Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
প্রাণের ডাকে ছোটেন রবি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

পলিটিক্যাল ভিলেনদের কীভাবে নাস্তানাবুদ করলেন নায়ক বিজয়

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ মে ২০২৬, ১৫:১০
পলিটিক্যাল ভিলেনদের কীভাবে নাস্তানাবুদ করলেন নায়ক বিজয়

জোসেফ বিজয় চন্দ্রশেখর। ছবি : সংগৃহীত

ভারতের তামিলনাড়ুর রাজনীতিতে গত পাঁচ দিন ধরে যে টানটান উত্তেজনা চলছিল, তা যেকোনো সিনেমার চিত্রনাট্যকেও হার মানাবে। সংখ্যাগরিষ্ঠতার অভাবে গোলকধাঁধায় পড়েছিলেন অভিনেতা থেকে রাজনীতিক হওয়া জোসেফ বিজয় চন্দ্রশেখর।

তবে সব বাধা পেরিয়ে আজ রবিবার সকালে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে নিজের নায়কের কাহিনী পূর্ণ করলেন বিজয়।

ভারতের চেন্নাইয়ের জওহরলাল নেহেরু ইনডোর স্টেডিয়ামে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার তামিলাগা ভেট্টি কাজাগাম প্রধান বিজয়কে শপথবাক্য পাঠ করান।

একদিকে সংখ্যাগরিষ্ঠতার অভাব, অন্যদিকে রাজনৈতিক মিত্রদের পিছুটান– সব মিলিয়ে এক গোলকধাঁধায় পড়েছিলেন অভিনেতা থেকে রাজনীতিক হওয়া জোসেফ বিজয় চন্দ্রশেখর।গত ৪ মে তামিলনাড়ু নির্বাচনের ফলাফল ঘোষণার পর ২৩৪ আসনের বিধানসভায় বিজয়ের দল টিভিকে ১০৮টি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। কিন্তু সরকার গঠন করতে প্রয়োজন ছিল ১১৮টি আসন।

এর মধ্যে বিজয় নিজে দুটি আসন থেকে জয়ী হওয়ায় দলের আসন দাঁড়ায় ১০৭-এ। জয়ের জন্য তার আরও ১১ জন এমএলএর (আইনসভার একজন সদস্য) সমর্থন প্রয়োজন ছিল।

ঠিক যেন বিজয়ের ব্লকবাস্টার সিনেমা বিগিলের মতো, যেখানে তিনি ১১ জন আন্ডারডগ খেলোয়াড় নিয়ে ফুটবল দল সাজিয়েছিলেন। বাস্তবেও তাকে মাত্র ১১ জন এমএলএর জন্য ঘুরতে হয়েছে হন্যে হয়ে।

গত ৪ মে তামিলনাড়ু নির্বাচনের ফলাফল ঘোষণার পর ২৩৪ আসনের বিধানসভায় বিজয়ের দল টিভিকে ১০৮টি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।প্রথম দিকে বিজয়ের পাশে দাঁড়ায় কংগ্রেস। তবে শর্ত ছিল, বিজয়ের জোটে যেন সাম্প্রদায়িক শক্তি না থাকে। এরপর দুটি বাম দল তাদের মোট ৪ জন এমএলএ নিয়ে বিজয়কে সমর্থন দেয়।

তাদের লক্ষ্য ছিল রাজ্যে রাষ্ট্রপতির শাসন ঠেকানো। এতে বিজয় জয়ের খুব কাছে পৌঁছালেও ম্যাজিক ফিগার ছুঁতে তখনও কিছুটা বাকি ছিল।

গত শুক্রবার ছিল নাটকের চরম মুহূর্ত। বিদুথালাই চিরুথাইগাল কাচিকে (ভিসিকে) দলের পক্ষ থেকে বিজয়কে সমর্থন দেওয়ার একটি চিঠি অনলাইনে প্রকাশ হওয়ার পর অবশ্য তা মুহূর্তেই গায়েব হয়ে যায়।

প্রথম দিকে বিজয়ের পাশে দাঁড়ায় কংগ্রেস।অন্যদিকে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল) প্রথমে সমর্থনের ইঙ্গিত দিলেও পরে তা অস্বীকার করে।

সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয় এএমএমকে প্রধান টিটিভি দিনাকরণকে নিয়ে। তিনি অভিযোগ করেন, তার দলের একমাত্র এমএলএর জাল সমর্থনপত্র তৈরি করেছে বিজয়ের সমর্থকরা।

এদিকে, রাজ্যপাল আরলেকার বারবার বিজয়কে ফিরিয়ে দিচ্ছিলেন। তিনি জানান, লিখিত প্রমাণ ছাড়া তিনি বিজয়কে সরকার গড়তে ডাকবেন না।

রবিবার সকালে বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন।শনিবার বিকেলে সব ধোঁয়াশা কেটে যায়। ভিসিকে এবং আইইউএমএল আনুষ্ঠানিকভাবে বিজয়কে সমর্থন দেওয়ায় তার শক্তির পাল্লা দাঁড়ায় ১২০-এ।

এদিন সন্ধ্যায় বিজয় ১২০ জন এমএলএর স্বাক্ষর নিয়ে রাজভবনে গেলে রাজ্যপাল অবশেষে সাড়া দেন। রাত সাড়ে ৮টার দিকে তাকে আমন্ত্রণ জানানো হয় সরকার গঠনের।

রবিবার সকালে বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। এমজিআর এবং জয়ললিতার পর তিনিই প্রথম কোনো মেগাস্টার যিনি সাফল্যের সঙ্গে রুপালি পর্দা থেকে রাজনীতির মসনদে বসলেন।

বিজয়ের সঙ্গে আরও ৯ জন মন্ত্রী শপথ নিয়েছেন। যার মধ্যে একমাত্র নারী মন্ত্রী হিসেবে রয়েছেন এস কীর্তনা। আগামী ১৩ মের মধ্যে বিজয়কে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে।

সূত্র : হিন্দুস্তান টাইমস। 

ভারতনির্বাচনতামিলনাড়ুসি জোসেফ বিজয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার