Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিদেশ

নেপালের নির্বাচন

নিজ আসনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে প্রায় ৫০ হাজার ভোটে হারালেন বালেন্দ্র

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ২৩:৩৮
নিজ আসনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে প্রায় ৫০ হাজার ভোটে হারালেন বালেন্দ্র

সংগৃহীত ছবি

নেপালের নির্বাচনে র‍্যাপার থেকে রাজনীতিক হওয়া বালেন্দ্র শাহ তার নিজ আসনে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে ৪৯ হাজার ৬১৪ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। এটিকে নেপালের সাধারণ নির্বাচনের সবচেয়ে নাটকীয় ফল হিসেবে বিবেচনা করা হচ্ছে।


রিটার্নিং কর্মকর্তার দপ্তরের শনিবারের তথ্য অনুযায়ী, বালেন্দ্র পেয়েছেন ৬৮ হাজার ৩৪৮ ভোট, আর ওলি পেয়েছেন ১৮ হাজার ৭৩৪ ভোট। 


এই আসনে মোট নিবন্ধিত ভোটার ছিলেন এক লাখ ৬৩ হাজার ৩৭৯ জন। নির্বাচনের দিন ভোট দিয়েছেন এক লাখ ছয় হাজার ৫৬৮ জন, যা এ প্রতিদ্বন্দ্বিতা ঘিরে জনগণের তীব্র আগ্রহকে স্পষ্ট করেছে।


এই ফলাফল নেপালের রাজনীতির অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্বের রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটিয়েছে তার নিজস্ব শক্ত ঘাঁটিতেই। দুইবারের প্রধানমন্ত্রী এবং দীর্ঘদিন কমিউনিস্ট পার্টি নেপাল–ইউএমএলের নেতৃত্ব দেওয়া ওলি পরাজিত হয়েছেন র‍্যাপার ও কাঠমাণ্ডুর সাবেক মেয়র বালেন্দ্রর কাছে । 


মূলত বালেন্দ্র প্রতিষ্ঠানবিরোধী রাজনৈতিক অবস্থান নিয়ে নিজের পরিচয় গড়ে তুলেছিলেন এবং গত সেপ্টেম্বরে নেপালের রাজনীতিকে নতুনভাবে গড়ে দেওয়া জেন জি আন্দোলনকে কাজে লাগিয়েছেন।


এই বিজয় বালেন্দ্রর জন্য ব্যক্তিগতভাবেও গুরুত্বপূর্ণ, কারণ তিনি ওলির মোকাবিলার লক্ষ্যেই এ আসনটি থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ফলে পুরো নির্বাচনী প্রচারণা জুড়ে এই আসনটি দেশের সবচেয়ে বেশি আলোচিত আসনগুলোর একটি হয়ে ওঠে।


এ ছাড়া অন্যান্য আসনগুলোতেও এখন পর্যন্ত এগিয়ে আছে বালেন্দ্রর দল রাষ্ট্রিয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)


সূত্র: হিমালয়ান টাইমস

কে পি শর্মা অলিনেপাল নির্বাচনবালেন্দ্র শাহ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise