Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

বিদ্রোহী শিবিরে যোগ দিয়ে মুখ খুললেন সায়নী

সংবাদদাতা, কলকাতা
agamir somoy
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১৯:৪০
বিদ্রোহী শিবিরে যোগ দিয়ে মুখ খুললেন সায়নী

সায়নী ঘোষ

তৃণমূলের অন্দরে চলা রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে বিদ্রোহী শিবিরে নাম লেখানোর পর প্রথমবার মুখ খুললেন যাদবপুরের সংসদ সদস্য সায়নী ঘোষ। দিল্লিতে পৌঁছে সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে পড়লেও তিনি স্পষ্ট জানিয়ে দেন, নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে কোনো ব্যাখ্যা সংবাদমাধ্যমকে নয়, তিনি দেবেন তার সংসদীয় এলাকার মানুষকে।

সম্প্রতি তৃণমূলের বিদ্রোহী গোষ্ঠীর পক্ষে স্পিকারের কাছে জমা পড়া চিঠিতে সায়নীর স্বাক্ষর সামনে আসার পর থেকেই জল্পনা শুরু হয়েছিল। কারণ দলের অন্দরে দীর্ঘদিন ধরেই ধারণা ছিল, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠদের অন্যতম এবং দলের বর্তমান নেতৃত্বের সঙ্গেই থাকবেন। সেই কারণেই সম্প্রতি সাংগঠনিক রদবদলের সময়ও তাকে যুব সভাপতির পদে বহাল রাখা হয়েছিল। কিন্তু বিদ্রোহী শিবিরে যোগদানের খবর সামনে আসতেই দ্রুত সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাকে।

দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সায়নী বললেন, ‘আমি সংবাদমাধ্যমকে কোনো জবাব দেব না। জবাব দেব আমার সংসদীয় এলাকার মানুষকে। তাদের কাছেই আমার বক্তব্য পৌঁছবে।’

দলীয় সূত্রে খবর, সায়নীকে বিদ্রোহী শিবিরে নেওয়া নিয়ে প্রথমে আপত্তি ছিল কয়েকজন প্রভাবশালী সংসদ সদস্যের। তাদের মধ্যে শতাব্দী রায় ও জুন মালিয়ার নামও উঠে এসেছে। সায়নীর রাজনৈতিক আচরণ ও অতিসক্রিয়তা নিয়ে একাংশের আপত্তি ছিল বলে জানা গিয়েছে। তবে পরে দিল্লিতে এক বৈঠকে সেই মতভেদ অনেকটাই মিটে যায় এবং তার যোগদানের পথ প্রশস্ত হয়।

উল্লেখ্য, ২ জুনের পর থেকে সামাজিক মাধ্যমে প্রায় সম্পূর্ণ নীরব ছিলেন সায়নী। রাজনৈতিক মহলের মতে, সেই নীরবতাই ছিল বড় কোনো সিদ্ধান্তের ইঙ্গিত।

এদিকে তৃণমূল সংসদ সদস্য মহুয়া মৈত্র বিদ্রোহী শিবিরে যোগ দেওয়া সংসদ সদস্যদের কড়া ভাষায় আক্রমণ করে বলেছেন, জনগণ যে প্রতীকে তাদের নির্বাচিত করেছে, সেই দল ছেড়ে অন্য শিবিরে যেতে চাইলে আগে সংসদ সদস্য পদ থেকে ইস্তফা দিয়ে নতুন করে জনসমর্থন যাচাই করা উচিত। বিদ্রোহীদের ‘বিশ্বাসঘাতক’ বলেও কটাক্ষ করেন তিনি।

তৃণমূল কংগ্রেসসায়নী ঘোষ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন