Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
আগামীর সময়
‘গরিবের ডাক্তার’ এবাদুল্লাহ
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

মমতার ‘মা ক্যান্টিনের’ নতুন নাম, বদলাচ্ছে মেন্যুও

সংবাদদাতা, কলকাতা
agamir somoy
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১৭:৪৯
মমতার ‘মা ক্যান্টিনের’ নতুন নাম, বদলাচ্ছে মেন্যুও

সংগৃহীত ছবি

পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় সামাজিক প্রকল্প ‘মা ক্যান্টিনের’ নাম পরিবর্তন করে রাখা হচ্ছে ‘মা আহার’। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে, রাজ্য জুড়ে আরও ৫০০টি নতুন ‘মা আহার’ কেন্দ্র চালু করা হবে, যেখানে সাধারণ মানুষ মাত্র পাঁচ রুপিতে পাবে দুপুরের খাবার।

নতুন প্রকল্পে শুধু নাম নয়, পরিবর্তন আসছে খাবারের তালিকাতেও। সিদ্ধান্ত অনুযায়ী, সপ্তাহে দু’দিন মাছ, দু’দিন ডিম এবং বাকি তিন দিন নিরামিষ খাবার দেওয়া হবে। সরকারের মতে, এতে খাবারে পুষ্টির ভারসাম্য আরও ভালো হবে। প্রশাসনের দাবি, এই প্রকল্পের মূল লক্ষ্য রাজ্যের দরিদ্র ও দুস্থ মানুষের জন্য স্বল্পমূল্যে পুষ্টিকর খাবার নিশ্চিত করা। আগে ‘মা ক্যান্টিন’-এ ৫ টাকায় ভাত, ডাল, সবজি ও ডিম দেওয়া হতো। এবার সেটিকেই আরও বিস্তৃত ও সংগঠিত রূপে চালু করা হচ্ছে ‘মা আহার’ নামে।

সরকারি সূত্রে জানা গেছে, রাজ্য জুড়ে প্রায় ৫০০টি নতুন কেন্দ্র খোলা হবে, যাতে শহর ও গ্রামাঞ্চল দুই জায়গাতেই সহজে পৌঁছায় এই পরিষেবা। সরকারের দাবি, জনকল্যাণমূলক প্রকল্প বন্ধ না করে বরং চালানো হচ্ছে আরও বড় আকারে।

স্থানীয় অনেক ভোক্তা জানিয়েছেন, মাত্র ৫ টাকায় খাবার পাওয়া তাদের জন্য বড় স্বস্তির বিষয়। গড়িয়াহাটের এক রিকশাচালক অনিমেষ মণ্ডল বললেন, ‘এই দামে খাবার না পেলে আমাদের মতো মানুষদের খুব কষ্ট হতো। এটা খুব দরকারি প্রকল্প।’

তবে কিছু মানুষ উদ্বেগও প্রকাশ করেছেন। তাদের মতে, শুধু নাম বা মেন্যু বদল নয়, খাবারের মান ও পরিমাণ ঠিক রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

পশ্চিমবঙ্গমা ক্যান্টিন
    শেয়ার করুন:
    ‘গরিবের ডাক্তার’ এবাদুল্লাহ

    ‘গরিবের ডাক্তার’ এবাদুল্লাহ

    ০৪ জুন ২০২৬, ০৩:৩৯

    মবের মুখে বিজিবির জব্দ করা গাড়ি ছিনিয়ে নিল চোরাকারবারিরা

    মবের মুখে বিজিবির জব্দ করা গাড়ি ছিনিয়ে নিল চোরাকারবারিরা

    ০৪ জুন ২০২৬, ০০:১২

    চার্টার্ড ফ্লাইটে চুরি ৪৬৮ কোটি

    চার্টার্ড ফ্লাইটে চুরি ৪৬৮ কোটি

    ০৪ জুন ২০২৬, ০৭:১২

    ইসলামী ব্যাংক যেখান থেকে এখানে

    ইসলামী ব্যাংক যেখান থেকে এখানে

    ০৪ জুন ২০২৬, ০৭:৫৪

    চরের মতো দখল হচ্ছে দক্ষিণ চীন সাগর

    চরের মতো দখল হচ্ছে দক্ষিণ চীন সাগর

    ০৪ জুন ২০২৬, ১০:৫৬

    সাইবার-সিকিউরিটি জোরদারে ৫ দিনব্যাপী ‘ফিনিক্স সামিট ২০২৬’

    সাইবার-সিকিউরিটি জোরদারে ৫ দিনব্যাপী ‘ফিনিক্স সামিট ২০২৬’

    ০৪ জুন ২০২৬, ০০:০৫

    শিশুর উপর যৌন নির্যাতন : ১৩ দিনেই অভিযোগপত্র যাচ্ছে আদালতে

    শিশুর উপর যৌন নির্যাতন : ১৩ দিনেই অভিযোগপত্র যাচ্ছে আদালতে

    ০৪ জুন ২০২৬, ০০:৫৬

    বিদ্যুতের দাম বৃদ্ধিতে জীবনযাত্রার ব্যয় বাড়বে ৬০ শতাংশ

    বিদ্যুতের দাম বৃদ্ধিতে জীবনযাত্রার ব্যয় বাড়বে ৬০ শতাংশ

    ০৪ জুন ২০২৬, ১০:৪৭

    ৩৮ বছর পর ফিরে এলেন স্বামী, ঘরে তুললেন না স্ত্রী

    ৩৮ বছর পর ফিরে এলেন স্বামী, ঘরে তুললেন না স্ত্রী

    ০৪ জুন ২০২৬, ০৫:৫৭

    বোমা বৃষ্টির মাঝেই বেড়ে উঠছে শিশুরা

    বোমা বৃষ্টির মাঝেই বেড়ে উঠছে শিশুরা

    ০৪ জুন ২০২৬, ০১:১৪

    রপ্তানি আয়ে ভাটা

    রপ্তানি আয়ে ভাটা

    ০৪ জুন ২০২৬, ০১:১৬

    শ্রম ইস্যুতে বাড়ছে  মার্কিন শুল্ককোপ

    শ্রম ইস্যুতে বাড়ছে মার্কিন শুল্ককোপ

    ০৪ জুন ২০২৬, ০১:২৫

    ইরানে বসবাস করলে সবসময়ই আশঙ্কা কাজ করে

    ইরানে বসবাস করলে সবসময়ই আশঙ্কা কাজ করে

    ০৪ জুন ২০২৬, ১০:৪৬

    বাড়তি শুল্কে ডিসিসিআইয়ের উদ্বেগ

    বাড়তি শুল্কে ডিসিসিআইয়ের উদ্বেগ

    ০৪ জুন ২০২৬, ০১:৩০

    হোয়াইট হাউস পর্যন্ত যেন পৌঁছাতে পারে ইরানের ক্ষেপণাস্ত্র

    হোয়াইট হাউস পর্যন্ত যেন পৌঁছাতে পারে ইরানের ক্ষেপণাস্ত্র

    ০৪ জুন ২০২৬, ০২:৫১

    advertiseadvertise