Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
আগামীর সময়
অসহায়ের ভরসা খান এ রউফ
শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ভারত

পশ্চিমবঙ্গে থাকছে না মুসলিম আইন! চালু হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি

সংবাদদাতা, কলকাতা
agamir somoy
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১৮:৫৫
পশ্চিমবঙ্গে থাকছে না মুসলিম আইন! চালু হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি

ইউসিসি কার্যকর হলে সব ধর্ম, বর্ণ, জাতের মানুষের জন্য আইন হবে সমান- প্রতিনিধি

কলকাতায় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) নিয়ে বড় ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল শুক্রবার উত্তর কলকাতার কলেজ স্ট্রিটে সাংবাদিকদের তিনি জানান, পশ্চিমবঙ্গে ইউসিসি কার্যকর করা হবে। এই বিষয়ে বিস্তারিত তথ্য আগামী সোমবার বিধানসভায় জানানো হবে।

শুভেন্দুর বক্তব্য, গুজরাট, আসাম ও উত্তরাখণ্ডের মতো পশ্চিমবঙ্গও আইনি প্রক্রিয়া মেনেই অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করবে। এ বিষয়ে একটি কমিটিও গঠন করা হয়েছে। বিধানসভাতেই তার রূপরেখা তুলে ধরা হবে।

বর্তমানে ইউসিসি নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন উঠছে সংখ্যালঘু সমাজে। কারণ, এই আইন কার্যকর হলে বিয়ে, বিয়েবিচ্ছেদ, ভরণপোষণ, দত্তক গ্রহণ, উত্তরাধিকার ও সম্পত্তি বণ্টনের ক্ষেত্রে ধর্মভিত্তিক আলাদা ব্যক্তিগত আইনের পরিবর্তে একক আইন চালু হতে পারে। এখন মুসলিম, হিন্দু, খ্রিস্টান, পারসিসহ বিভিন্ন সম্প্রদায়ের জন্য এসব বিষয়ে পৃথক আইন রয়েছে। ইউসিসির মূল ধারণা হলো— ধর্ম নির্বিশেষে সব নাগরিকের জন্য একই দেওয়ানি আইন কার্যকর করা।

এই কারণেই মুসলিম সমাজে উদ্বেগ তৈরি হয়েছে। তাদের আশঙ্কা, দীর্ঘদিন ধরে চলে আসা মুসলিম পারসোনাল ল’-এর কিছু গুরুত্বপূর্ণ দিক, বিশেষ করে উত্তরাধিকার, পারিবারিক আইন এবং ধর্মীয় রীতিনীতির ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে। বিভিন্ন সংখ্যালঘু সংগঠন ও সমালোচকদের বক্তব্য, এত বড় সামাজিক পরিবর্তনের আগে সংশ্লিষ্ট সম্প্রদায়ের সঙ্গে বিস্তারিত আলোচনা প্রয়োজন। তাদের প্রশ্ন, এক আইনের ধারণা কাগজে সমতার কথা বললেও বাস্তবে বিভিন্ন সম্প্রদায়ের সামাজিক ও সাংস্কৃতিক বাস্তবতা কি একই?

আরও পড়ুন

উত্তর-পূর্ব ভারতে এইচআইভি আক্রান্ত ১ লাখ ২৯ হাজারের বেশি

২৭ জুন ২০২৬

এই বিতর্কে সরব তৃণমূলও। কালীঘাট তৃণমূলের বক্তব্য, ভারতের শক্তি তার বৈচিত্র্যের মধ্যে। দলটির দাবি, সাংবিধানিক সমতা ও ন্যায়বিচারের পক্ষে তারা থাকলেও ইউসিসির মতো স্পর্শকাতর বিষয়কে রাজনৈতিক মেরূকরণের হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয়। তৃণমূলের অভিযোগ, বিজেপি এখনো স্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারেনি যে, এই আইনের প্রকৃত উদ্দেশ্য কী এবং কীভাবে বিভিন্ন সম্প্রদায়ের আস্থা অর্জন করা হবে। তৃণমূল আদিবাসী, প্রান্তিক ও সংখ্যালঘু গোষ্ঠীর মতামতকে গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছে।



একই প্রশ্ন বামপন্থী শিবিরেও। তাদের বক্তব্য, নারী অধিকার ও সামাজিক সংস্কারের প্রয়োজনীয়তা থাকলেও তা চাপিয়ে দিয়ে নয়, বরং আলোচনা ও ঐকমত্যের মাধ্যমে হওয়া উচিত। বাম নেতাদের মতে, ব্যক্তিগত আইনের সঙ্গে বহু সম্প্রদায়ের সাংস্কৃতিক পরিচয় ও সামাজিক ইতিহাস জড়িয়ে রয়েছে। ফলে আইন সংস্কারের আগে ব্যাপক জনমত গঠন জরুরি।



ইউসিসি নিয়ে বিতর্কের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো আদিবাসী ও বিশেষ সাংবিধানিক সুরক্ষাপ্রাপ্ত সম্প্রদায়। সরকারি সূত্রে ইঙ্গিত মিলেছে, পাহাড় ও জঙ্গলমহলের কিছু সম্প্রদায়ের ক্ষেত্রে বিশেষ বিধান রাখা হতে পারে। তবে বিলের পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ না হওয়া পর্যন্ত বিষয়টি স্পষ্ট নয়। পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছে, অন্যান্য রাজ্যের অভিজ্ঞতা খতিয়ে দেখেই রাজ্যের মডেল তৈরি করা হচ্ছে।



এদিকে বৃহস্পতিবার (২৫ জুন) বিধানসভার বিজনেস অ্যাডভাইজরি কমিটির বৈঠকে ইউসিসি বিল আনার প্রস্তুতি চূড়ান্ত হয়েছে বলে জানায় সরকারি সূত্র। সেই সূত্র ধরেই আগামী সোমবার চলতি বাজেট অধিবেশনে বিলটি পেশ হওয়ার সম্ভাবনা রয়েছে।



তৃণমূল কংগ্রেসের সৌগত রায় ইউসিসি বিলের বিরোধিতা করে বলেছেন, এই আইনের প্রয়োজন নেই এবং বিজেপি সংখ্যালঘুদের প্রতি তাদের মনোভাবের প্রতিফলন হিসেবেই এই আইন আনতে চাইছে। এ ছাড়া তিনি মনে করিয়ে দেন, সংবিধানের ৪৪ নম্বর অনুচ্ছেদ বাধ্যতামূলক নয়। এ ছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ইউসিসি মানুষের ধর্ম পালনের স্বাধীনতার ওপর প্রভাব ফেলতে পারে। তার দাবি, আদিবাসী ও কুড়মি সম্প্রদায়ের প্রথাগত অধিকারও ক্ষতিগ্রস্ত হতে পারে।



পশ্চিমবঙ্গমুসলিম আইনবিধানসভাশুভেন্দু অধিকারী
    শেয়ার করুন:
    Advertisement
    অসহায়ের ভরসা খান এ রউফ

    অসহায়ের ভরসা খান এ রউফ

    ১৩ আগস্ট ২০২৬, ০১:৪৯

    পাচারের অর্থে যুক্তরাজ্যে ১৬ বাড়ি!

    পাচারের অর্থে যুক্তরাজ্যে ১৬ বাড়ি!

    ১৩ আগস্ট ২০২৬, ০৫:৫০

    চা বাগান কি মঙ্গলগ্রহে

    চা বাগান কি মঙ্গলগ্রহে

    ১৩ আগস্ট ২০২৬, ০৫:০৬

    অবিশ্বাস্য এক দিন পার করল বাংলাদেশ

    অবিশ্বাস্য এক দিন পার করল বাংলাদেশ

    ১৩ আগস্ট ২০২৬, ০৬:১৩

    জট খুলছে না পাকাচ্ছে

    জট খুলছে না পাকাচ্ছে

    ১৩ আগস্ট ২০২৬, ০৫:৩৪

    সামিটের টার্মিনাল বন্ধ, আরও বাড়ল এলএনজি সংকট

    সামিটের টার্মিনাল বন্ধ, আরও বাড়ল এলএনজি সংকট

    ১৩ আগস্ট ২০২৬, ১৮:৩৯

    কক্সবাজারে বাসচাপায় লেগুনার ৪ আরোহী নিহত

    কক্সবাজারে বাসচাপায় লেগুনার ৪ আরোহী নিহত

    ১৩ আগস্ট ২০২৬, ১৪:২২

    প্রধানমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড বিজয়ীদের সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড বিজয়ীদের সাক্ষাৎ

    ১৩ আগস্ট ২০২৬, ১৬:৩৯

    সবকিছুর আগে জাতি নির্মাণ করা জরুরি

    সবকিছুর আগে জাতি নির্মাণ করা জরুরি

    ১৩ আগস্ট ২০২৬, ০১:৪৫

    ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে বিক্ষোভ-ভাঙচুর, ইউএনওকে লাঞ্ছিতের অভিযোগ

    ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে বিক্ষোভ-ভাঙচুর, ইউএনওকে লাঞ্ছিতের অভিযোগ

    ১৩ আগস্ট ২০২৬, ১৭:৫৯

    ডিয়ার ফিদেল : মাই লাইফ, মাই লাভ, মাই বিট্রেয়াল

    ডিয়ার ফিদেল : মাই লাইফ, মাই লাভ, মাই বিট্রেয়াল

    ১৩ আগস্ট ২০২৬, ১৭:৫৪

    প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর চূড়ান্ত হয়নি : শামা ওবায়েদ

    প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর চূড়ান্ত হয়নি : শামা ওবায়েদ

    ১৩ আগস্ট ২০২৬, ১৬:৩৮

    ৩ পদ শূন্য করে ১ পদ পূর্ণ করতে চলেছেন মির্জা ফখরুল

    ৩ পদ শূন্য করে ১ পদ পূর্ণ করতে চলেছেন মির্জা ফখরুল

    ১৩ আগস্ট ২০২৬, ১৯:২৩

    দিন গোনা ছাড়া কিছু করার নেই : বিদ্যুৎমন্ত্রী

    দিন গোনা ছাড়া কিছু করার নেই : বিদ্যুৎমন্ত্রী

    ১৩ আগস্ট ২০২৬, ১৭:৩৮

    রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলই বিএনপির প্রার্থী

    রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলই বিএনপির প্রার্থী

    ১৩ আগস্ট ২০২৬, ১২:৫৪

    advertiseadvertise