১ জুলাই থেকেই বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের
অনলাইন ডেস্ক

গ্রাফিকস: আগামীর সময়
২০২৬-২৭ অর্থবছরের জন্য ঘোষণা করা বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (১১ জুন) বিকাল ৩টার দিকে জাতীয় সংসদে স্পিকার ড. হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বাজেট ঘোষণা করেন তিনি।
বাজেট বক্তৃতায় তিনি বলেছেন, প্রায় ১১ বছর ধরে একই বেতন কাঠামো বহাল রয়েছে। এ সময়ে মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় অনেক বেড়েছে। তাই আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে।
তিনি বললেন, দেশের বিভিন্ন অঞ্চল এর মধ্যে অর্থনৈতিক, সামাজিক ও অবকাঠামোগত বৈষম্য কমিয়ে সমতাভিত্তিক সুষম উন্নয়নে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।






