Agamir Somoy E-Paper
রবিবার, ১৪ জুন, ২০২৬
আগামীর সময়
৬০ মায়ের ‘সন্তান’ সাখাওয়াত
রবিবার, ১৪ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

সরকারি চাকরিই আসল চাকরি, ছেলেকে বাবা

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৯:৪৫
সরকারি চাকরিই আসল চাকরি, ছেলেকে বাবা

সংগৃহীত ছবি

বহুজাতিক সংস্থায় বছরে ১৫ লাখ রুপির বেতনের চাকরি পেয়েছেন ছেলে। বর্তমান যুগের প্রেক্ষাপটে যেকোনো তরুণের জন্যই এটি এক উদযাপনের উপলক্ষ। কিন্তু এই সাফল্যে খুশি হওয়া তো দূরের কথা, উল্টো ছেলের ওপর চটেছেন বাবা। তার সাফ কথা, ‘সরকারি চাকরিই একমাত্র আসল চাকরি।’

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক উদ্যোক্তার শেয়ার করা এমন একটি ঘটনা ভারত জুড়ে চাকরিপ্রার্থীদের নিরাপত্তা, ক্যারিয়ারের পছন্দ এবং অভিভাবকদের প্রত্যাশা নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করেছেন অঙ্কিত কেডিয়া নামের এক ভারতীয় উদ্যোক্তা। তিনি তার এক আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়ে এই পরিস্থিতির মুখোমুখি হন।

এক্সে দেওয়া এক পোস্টে অঙ্কিত লিখেছেন, এক আত্মীয়ের বাসায় গিয়েছিলাম। যার ছেলে সম্প্রতি একটি বহুজাতিক সংস্থায় বছরে ১৫ লাখ রুপি বেতনে চাকরি পেয়েছে। কিন্তু এই বড় অর্জন উদযাপন করার বদলে তার বাবা তাকে সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে বাধ্য করছেন।

ছেলের এত বড় অঙ্কের বেতনের অফারও কেন বাবার মন গলাতে পারল না? তার ব্যাখ্যাও দিয়েছেন অঙ্কিত কেডিয়া। তিনি জানান, ওই অভিভাবক মূলত বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সাম্প্রতিক কর্মী ছাঁটাইয়ের খবর দেখে প্রভাবিত হয়েছেন।

আরও পড়ুন

১ জুলাই থেকেই বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের

১১ জুন ২০২৬

অঙ্কিত আরও লিখেছেন, ভদ্রলোক মূলত অ্যাডোবি এবং মাইক্রোসফটের মতো বড় বড় কোম্পানিতে কর্মী ছাঁটাইয়ের খবর দেখেছেন। আর তা থেকেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন, বেসরকারি খাতে কোনো ভবিষ্যৎ নেই। তার কাছে সরকারি চাকরি ছাড়া বাকি সবকিছুই অনিরাপদ।

পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার হওয়ার পরপরই তা দ্রুত ছড়িয়ে পড়ে। এই পোস্ট নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বহু ব্যবহারকারী বাবার এই উদ্বেগের সঙ্গে একমত হয়েছেন।

তাদের মতে, বর্তমান অর্থনৈতিক মন্দার বাজারে সরকারি চাকরির স্থায়িত্ব, কাজের নিরাপত্তা এবং অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়টি কোনোভাবেই ফেলে দেওয়ার মতো নয়।

অন্যদিকে নেটিজেনদের একটি বড় অংশ এর বিরোধিতা করে যুক্তি দিয়েছেন। বেসরকারি খাত তরুণদের দ্রুত ক্যারিয়ারে এগিয়ে যাওয়া, বিশ্বমানের কাজের অভিজ্ঞতা এবং প্রতিযোগিতামূলক বেতন পাওয়ার ক্ষেত্রে অনন্য সুযোগ তৈরি করে দেয়।

সূত্র : এনডিটিভি  

ভারতচাকরিনিয়োগ
    শেয়ার করুন:
    Advertisement
    গবেষণা ও উন্নয়ন প্রকল্পে ধীরগতি

    গবেষণা ও উন্নয়ন প্রকল্পে ধীরগতি

    ১৪ জুন ২০২৬, ০০:১১

    মরক্কোকে হারাতে পারেনি ব্রাজিল

    মরক্কোকে হারাতে পারেনি ব্রাজিল

    ১৪ জুন ২০২৬, ০৭:০৪

    রাশিয়া দিবস উপলক্ষে ঢাকায় বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব

    রাশিয়া দিবস উপলক্ষে ঢাকায় বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব

    ১৪ জুন ২০২৬, ০০:৩৬

    অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সংস্কৃতির বিকাশও জরুরি : অর্থমন্ত্রী

    অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সংস্কৃতির বিকাশও জরুরি : অর্থমন্ত্রী

    ১৪ জুন ২০২৬, ০০:৫০

    সর্বোচ্চ শাস্তি চায় সরকার, ওসি প্রত্যাহার

    সর্বোচ্চ শাস্তি চায় সরকার, ওসি প্রত্যাহার

    ১৪ জুন ২০২৬, ০১:০৫

    সিলিন্ডারে শুল্ক বৃদ্ধির প্রভাব পড়বে চায়ের কাপেও

    সিলিন্ডারে শুল্ক বৃদ্ধির প্রভাব পড়বে চায়ের কাপেও

    ১৪ জুন ২০২৬, ০১:১৬

    হেক্সা মিশনের শুরুতে ব্রাজিলের ধাক্কা

    হেক্সা মিশনের শুরুতে ব্রাজিলের ধাক্কা

    ১৪ জুন ২০২৬, ০৬:০৮

    মায়ের লাশ ১১ ঘণ্টা ধরে মর্গে, ফেরত পেতে ছেলের কান ধরে ওঠবস

    মায়ের লাশ ১১ ঘণ্টা ধরে মর্গে, ফেরত পেতে ছেলের কান ধরে ওঠবস

    ১৪ জুন ২০২৬, ০৪:৫৪

    গরিবের জীবিকায় প্যারাগনের চোখ!

    গরিবের জীবিকায় প্যারাগনের চোখ!

    ১৪ জুন ২০২৬, ০১:৩০

    আজই সাক্ষর হবে চুক্তি, খুলে দেওয়া হবে হরমুজ

    আজই সাক্ষর হবে চুক্তি, খুলে দেওয়া হবে হরমুজ

    ১৪ জুন ২০২৬, ০২:০১

    শেষের গোলে বিশ্বকাপে কাতারের ইতিহাস

    শেষের গোলে বিশ্বকাপে কাতারের ইতিহাস

    ১৪ জুন ২০২৬, ০৩:২০

    বিলুপ্ত হচ্ছে র‌্যাব আসছে পিপিএফ

    বিলুপ্ত হচ্ছে র‌্যাব আসছে পিপিএফ

    ১৪ জুন ২০২৬, ০২:৩৭

    সুইজারল্যান্ডের বিশ্বকাপ ইতিহাসের প্রথম পেনাল্টি

    সুইজারল্যান্ডের বিশ্বকাপ ইতিহাসের প্রথম পেনাল্টি

    ১৪ জুন ২০২৬, ০২:০৫

    এনদ্রিকের স্ত্রীর খোলা চিঠি— আমাদের স্বপ্ন পূরণ করতে যাচ্ছ তুমি

    এনদ্রিকের স্ত্রীর খোলা চিঠি— আমাদের স্বপ্ন পূরণ করতে যাচ্ছ তুমি

    ১৪ জুন ২০২৬, ০২:১১

    চর পেরিয়ে হাসপাতালে নেওয়ার পথে ইউপি সদস্যের মৃত্যু

    চর পেরিয়ে হাসপাতালে নেওয়ার পথে ইউপি সদস্যের মৃত্যু

    ১৪ জুন ২০২৬, ০৪:১৪