Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

ভারতে বিদেশি পর্যটকের ঢল, আগস্টে শীর্ষে বাংলাদেশ

  • ভারতে বিদেশি পর্যটক বেড়েছে ১০.৬ শতাংশ
  • এক মাসে ভারতে ৬ লাখ ৯১ হাজার বিদেশি
কলকাতা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৯
ভারতে বিদেশি পর্যটকের ঢল, আগস্টে শীর্ষে বাংলাদেশ

আগস্টে ৭৪ হাজারের বেশি বাংলাদেশি পর্যটক ভারতে গেছেন। ফাইল ছবি

আগস্টে ভারতে বেড়েছে বিদেশি পর্যটকের সংখ্যা। শুধু সংখ্যাই বাড়েনি, বিদেশ থেকে ভারতে আসা পর্যটকদের তালিকায় বড় পরিবর্তনও দেখা যাচ্ছে। ভারতের পর্যটন মন্ত্রণালয়ের প্রাথমিক হিসাবে, ২০২৬ সালের আগস্টে দেশটিতে এসেছেন প্রায় ৬ লাখ ৯১ হাজার বিদেশি পর্যটক। ২০২৫ সালের একই মাসে এই সংখ্যা ছিল প্রায় ৬ লাখ ২৫ হাজার। অর্থাৎ এক বছরে বিদেশি পর্যটক বেড়েছে ১০.৬ শতাংশ। গত দুই বছরের মধ্যে একমাসে এটিই সবচেয়ে উল্লেখযোগ্য বৃদ্ধি।

এই বৃদ্ধির পেছনে সবচেয়ে বড় ভূমিকা বাংলাদেশের। আগস্টে ৭৪ হাজারের বেশি বাংলাদেশি পর্যটক ভারতে গেছেন। গত বছরের আগস্টের তুলনায় এই সংখ্যা প্রায় ৮০ শতাংশ বেশি। ফলে বিদেশি পর্যটক বৃদ্ধির তালিকায় বাংলাদেশ এখন সবার ওপরে। ২০২৬ সালের আগস্টের মোট বৃদ্ধির ক্ষেত্রেও বাংলাদেশি পর্যটকদের বাড়তি যাতায়াত বড় প্রভাব ফেলেছে।

বাংলাদেশের পরেই রয়েছে চীন। আগস্টে চীন থেকে ভারতে আসা পর্যটকের সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে। এক বছরের ব্যবধানে এই সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে পর্যটক বেড়েছে প্রায় ৩ শতাংশ করে। কানাডা, জার্মানি, মালয়েশিয়া ও শ্রীলঙ্কা থেকে পর্যটক বৃদ্ধির হার ছিল প্রায় ১০ থেকে ১৫ শতাংশ।

ভারতের পর্যটন খাতে বাংলাদেশের গুরুত্ব অবশ্য নতুন নয়। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের পর বাংলাদেশ ছিল ভারতের দ্বিতীয় বৃহত্তম বিদেশি পর্যটক উৎস। সে বছর বাংলাদেশ থেকে ভারতে গিয়েছিলেন ১৭ লাখ ৫০ হাজার ১৬৫ জন। ২০২৩ সালে বাংলাদেশ ছিল ভারতের সবচেয়ে বড় বিদেশি পর্যটক-উৎস। ওই বছর প্রায় ২১ লাখ ২০ হাজার বাংলাদেশি ভারতে গিয়েছিলেন।

তবে ২০২৫ সালে ছবিটা একেবারেই বদলে যায়। সে বছর বাংলাদেশি পর্যটকের সংখ্যা নেমে আসে ৪ লাখ ৬৬ হাজারের কাছাকাছি। একই সময়ে ভারতেও বিদেশি পর্যটকের মোট সংখ্যা কমেছিল। ভারতের পর্যটন মন্ত্রণালয়ের হিসাবে, ২০২৫ সালে বিদেশি পর্যটক এসেছিলেন প্রায় ৯০ লাখ ১৬ হাজার।

সেই জায়গা থেকে ২০২৬ সালের আগস্টের পরিসংখ্যানকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন পর্যটন খাতের সঙ্গে যুক্তরা। চলতি বছরের জুনে ভারত বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা ফের চালু করে। প্রায় দুই বছর পর পর্যটন ভিসা চালু হওয়ার পর বাংলাদেশ থেকে ভারতে পর্যটকের সংখ্যা আবার বাড়তে শুরু করেছে। তবে আগস্টের এক মাসের পরিসংখ্যান দেখেই এই বৃদ্ধিকে দীর্ঘমেয়াদি প্রবণতা বলা ঠিক হবে না।

পর্যটন নীতি নিয়ে কাজ করা প্রতিষ্ঠান অতিথি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী হেমন্ত যোশি বলেন, বাংলাদেশ ও চীনের মতো বাজার থেকে পর্যটক বাড়ার পরিসংখ্যান উৎসাহজনক। এতে ভারতের বিদেশি পর্যটনের মানচিত্র আরও বিস্তৃত হওয়ার ইঙ্গিত মিলছে। তবে একটি মাসের হিসাব দিয়ে বড় পরিবর্তনের সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। পর্যটনে ঋতুভেদে যাতায়াতের পার্থক্য থাকে, আবার আগের বছরের কম সংখ্যার কারণেও বৃদ্ধির হার বেশি দেখা যেতে পারে।

তার মতে, শুধু কতজন বিদেশি ভারতে এলেন, সেটিই পর্যটনের সাফল্য মাপার একমাত্র মাপকাঠি নয়। তারা কত দিন থাকছেন, কত টাকা খরচ করছেন এবং দেশের কোন কোন জায়গায় যাচ্ছেন - সেগুলিও গুরুত্বপূর্ণ। বিদেশি পর্যটকদের শুধু দিল্লি, মুম্বাই বা অন্য কয়েকটি পরিচিত গন্তব্যে আটকে না রেখে দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘ সময় ভ্রমণের সুযোগ তৈরি করতে পারলে পর্যটন থেকে আরও বেশি অর্থনৈতিক লাভ হতে পারে। আগস্টের পরিসংখ্যান তাই ভারতের বিদেশি পর্যটন খাতে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। আর সেই ছবিতে সবচেয়ে চোখে পড়ার মতো পরিবর্তন এসেছে বাংলাদেশের পর্যটকদের হাত ধরে।

ভারতবিদেশি পর্যটকবাংলাদেশ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ