Agamir Somoy E-Paper
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

মেয়াদ শেষ, লেবেল নতুন : ভারত থেকে বিদেশে যাচ্ছিল নামি ব্র্যান্ডের খাদ্যপণ্য

রয়টার্স
agamir somoy
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৫৫
শেয়ার করুন:
মেয়াদ শেষ, লেবেল নতুন : ভারত থেকে বিদেশে যাচ্ছিল নামি ব্র্যান্ডের খাদ্যপণ্য

ভারতের মুম্বাইয়ে মহারাষ্ট্র খাদ্য ও ঔষধ প্রশাসনের কর্মকর্তাদের একটি গুদামে চালানো অভিযানে কুরকুরে চিপসের প্যাকেট উদ্ধার- রয়টার্স

মেয়াদ শেষ হয়ে যাওয়া খাবার। তার ওপর নতুন লেবেল। এরপর বিদেশে রপ্তানির প্রস্তুতি। মুম্বাইয়ের একটি অবৈধ গুদামে অভিযান চালিয়ে খাদ্যপণ্যে এমন সংঘবদ্ধ জালিয়াতির সন্ধান পেয়েছে কর্তৃপক্ষ। সেখানে পেপসিকো, নেসলে, কোকা-কোলা ও ইউনিলিভারের তৈরি পণ্যের মেয়াদ ও পুষ্টিগুণের তথ্য বদলে দেওয়ার রাসায়নিক ও সরঞ্জাম পাওয়া গেছে। জব্দ করা হয়েছে প্রায় ৮০ হাজার ডলারের পণ্যও।

গত সপ্তাহে খাদ্য কর্মকর্তারা ছয় দিন ধরে তদন্ত চালানোর সময় রয়টার্সকে ওই গুদামে যাওয়ার বিশেষ সুযোগ দেওয়া হয়। অভিযানে প্রায় ৮০ হাজার ডলার মূল্যের পণ্য জব্দ করা হয়েছে। রয়টার্সের এক আলোকচিত্রী সেখানে এমন রাসায়নিক দেখতে পান, যা দিয়ে প্রস্তুতকারকদের দেওয়া মূল মেয়াদ শেষ হওয়ার তারিখ ও উপাদানের লেবেল মুছে ফেলা হচ্ছিল। পাশাপাশি নতুন তথ্য ছাপানো ও তা পণ্যে লাগানোর যন্ত্র এবং লে’স আলুর চিপস ও ম্যাগি নুডলসসহ বিভিন্ন পণ্যের বিপুলসংখ্যক লেবেলও পাওয়া যায়।

আরও পড়ুন

পাকিস্তানের সঙ্গে সিন্ধু চুক্তি মানার নির্দেশ আন্তর্জাতিক আদালতের, প্রত্যাখ্যান ভারতের

৩১ আগস্ট ২০২৬

মহারাষ্ট্র রাজ্যের খাদ্য ও ওষুধ প্রশাসনের নতুন প্রধান তুকারাম মুন্ধের নেতৃত্বে খাদ্য নিরাপত্তা অভিযান জোরদার করা হয়েছে। অভিজাত ক্লাব ও রেস্তোরাঁয় তার আকস্মিক পরিদর্শন তাকে অনলাইন ও টেলিভিশনে পরিচিত মুখে পরিণত করেছে।


অবৈধ গুদামের কার্যক্রম নিয়ে তদন্ত সম্পর্কে মুন্ধে মঙ্গলবার রয়টার্সকে বললেন, ‘এর ব্যাপকতা দেখে আমি পুরোপুরি হতবাক। এটি সংগঠিত কার্যক্রমের মতো। পদ্ধতিগতভাবেই এটি করা হয়েছে।’


মুম্বাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে নাভি মুম্বাইয়ের শিল্প এলাকায় অবস্থিত ওই গুদামটি বেসরকারি প্রতিষ্ঠান সাধনা এন্টারপ্রাইজেস পরিচালনা করত। রাজ্য সরকারের এক সংবাদ বিজ্ঞপ্তি ও পুলিশের মামলার নথি অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিক বলেছেন, ১৯টি অপরিচিত রপ্তানিকারকের হয়ে তারা এসব কাজ করতেন।


কর্মকর্তারা জানিয়েছেন, বেশির ভাগ পণ্যই মেয়াদোত্তীর্ণ অথবা মেয়াদ শেষ হওয়ার কাছাকাছি ছিল। মামলার নথিতে বলা হয়েছে, তারিখ পরিবর্তন করে ‘ক্ষতিকর খাদ্যপণ্য বিক্রির জন্য রপ্তানি করা হচ্ছে, যার মাধ্যমে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে।’


পণ্যগুলো কোন কোন দেশে পাঠানোর কথা ছিল, তা স্পষ্ট নয়। তবে গুদামে থাকা সব পণ্যই রপ্তানির জন্য রাখা হয়েছিল বলে জানিয়েছেন মুন্ধে। রয়টার্স অন্তত একটি পেপসিকোর প্যাকেটের পুনর্মুদ্রিত লেবেল দেখতে পেয়েছে, যাতে ইংরেজি ও ফরাসি ভাষা ব্যবহার করা হয়েছে।

পেপসিকোকোকা-কোলাভারতভেজাল পণ্য
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন