Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

ক্লাস শুরুর আগে সব স্কুলে ‘বন্দে মাতরম্‌’ গাওয়ার নির্দেশ শুভেন্দুর

কলকাতা সংবাদদাতা
agamir somoy
প্রকাশ: ১৫ মে ২০২৬, ২১:৫৯
ক্লাস শুরুর আগে সব স্কুলে ‘বন্দে মাতরম্‌’ গাওয়ার নির্দেশ শুভেন্দুর

সংগৃহীত ছবি

ভারতের পশ্চিমবঙ্গের সব সরকারি স্কুলে এখন থেকে ক্লাস শুরু হবে ‘বন্দে মাতরম্’ গেয়ে। আগামী সোমবার থেকে এই নিয়ম চালুর ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বৃহস্পতিবার (১৪ মে) বিধানসভা চত্বরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জানান, তিনি নবান্নে গিয়ে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করবেন। শুভেন্দুর ভাষ্য, আমি নবান্নে যাব। সব বিদ্যালয়ে সোমবার থেকে বন্দে মাতরম্ গেয়ে বিদ্যালয়ে ক্লাস শুরু করতে হবে। সেই নোটিশটা জারি করব।

মুখ্যমন্ত্রীর ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে সরকারি বিজ্ঞপ্তি জারি হয়েছে।

প্রশাসনের দাবি, নতুন নিয়ম কার্যকর করতে আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে, যাতে সোমবার থেকেই সব স্কুলে তা চালু করা যায়।

শুধু সরকারি স্কুল নয়, বেসরকারি স্কুলেও একই অনুশীলন চালুর অনুরোধ জানানো হতে পারে বলেও শিক্ষা দপ্তরের ইঙ্গিত।

তবে এ সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। বিরোধীদের অভিযোগ, শিক্ষার পরিবেশকে ধীরে ধীরে রাজনৈতিক ও মতাদর্শগত প্রভাবের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সাম্প্রদায়িক বিজেপি সরকার।

তাদের দাবি, স্কুল হওয়া উচিত রাজনীতি মুক্ত শিক্ষার জায়গা, সেখানে কোনও নির্দিষ্ট রাজনৈতিক বা সাংস্কৃতিক অবস্থান চাপিয়ে দেওয়া ঠিক নয়।

বিরোধীদের আরও অভিযোগ, জাতীয়তাবাদের নামে আবেগকে ব্যবহার করে বিজেপি দীর্ঘদিন ধরেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে কলুষিত করছে এবং নিজেদের রাজনৈতিক ভাবধারার পরিসর হিসেবে গড়ে তুলতে চাইছে।

প্রসঙ্গত, আগে পশ্চিমবঙ্গের সরকারি ও সরকার-পোষিত স্কুলে সকালের প্রার্থনায় জাতীয় সঙ্গীত 'জনগণমন'র পাশাপাশি বঙ্গভঙ্গের সময়কার গান রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলার মাটি, বাংলার জল গাওয়া হতো। সাম্প্রতিক নির্দেশে সেটির জায়গায় বাধ্যতামূলকভাবে ‘বন্দে মাতরম্’ গাওয়ার কথা বলা হয়েছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই গান বাধ্যতামূলক করার পরই শুরু হয়েছে নতুন বিতর্ক।

শুভেন্দুবন্দে মাতরম্
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ