Agamir Somoy E-Paper
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
খতনা ক্যাম্প রক্তদান সবই করেন তারেক
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

ককরোচ মুখপাত্র সৌরভ দাসের পরিবারের উপর পুলিশি হয়রানির অভিযোগ

সংবাদদাতা, কলকাতা
agamir somoy
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ১৮:১৯
শেয়ার করুন:
ককরোচ মুখপাত্র সৌরভ দাসের পরিবারের উপর পুলিশি হয়রানির অভিযোগ

সংগৃহীত ছবি

ভারতের পুদুচেরিতে নিজের পরিবারের সদস্যদের উপর পুলিশের হয়রানির অভিযোগ তুললেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) মুখপাত্র সৌরভ দাস। এক্সে তিনি অভিযোগ করেন, বুধবার বিকাল প্রায় ৫টা নাগাদ তার পুদুচেরির বাড়িতে পুলিশের একটি দল যায়। পুলিশ এসে সদস্যদের নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ ও হয়রানি করেছে।

সৌরভের প্রশ্ন, এই তল্লাশি বা জিজ্ঞাসাবাদের নির্দেশ কে দিয়েছে এবং এর উদ্দেশ্যই বা কী। তার অভিযোগ, পুদুচেরির বিজেপি সরকার তাকে চুপ করিয়ে দিতে পরিবারকে ভয় দেখানোর চেষ্টা করছে এবং এর পিছনে কেন্দ্রের বিজেপি সরকারের প্রভাব থাকতে পারে।

সৌরভ দাস আরও বলেছেন, তাকে ভয় দেখিয়ে চুপ করানো যাবে না। এই ধরনের ঘটনা তাদের আরও দৃঢ় করবে। তার অভিযোগের সঙ্গে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক পুদুচেরি সফরের প্রসঙ্গও টেনে আনেন। তার দাবি, দু’দিন আগে অমিত শাহ পুদুচেরিতে গিয়ে সেখানকার স্বরাষ্ট্রমন্ত্রী ও উপরাজ্যপালের সঙ্গে বৈঠক করেছিলেন। সেই বৈঠকের সঙ্গে পুলিশের এই তৎপরতার কোনও যোগ রয়েছে কি না, সেই বিষয়েও প্রশ্ন তোলেন তিনি।

আরও পড়ুন

ভারতে কৃষক ও ককরোচ জনতা পার্টির বৈঠকে নতুন আন্দোলনের ইঙ্গিত?

২৯ জুলাই ২০২৬

অবশ্য পুদুচেরির সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ আর. কালাইভানন সৌরভ দাসের অভিযোগের সঙ্গে সহমত পোষণ করেননি। তার বক্তব্য, স্বাধীনতা দিবস সামনে থাকায় ভিআইপি এলাকায় নিয়মিত নিরাপত্তা পরীক্ষা চালানো হচ্ছে।

উল্লেখ্য, এর আগেও গত ৫ আগস্ট দিল্লিতে তার অনুপস্থিতিতে কয়েকজন ইউটিউবার তার দক্ষিণ দিল্লির বাড়িতে ঢুকে পড়েছিলেন বলে অভিযোগ ওঠে। সৌরভ দাস সেই ঘটনার ভিডিও প্রকাশের কথা জানিয়ে নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন। যদিও পরে দিল্লি পুলিশ তার বাড়িতে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে।

দক্ষিণ দিল্লির ডেপুটি কমিশনার অব পুলিশ অনন্ত মিত্তল জানিয়েছিলেন, গ্রেটার কৈলাশ থানার কর্মকর্তার নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে যায় এবং তার বাড়ির উপর নজরদারির জন্য পুলিশ মোতায়েন করা হয়।

পশ্চিমবঙ্গককরোচ আন্দোলনককরোচ জনতা পার্টিসৌরভ দাসপুলিশি হয়রানি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠায় ২৪ শতাংশ জমি দিচ্ছেন প্রবাসী সাইফুল

    বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠায় ২৪ শতাংশ জমি দিচ্ছেন প্রবাসী সাইফুল

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই