Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

ইরানের ড্রোনের বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে নিহত মার্কিন সেনা

আল-জাজিরা
agamir somoy
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৩:৪৮
ইরানের ড্রোনের বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে নিহত মার্কিন সেনা

ইরানের ড্রোনের বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে নিহত মার্কিন সেনা। ছবি: সংগৃহীত

ইরাকে ইরানের একটি ভূপাতিত ড্রোনের অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করার সময় নিহত হয়েছেন এক মার্কিন সেনা সদস্য। এক বিবৃতিতে এসব জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ড (সেন্টকম)।

এদিকে কুয়েতের দাবি, ইরানের সাম্প্রতিক হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ বেসামরিক স্থাপনা। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল সৌদ আবদুল আজিজ আল ওতাইবির অভিযোগ, দেশটির বেসামরিক ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানিয়ে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। তার ভাষ্য, বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয়ের অধীন কয়েকটি স্থাপনায় আগুন লেগেছে এবং সেখানে গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে।

এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, কুয়েতে যুক্তরাষ্ট্রের গোলাবারুদের গুদাম এবং একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও আকাশ নজরদারি রাডার লক্ষ্য করে বড় পরিসরে চালানো হয়েছে আত্মঘাতী ড্রোন হামলা।

অন্যদিকে সৌদি আরব, জর্ডান ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথক টেলিফোনে কথা বলে ইরানের সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে তিনি সব পক্ষকে সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে সংকট নিরসনের আহ্বানও জানিয়েছেন।

ইরানের সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতও। বাহরাইন, জর্ডান ও কুয়েতে হামলার সমালোচনা করেছে সংযুক্ত আরব আমিরাত। বাহরাইন ও জর্ডানে হামলাকে দেশগুলোর সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে কুয়েত।

এদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) দাবি, দক্ষিণ ইরানে ভূপাতিত করা হয়েছে একটি মার্কিন গোয়েন্দা ড্রোন। তাদের ভাষ্য, দেশটির দক্ষিণাঞ্চলের সামরিক কার্যক্রমের ওপর নজরদারি চালাচ্ছিল ড্রোনটি। বাহিনীটি আরও দাবি করেছে, আহভাজের আকাশে ভূপাতিত করা হয়েছে আরেকটি মার্কিন ড্রোন। পাশাপাশি পশ্চিম ইরানে একটি মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবিও করেছে দেশটির সেনাবাহিনী।

ইরানইরাকমার্কিন সেনা নিহত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!