Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের স্বপ্নসারথি মিজানুর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

মসজিদ আগলে কাঁদছেন মুসলিমরা

রাস্তা চওড়া করতে ভাঙা পড়ছে ৬৩৬ বছরের শাহী মসজিদ

  • সিংহস্থ কুম্ভের রাস্তা চওড়া করতে ভাঙা হচ্ছে ৬৩৬ বছরের পুরনো শাহী মসজিদের একাংশ
  • রাতভর মসজিদ পাহারা, সকালে পুলিশের সঙ্গে সংঘর্ষ; ছোড়া হয় কাঁদানে গ্যাস
  • মসজিদ রক্ষার দাবিতে পথে মুসলিম নারীরাও, ভাঙার কাজ বন্ধের দাবি
  • ৭৩০ মিটার রাস্তা ১৫ মিটার চওড়া করতে বদলানো হবে ২৭২টি নির্মাণ
  • উজ্জয়নে ২,৫০০ পুলিশ মোতায়েন, পাথর ছোড়ার ঘটনায় ১৫ জন গ্রেপ্তার
কলকাতা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৯
রাস্তা চওড়া করতে ভাঙা পড়ছে ৬৩৬ বছরের শাহী মসজিদ

সোমবার সকালে প্রশাসন মসজিদের চিহ্নিত অংশ ভাঙার কাজ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

একদিকে, ২০২৮ সালের সিংহস্থ কুম্ভের প্রস্তুতি, অন্যদিকে শতাব্দী প্রাচীন এক মসজিদের অস্তিত্ব রক্ষার আকুতি। রাস্তা চওড়া করার জন্য মধ্যপ্রদেশের উজ্জয়নের ৬৩৬ বছরের পুরনো ঐতিহাসিক শাহী মসজিদের একাংশ ভাঙার কাজ শুরু হতেই ভারী হয়ে উঠেছে পরিস্থিতি। মসজিদের অংশ ভাঙতে দেখে স্থানীয় মুসলিমদের অনেকে কান্নায় ভেঙে পড়েছেন। কেউ দোয়া করতে করতে চোখের পানি মুছছেন। তদের বক্তব্য, বহু প্রজন্মের স্মৃতি ও ধর্মীয় আবেগ জড়িয়ে থাকা এই মসজিদের অংশ ভেঙে রাস্তা চওড়া করা অত্যন্ত বেদনাদায়ক।

উজ্জয়নে ২০২৮ সালের সিংহস্থ কুম্ভকে সামনে রেখে প্রায় ৭৩০ মিটার রাস্তা ১৫ মিটার চওড়া করার প্রকল্প নিয়েছে পৌরসভা। খাজুরওয়ালি মসজিদ থেকে গণেশ চক পর্যন্ত এই রাস্তা চওড়া করতে ২৭২টি নির্মাণে পরিবর্তন বা ভাঙার পরিকল্পনা রয়েছে। এই প্রকল্পের আওতায় পড়েছে শাহী মসজিদের নামাজের জায়গার একটি অংশ, প্রায় ১২০ ফুট উঁচু মিনার এবং মাজহার চক শাহী। রাস্তা চওড়া করার এই প্রকল্পে প্রায় ৯ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার।

মসজিদের ইমাম মোহাম্মদ ইব্রাহিম আগামীর সময়কে বলেছেন, 'শাহী মসজিদটি ১৩৯০ সালে তৈরি। সেই হিসাবে এর বয়স ৬৩৬ বছর। স্থানীয় মুসলিমদের কাছে এটি শুধু নামাজের জায়গা নয়, উজ্জয়নের ইতিহাস ও তাদের বহু প্রজন্মের ধর্মীয় স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা গুরুত্বপূর্ণ উপাসনাস্থল। মসজিদটি ওয়াক্‌ফ সম্পত্তি হিসেবেও নথিভুক্ত রয়েছে। মসজিদ কমিটির পক্ষ থেকে প্রশাসনের কাছে বারবার দাবি করা হয়েছে, ধর্মীয় স্থাপনাটি বাদ দিয়ে রাস্তার বিকল্প ব্যবস্থা করা হোক।'

মসজিদ ভাঙার প্রতিবাদে রবিবার রাতভর সেখানে অবস্থান করেন শত শত মুসলিম। গতকাল সোমবার সকালে প্রশাসন মসজিদের চিহ্নিত অংশ ভাঙার কাজ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ ওঠে। পাল্টা পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে এবং লাঠিচার্জ করে। সংঘর্ষে কয়েকজন পুলিশকর্মী আহত হন বলে জানিয়েছে উজ্জয়ন পুলিশ। পরে মসজিদ ও আশপাশের এলাকায় প্রায় ২ হাজার ৫০০ পুলিশ ও নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়। ঘটনায় ৮টি মামলা হয়েছে এবং ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যায়।

ঘটনার পর আরও ক্ষোভ ছড়ায় মুসলিম মহলে। সোমবার দুপুরে বিপুলসংখ্যক মুসলিম নারী মসজিদের সামনে জড়ো হয়ে ভাঙার কাজ বন্ধ করার দাবি জানালেন। মসজিদের অংশ ভাঙার সময় অনেককে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। মুসলিমদের বক্তব্য, উন্নয়নের নামে একটি ঐতিহাসিক ধর্মীয় স্থাপনাকে কেন ভাঙার পরিস্থিতিতে ফেলা হচ্ছে, তার উত্তর প্রশাসনকে দিতে হবে।

এদিকে মধ্যপ্রদেশ হাইকোর্ট আগেই মসজিদের অংশ ভাঙার বিরুদ্ধে করা আবেদন খারিজ করেছিল। আদালতের নথিতে বলা হয়েছে, একই রাস্তা চওড়া করার কাজে অন্য ধর্মীয় স্থাপনাতেও প্রশাসনিক পদক্ষেপ হয়েছে। তবে আদালতের সেই সিদ্ধান্তেও মসজিদ রক্ষার দাবি থামেনি। মসজিদ কমিটির পক্ষ থেকে পরবর্তী আইনি পথ খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে প্রশাসন বলছে, সিংহস্থ কুম্ভের সময় বিপুল মানুষের সমাগম সামলাতে রাস্তা চওড়া করা প্রয়োজন।

মসজিদের চিহ্নিত অংশ ভাঙার কাজ আজ মঙ্গলবারও চলবে বলে পুলিশ সূত্রে জানা যায় । ফলে ৬৩৬ বছরের পুরনো শাহী মসজিদ ঘিরে উজ্জয়নে এখনো চাপা উত্তেজনা রয়েছে। একদিকে উন্নয়নের নামে রাস্তা চওড়া করার প্রশাসনিক সিদ্ধান্ত, অন্যদিকে নিজেদের ঐতিহাসিক ও ধর্মীয় স্থাপনা রক্ষার দাবিতে মুসলিমদের কান্না ও প্রতিবাদ— এই দুইয়ের সংঘাতেই আপাতত উত্তপ্ত উজ্জয়ন।

ভারতশাহী মসজিদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের