Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

ভেনেজুয়েলায় ভূমিকম্প

খালি হাতেই ধ্বংসস্তূপ থেকে ছেলেকে ফেরানোর লড়াই মায়ের

এএফপি
agamir somoy
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১৭:৪২
খালি হাতেই ধ্বংসস্তূপ থেকে ছেলেকে ফেরানোর লড়াই মায়ের

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ধসে যাওয়া একটি ভবনের ধ্বংসস্তুপে একজনের পা দেখা যাচ্ছে- রয়টার্স

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে খালি হাতে ছেলেকে খুঁজে ফিরছিলেন আম্পারো দেল জিউদিস। বিশাল কংক্রিটের স্তূপ সরিয়ে ছেলেকে জীবিত উদ্ধারের শেষ চেষ্টা চালাচ্ছিলেন তিনি।

বুধবার সন্ধ্যায় উত্তর ভেনেজুয়েলায় পরপর ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি ছিল উপকূলীয় শহর লা গুয়ারা।

বৃহস্পতিবার রাত পর্যন্ত সরকারি হিসাবে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন প্রায় ৪ হাজার ৩০০ মানুষ।

উদ্ধারকাজে সরকারি সহায়তা না পেয়ে হতাশ হয়ে নিজেই ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা করেন দেল জিউদিস। তিনি বললেন, ‘এত বড় বড় কংক্রিটের টুকরো খালি হাতে সরানো অসম্ভব।’

কাছেই বসে তিনি অপেক্ষা করছিলেন। তার ধারণা, ছেলেটি এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে আছে।

তার ২৩ বছর বয়সী নাতি আলেসান্দ্রো স্বেচ্ছাসেবী দমকলকর্মীর হেলমেট পরে বাবাকে উদ্ধারের কাজে যোগ দেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বললেন, ‘বাবা ওখানেই আছেন।’ সামনে পড়ে থাকা ধ্বংসস্তূপের দিকে তাকিয়ে তিনি ভেঙে পড়েন।

একসময় প্রায় ২৫ হাজার মানুষের বসবাস ছিল লা গুয়ারায়। রাজধানী কারাকাসের মানুষ ক্যারিবীয় সাগরের তীরে অবকাশ কাটাতে এই শহরে আসতেন।

ভূমিকম্পে সুইমিংপুলসমৃদ্ধ বহু উঁচু ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এলাকা পরিদর্শন করে লা গুয়ারাকে দুর্যোগকবলিত অঞ্চল ঘোষণা করেন।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় লুটপাটের ঘটনাও ঘটেছে।

চারদিকে ধ্বংসস্তূপ আর আতঙ্কগ্রস্ত মানুষের মুখ। বিলাসবহুল সমুদ্রতীরবর্তী ভবনগুলো ধসে লোহা, কাচ ও কংক্রিটের স্তূপে পরিণত হয়েছে। বাতাসে এখনো ধুলার মেঘ ভাসছে।

উপকূলীয় মহাসড়কের বিভিন্ন অংশ ভেঙে গেছে। সমুদ্রতীরের অনেক ভবন বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে, আবার কিছু পুরোপুরি ধসে গেছে। দুটি পাঁচতারা হোটেলও ধসে পড়েছে।

উদ্ধারকর্মী ও স্বেচ্ছাসেবকরা ১৫-তলা পর্যন্ত উঁচু ভবনের ধ্বংসস্তূপে উঠে নিখোঁজদের নাম ধরে ডাকছিলেন।

এদিকে একের পর এক আফটারশকে ক্ষতিগ্রস্ত ভবনগুলো আবারও কেঁপে উঠছিল, যা উদ্ধারকাজকে আরও ঝুঁকিপূর্ণ করে তোলে।

ধ্বংসস্তূপে পরিণত হওয়া একটি বাড়ির দেয়ালে বড় করে লেখা ছিল—‘পেরেজ পরিবার জীবিত।’

ভেনেজুয়েলাভেনেজুয়েলায় ভূমিকম্প
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে