যক্ষ্মা, এইচআইভি, ম্যালেরিয়ার সংক্রমণসহ মৃত্যুহার কমাতে নানা কার্যক্রম বাস্তবায়ন করতে একটি প্রকল্পের অনুমোদন চেয়েছিল স্বাস্থ্য বিভাগ। একই সঙ্গে মা, নবজাতক এবং প্রধান অসংক্রামক রোগ-সম্পর্কিত অসুস্থতা ও মৃত্যুর হার কমানো-সংক্রান্ত একটি প্রকল্পেরও অনুমোদন চাওয়া হয়েছিল। গুরুত্বপূর্ণ হলেও স্বাস্থ্য খাতের এ দুটি উন্নয়ন প্রকল্প ফেরত দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক)। আর এর নেপথ্যের কারণ হিসেবে উঠে আসছে দুর্নীতির শঙ্কা এবং প্রকল্প প্রস্তাব নিয়ে নানা প্রশ্ন ওঠার বিষয়গুলো।
একনেকের এক...