Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

অর্থের অভাবে ভেঙে পড়ছে বিশ্বের ত্রাণ ব্যবস্থা

ছোট হয়ে আসছে সাহায্যের হাত

ইরফান রহমান
agamir somoy
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ২০:০৯
ছোট হয়ে আসছে সাহায্যের হাত

ছবি: রয়টার্স

'মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য', ভূপেন হাজারিকার গানের সেই অমর কথাই যেন আজ এক কঠিন বাস্তবতার সামনে দাঁড়িয়ে। যুদ্ধের ধ্বংসস্তূপে, দুর্ভিক্ষের ক্ষুধায়, বন্যার পানিতে আর ঘরহারা মানুষের চোখে আজও একই প্রশ্ন: একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না?

যেখানে যুদ্ধ, দুর্ভিক্ষ, বন্যা আর বাস্তুচ্যুতির সংখ্যা বাড়ছে, ঠিক সেখানেই ছোট হয়ে আসছে সাহায্যের হাত। বিশ্বের কোটি কোটি বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে যে আন্তর্জাতিক মানবিক সহায়তা ব্যবস্থা গড়ে উঠেছিল, অর্থের অভাব ও রাজনৈতিক সংকটে সেটিই এখন গভীর সংকটের মুখে। নতুন এক প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, ২০২৫ সালে আগের তুলনায় ৬ কোটি ৪০ লাখ কম মানুষ মানবিক সাহায্য পেয়েছেন। অর্থাৎ প্রয়োজন যখন সবচেয়ে বেশি, তখনই অসহায় মানুষের কাছে পৌঁছানো সাহায্যের পরিমাণ কমে যাচ্ছে।

বৃহস্পতিবার দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাকটিভ লার্নিং নেটওয়ার্ক ফর অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড পারফরম্যান্স (এএলএনএপি)-এর নতুন রিপোর্টে বৈশ্বিক মানবিক সহায়তা ব্যবস্থার সংকটের চিত্র উঠে এসেছে। রিপোর্টে বলা হয়েছে, ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে মানবিক সহায়তার অর্থায়ন প্রায় ৩০ শতাংশ কমেছে। ফলে যুদ্ধ, জলবায়ু বিপর্যয় ও খাদ্য সংকটে থাকা মানুষের কাছে প্রয়োজনীয় সহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মাথাপিছু মানবিক সাহায্যের পরিমাণও দ্রুত কমেছে। ২০২১ সালে একজন মানুষের জন্য গড়ে যেখানে প্রায় ১৭৮ ডলার সহায়তা পৌঁছাত, ২০২৫ সালে তা নেমে এসেছে প্রায় ৯০ ডলারে। অথচ একজন বিপন্ন মানুষের প্রকৃত প্রয়োজন বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৫৫ ডলারে। অর্থাৎ প্রয়োজন বাড়ছে, কিন্তু সহায়তার পরিমাণ কমছে।

এই সংকটের সবচেয়ে বড় প্রভাব পড়ছে নারী, শিশু, বয়স্ক মানুষ এবং যুদ্ধের কারণে ঘরছাড়া জনগোষ্ঠীর ওপর। ইয়েমেন, সুদান, গাজা, আফগানিস্তানসহ বিভিন্ন সংকটপূর্ণ অঞ্চলে খাদ্য, চিকিৎসা ও আশ্রয়ের প্রয়োজন বাড়লেও আন্তর্জাতিক সহায়তার ঘাটতি পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে।

রিপোর্টে বলা হয়েছে, বিশ্বের অন্যতম বড় দাতা দেশ যুক্তরাষ্ট্র মানবিক সহায়তায় বড় কাটছাঁট করেছে। ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে মার্কিন অর্থায়ন প্রায় ৫৫ শতাংশ কমেছে। একই সঙ্গে বিশ্বের শীর্ষ ২০ দাতার মধ্যে ১৩টি দেশ তাদের সহায়তা কমিয়েছে।

শুধু অর্থের সংকট নয়, ত্রাণকর্মীদের নিরাপত্তাও বড় উদ্বেগ হয়ে উঠেছে। এএলএনএপি-এর রিপোর্টে বলা হয়েছে, মানবিক কর্মীদের ওপর হামলা বেড়েছে এবং অনেক ক্ষেত্রে রাষ্ট্রীয় পক্ষগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার বড় অংশের সঙ্গে রাষ্ট্রীয় কার্যক্রমের সম্পর্ক পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে এই অন্ধকারের মধ্যেও স্থানীয় সংগঠন, স্বেচ্ছাসেবী গোষ্ঠী ও প্রবাসী নেটওয়ার্কগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু রিপোর্টের সতর্কবার্তা—বর্তমান আন্তর্জাতিক ব্যবস্থা দ্রুত পরিবর্তন না হলে বিপর্যস্ত মানুষের সংখ্যা আরও বাড়বে।

বিশেষজ্ঞদের মতে, এখন প্রয়োজন শুধু বেশি অর্থ নয়; প্রয়োজন সাহায্য পৌঁছানোর পদ্ধতিতেও পরিবর্তন। স্থানীয় সংস্থাগুলোকে সরাসরি অর্থ দেওয়া, দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং রাজনৈতিক সীমাবদ্ধতার বাইরে গিয়ে মানবিক প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিশ্বের নানা প্রান্তে যখন নতুন নতুন যুদ্ধ ও জলবায়ু বিপর্যয় মানুষের জীবনকে অনিশ্চিত করে তুলছে, তখন মানবিক সাহায্যের এই সংকট এক কঠিন প্রশ্ন সামনে এনে দিয়েছে: বিপদের সময়ে যদি বিশ্বের হাতই ছোট হয়ে আসে, তবে সবচেয়ে অসহায় মানুষগুলো কোথায় দাঁড়াবে?

মানবিক সহায়তাসংকটত্রাণ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    অন্যের হাসিতেই খুশি মোরশেদুল

    অন্যের হাসিতেই খুশি মোরশেদুল

    মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে, আশা ট্রাম্পের

    মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে, আশা ট্রাম্পের

    সৌদিতে হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করল পাকিস্তান

    সৌদিতে হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করল পাকিস্তান

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    ইরানের হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

    ইরানের হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

    ষড়যন্ত্রকারী কারা

    ষড়যন্ত্রকারী কারা

    মিরপুরে বাড়ি ভাঙার সময় দেয়াল ধসে নিহত ১, আহত ২

    মিরপুরে বাড়ি ভাঙার সময় দেয়াল ধসে নিহত ১, আহত ২

    ইরানের নিশানায় জর্ডানের আল-আজরাক, ঘাঁটিটি কেন গুরুত্বপূর্ণ?

    ইরানের নিশানায় জর্ডানের আল-আজরাক, ঘাঁটিটি কেন গুরুত্বপূর্ণ?