে তিনি ছিলেন অটল। বাইরে থেকে কোনো বড় তহবিল না নিয়ে মাত্র ৭ হাজার টাকা দিয়ে শুরু করা সেই প্রতিষ্ঠানটি আজ ভারতের সবচেয়ে বড় প্রাইভেট জেট ও হেলিকপ্টারের বহর পরিচালনা করছে। মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, নিউইয়র্ক ও দুবাইসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে বিস্তার ঘটেছে তাঁর এই ব্যবসায়িক সাম্রাজ্যের।

ব্যক্তিগত জীবনে ব্যবসায়ী পি শরৎ চন্দ্র রেড্ডির সঙ্গে ঘর বাঁধা কনিকা ২০২১ সালে ভারতের শীর্ষ স্বনির্ভর ধনী নারীদের তালিকায় জায়গা পান। এছাড়া ফোর্বসের মর্যাদাপূর্ণ ‘৩০ আন্ডার ৩০’ তালিকা ও জনপ্রিয় রিয়েলিটি শো ‘শার্ক ট্যাংক ইন্ডিয়া’র সিজনেও নজর কেড়েছেন এই সফল নারী উদ্যোক্তা।

কনিকা টেকরিওয়াল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে