Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
গরিবের ডাক্তার খুরশীদ আলম
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

শীর্ষে আসাম

উত্তর-পূর্ব ভারতে এইচআইভি আক্রান্ত ১ লাখ ২৯ হাজারের বেশি

সংবাদদাতা, কলকাতা
agamir somoy
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১৮:৩৮
উত্তর-পূর্ব ভারতে এইচআইভি আক্রান্ত ১ লাখ ২৯ হাজারের বেশি

প্রতীকী ছবি

উত্তর-পূর্ব ভারতে এইচআইভি সংক্রমণ এখনো জনস্বাস্থ্যের ক্ষেত্রে বড় উদ্বেগের কারণ। সচেতনতা বৃদ্ধি, নিয়মিত পরীক্ষা, চিকিৎসা পরিষেবা সম্প্রসারণ এবং বিভিন্ন সরকারি কর্মসূচি চালু থাকা সত্ত্বেও সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিক বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ওই রিপোর্ট অনুযায়ী, গত বছরের নভেম্বর পর্যন্ত উত্তর-পূর্ব ভারতের আটটি রাজ্যে মোট ১ লাখ ২৯ হাজার ৮৩৬ জন এইচআইভি নিয়ে জীবনযাপন করছেন। এই অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা আসামে। রাজ্যটিতে এইচআইভি নিয়ে বসবাসকারী মানুষের সংখ্যা ৩৩ হাজার ১৪৫।

স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উত্তর-পূর্বাঞ্চলে বহু বছর ধরেই এইচআইভি সংক্রমণ রোধে বিশেষ কর্মসূচি চালানো হচ্ছে। সচেতনতা অভিযান, বিনামূল্যে পরীক্ষা, পরামর্শ পরিষেবা এবং ওষুধ সরবরাহের মতো পদক্ষেপ নেওয়া হলেও পরিস্থিতি এখনো আগের মতোই।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বর্তমানে এইচআইভি ধরা পড়লেও নিয়মিত চিকিৎসা ও ওষুধের মাধ্যমে আক্রান্ত ব্যক্তিরা দীর্ঘ ও প্রায় স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। তাই সংক্রমণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, দ্রুত পরীক্ষা এবং সময়মতো চিকিৎসা শুরু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যে মাদক গ্রহণের সময় একই সিরিঞ্জ ব্যবহার, পর্যাপ্ত সচেতনতার অভাব এবং সামাজিক কুসংস্কার সংক্রমণ নিয়ন্ত্রণের পথে বড় বাধা হিসেবে চিহ্নিত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্য পরিষেবা আরও সহজলভ্য করা গেলে পরিস্থিতির উন্নতি সম্ভব।

আসামের বাসিন্দা অনিরুদ্ধ দত্ত বললেন, এইচআইভি নিয়ে এখনো সমাজে অনেক ভুল ধারণা রয়েছে। আক্রান্তদের প্রতি সহানুভূতিশীল আচরণ এবং সচেতনতা বৃদ্ধি দুটোই সমান জরুরি। স্বাস্থ্যকর্মী রেশমি শর্মার মতে, সরকারি সচেতনতা কর্মসূচি আরও বিস্তৃতভাবে মানুষের কাছে পৌঁছানো প্রয়োজন। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে এই বিষয়ে তথ্যভিত্তিক শিক্ষা বাড়াতে হবে।

জনস্বাস্থ্যকর্মী দেবাশিস বোরার ভাষ্য, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং দ্রুত চিকিৎসা শুরু হলে এইচআইভি আক্রান্ত ব্যক্তিরা সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। তাই ভয় বা লজ্জার কারণে পরীক্ষা এড়িয়ে যাওয়া উচিত নয়। বিশেষজ্ঞদের মতে, সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সক্রিয় অংশগ্রহণ, সচেতনতা বৃদ্ধি এবং কুসংস্কার দূর করার মাধ্যমে উত্তর-পূর্ব ভারতে এইচআইভি সংক্রমণ মোকাবিলায় আরও ইতিবাচক ফল পাওয়া যেতে পারে।

ভারতএইচআইভিএইডস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

    মধ্যরাতে ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ ইউনিয়ন কমিটি ঘোষণা

    মধ্যরাতে ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ ইউনিয়ন কমিটি ঘোষণা

    ফনিক্স ফান্ডে বিধি লঙ্ঘন

    ফনিক্স ফান্ডে বিধি লঙ্ঘন