Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

ভারতে নেতাজিকে ঘিরে বিতর্কের মধ্যেই ভাঙল ভাষ্কর্য

কলকাতা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ২১:৩৫
ভারতে নেতাজিকে ঘিরে বিতর্কের মধ্যেই ভাঙল ভাষ্কর্য

সংগৃহীত ছবি

নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে টানা বিতর্ক ও রাজনৈতিক  চাপানউতোরের মধ্যেই কলকাতায় ভাঙা হলো তার ভাষ্কর্য। বৃহস্পতিবার নিউ আলিপুরের বটতলা এলাকায় নেতাজির ভাষ্কর্যের ডান হাতের একটি অংশ ভাঙা অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। ঘটনাটি ঘিরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য ও ক্ষোভ।

৮১ নম্বর ওয়ার্ডের বটতলা এলাকার তিনমাথার মোড়ের কাছে অবস্থিত ভাষ্কর্যটি। সেটি ঠিক কখন ক্ষতিগ্রস্ত হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নজরে আসার পর ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা।

নেতাজির ভাষ্কর্য ভাঙার ঘটনা এমন সময়ে সামনে এল, যখন পশ্চিমবঙ্গে তাকে নিয়ে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। সাম্প্রতিক সময়ে বিজেপির কয়েকজন নেতার নেতাজি ও তার ভূমিকা নিয়ে মন্তব্য ঘিরে হয়েছে ব্যাপক সমালোচনা। এর মধ্যে তাকে ‘বিশ্ব ক্রিমিন্যাল’ ও ‘যুদ্ধাপরাধী’ বলেও মন্তব্য করেন বিজেপির রাজ্যসভার সাংসদ তথা গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা নগেন রায়।

নেতাজিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে বুধবার কড়া অবস্থানের কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সামাজিক মাধ্যমে নেতাজিকে নিয়ে ‘আপত্তিকর’ ও ‘মিথ্যা’ প্রচারের বিরুদ্ধে পুলিশকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। আপত্তিকর পোস্ট সরিয়ে ক্ষমা চাওয়ার কথাও বলেন মুখ্যমন্ত্রী। আইন সবার জন্য সমান বলেও মন্তব্য করেন তিনি।

এর পরদিন উত্তর দিনাজপুরে নেতাজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তারের খবর সামনে আসে। এর কয়েক ঘণ্টার মধ্যেই নতুন করে উত্তেজনা তৈরি করেছে কলকাতায় নেতাজির ভাষ্কর্য ভাঙার ঘটনা।

ঘটনার পেছনে কারা রয়েছে, তা এখনও জানা যায়নি। ভাষ্কর্যটি কীভাবে এবং কখন ক্ষতিগ্রস্ত হয়েছে, তদন্তের পর তা স্পষ্ট হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মহল।

স্থানীয় বাসিন্দাদের মধ্যে এ ঘটনায় ক্ষোভ তৈরি হয়েছে। অমিত বন্দ্যোপাধ্যায় নামে এক বাসিন্দা বলেন, নেতাজির মতো জাতীয় বীরের ভাষ্কর্যতে হামলা অত্যন্ত নিন্দনীয়। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

নেতাজির ভাষ্কর্য ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় রাজনৈতিক মহলের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। নাগরিক সমাজের অনেকের মতে, নেতাজি কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের সম্পত্তি নন। তিনি বাংলার ইতিহাস, ভারতের স্বাধীনতা সংগ্রাম এবং জাতীয় আত্মমর্যাদার অন্যতম প্রতীক।

তাই এই ঘটনায় পাল্টাপাল্টি রাজনৈতিক বক্তব্যের বদলে প্রকৃত সত্য সামনে আনার দাবি উঠেছে। কে বা কারা ভাষ্কর্যটি ক্ষতিগ্রস্ত করেছে এবং কেন করেছে, দ্রুত তদন্ত করে তা প্রকাশ্যে আনার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

ভারতনেতাজিবিজেপি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

    ছেলে সেজে তরুণীকে বিয়ে, ছয় মাস পর সালিশে মারধরের অভিযোগ

    ছেলে সেজে তরুণীকে বিয়ে, ছয় মাস পর সালিশে মারধরের অভিযোগ

    সাক্ষাৎকার নেওয়ার জন্য সাংবাদিকদের ডাকলেন প্রযোজক, ক্ষিপ্ত নায়িকা

    সাক্ষাৎকার নেওয়ার জন্য সাংবাদিকদের ডাকলেন প্রযোজক, ক্ষিপ্ত নায়িকা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    রবীন্দ্রনাথের ছবিতে চুনকালি মাখাতে গিয়ে আয়াশ আটক

    রবীন্দ্রনাথের ছবিতে চুনকালি মাখাতে গিয়ে আয়াশ আটক