Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

জিমের সময় মেলেনি, তাই কাজে যেতে নারাজ জেন-জি ইন্টার্ন

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৯:১৭
জিমের সময় মেলেনি, তাই কাজে যেতে নারাজ জেন-জি ইন্টার্ন

প্রতীকী ছবি

সকাল ৯টায় আদালতে যেতে বলেছিলেন সিনিয়র। কিন্তু জিমের সময়ের সঙ্গে মিলে যাওয়ায় যেতে পারবেন না বলে জানিয়ে দেন এক জেন-জি ইন্টার্ন। তবে একবারের জন্য কাজটি করতে রাজি হন ওই ইন্টার্ন।

ঘটনাটি শেয়ার করেছেন দিল্লির এক আইনজীবী। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি জানান, একটি কাজের জন্য ইন্টার্নকে সকাল ৯টার মধ্যে আদালতে পৌঁছাতে বলেছিলেন।

জবাবে ওই ইন্টার্ন জানান, এই সময়ে তার জিমে যাওয়ার কথা থাকায় তিনি আদালতের কাজে যেতে পারবেন না। তবে একবারের জন্য ব্যতিক্রম হিসেবে কাজটি করার কথা জানান ইন্টার্ন। আইনজীবী ওই পোস্টে লেখেন, ‘এই মুহূর্তে আমি নিশ্চিত নই, আমি তার সিনিয়র, জুনিয়র নাকি ব্যক্তিগত সহকারী।’

পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুতই ছড়িয়ে পড়ে। কর্মজীবী, আইনজীবী ও শিক্ষার্থীরা বিষয়টি নিয়ে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া জানান। কেউ ইন্টার্নের সমালোচনা করেন। তাদের মতে, ব্যক্তিগত রুটিনের চেয়ে মৌলিক কর্মদায়িত্বকে অগ্রাধিকার দেওয়া উচিত।

আবার অনেকে ইন্টার্নের অবস্থানকে সমর্থন করেন। তাদের মতে, তরুণ পেশাজীবীদেরও ব্যক্তিগত সময় ও কাজের মধ্যে সীমারেখা রাখার সুযোগ থাকা উচিত।

আরও পড়ুন

দীর্ঘদিন কর্মস্থলে আসেন না মেডিকেল অফিসার, ব্যবস্থা নিতে নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

২৬ জুলাই ২০২৬

কয়েকজন মন্তব্যকারী আবার বিষয়টিকে কাজের সময় ও পারিশ্রমিকের সঙ্গে মিলিয়ে দেখেছেন। তাদের প্রশ্ন, নির্ধারিত সময়ের আগে কাজে যোগ দিতে হলে ইন্টার্নকে অতিরিক্ত পারিশ্রমিক দেওয়া হচ্ছে কি না?

পরে অবশ্য ওই আইনজীবী বিষয়টি পরিষ্কার করেন। তিনি বলেছেন, সমস্যা ইন্টার্নের জিমে যাওয়া বা জিমের সময় নিয়ে নয়। আদালতের কাজটি ছিল নিয়মিত দায়িত্বের অংশ। সেখানে কাজ ও ব্রিফিং করতে হতো। তার কর্মস্থলে ইন্টার্নদের পারিশ্রমিক দেওয়া হয়।

একজন ব্যবহারকারী আইনজীবীর অবস্থানের পক্ষে মন্তব্য করেন। তার মতে, আইনজীবীদের কাজের ধরন সম্পর্কে অনেকেরই ধারণা নেই। ইন্টার্ন বা আইনজীবী হিসেবে কাজকে অগ্রাধিকার দেওয়াই স্বাভাবিক। কারণ, পেশাজীবনে সবকিছু নিজের ইচ্ছামতো করা সম্ভব নয়।

আরেকজন নিজের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি জানান, ইন্টার্নশিপের সময় তিনিও জিমে যেতেন। তবে কাজের প্রয়োজনে তা ছাড়তে হয়েছে। তার মতে, কাজও সমান গুরুত্বপূর্ণ। এটি তরুণদের বুঝতে হবে।

তবে আরেক ব্যবহারকারী পুরো ঘটনাটিকেই প্রশ্নের মুখে তোলেন। তার প্রশ্ন, সকাল ৯টায় কাজে যোগ দেওয়ার জন্য ইন্টার্নকে অতিরিক্ত পারিশ্রমিক দেওয়া হচ্ছে কি না। একই সঙ্গে ‘জুনিয়র না ব্যক্তিগত সহকারী’ আইনজীবীর এই মন্তব্যকে অহংকারী ও আত্মসচেতনতার অভাবের উদাহরণ বলেও সমালোচনা করেন তিনি।

সূত্র : এনডিটিভি

ভারতজেন-জিইন্টার্নজিম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়