Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

যুক্তরাজ্যে সন্ত্রাসী হুমকি বাড়ায় মার্কিন নাগরিকদের সতর্কবার্তা

যুক্তরাজ্য প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০২ মে ২০২৬, ২১:১১
শেয়ার করুন:
যুক্তরাজ্যে সন্ত্রাসী হুমকি বাড়ায় মার্কিন নাগরিকদের সতর্কবার্তা

ছবি: আগামীর সময়

যুক্তরাজ্যে সন্ত্রাসী হুমকির মাত্রা ‘গুরুতর’ পর্যায়ে উন্নীত হওয়ায় সেখানে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে লন্ডনে যুক্তরাষ্ট্রের দূতাবাস।

শুক্রবার জারি করা এক নিরাপত্তা সতর্কবার্তায় দূতাবাস উল্লেখ করে, জনসমাগমস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান, উপাসনালয়, পর্যটনকেন্দ্র ও পরিবহন হাবগুলোতে বাড়তি সতর্ক থাকতে হবে। পাশাপাশি চলাচলের পথ ও সময় পরিবর্তন এবং নজরে না পড়ার মতো আচরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই৫ জানায়, জয়েন্ট টেররিজম অ্যানালাইসিস সেন্টার হুমকির মাত্রা ‘সাবস্ট্যানশিয়াল’ থেকে ‘সিভিয়ার’-এ উন্নীত করেছে, যার অর্থ হামলার আশঙ্কা খুবই বেশি।

এক বিবৃতিতে এমআই৫ জানায়, যুক্তরাজ্যে সন্ত্রাসী হুমকি কিছু সময় ধরেই ধীরে ধীরে বাড়ছিল। তাদের ভাষ্য, উত্তর লন্ডনের গোল্ডার্স গ্রিন এলাকায় দুই ইহুদি ব্যক্তির ওপর হামলার ঘটনার প্রেক্ষাপট বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে এটি শুধু ওই ঘটনার ফল নয়।

সংস্থাটি আরও উল্লেখ করে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে ইহুদি ও ইসরায়েলি ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে হুমকি বেড়েছে। এর পেছনে ইসলামপন্থী ও চরম ডানপন্থী উভয় ধরনের সন্ত্রাসবাদের ঝুঁকি রয়েছে।

সাম্প্রতিক সময়ে লন্ডনের ফিঞ্চলি রিফর্ম সিনাগগ ও কেনটন ইউনাইটেড সিনাগগে হামলাসহ বিভিন্ন ঘটনায় নিরাপত্তা উদ্বেগ আরও বৃদ্ধি পেয়েছে।

যুক্তরাজ্যমার্কিন নাগরিক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    আল-আজহারে বাংলাদেশিসহ বিদেশি শিক্ষার্থীদের জন্য নানা সহায়তা

    আল-আজহারে বাংলাদেশিসহ বিদেশি শিক্ষার্থীদের জন্য নানা সহায়তা