Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

পাকিস্তানের সঙ্গে সিন্ধু চুক্তি মানার নির্দেশ আন্তর্জাতিক আদালতের, প্রত্যাখ্যান ভারতের

রয়টার্স
agamir somoy
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ২০:০৮
পাকিস্তানের সঙ্গে সিন্ধু চুক্তি মানার নির্দেশ আন্তর্জাতিক আদালতের, প্রত্যাখ্যান ভারতের

সংগৃহীত ছবি

পানি নিয়ে ভারত ও পাকিস্তানের বিরোধ গড়িয়েছে আন্তর্জাতিক আদালত পর্যন্ত। সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখার কোনো আইনি ভিত্তি ভারতের নেই বলে সোমবার রায় দিয়ে চুক্তিটি মেনে চলার নির্দেশ দিয়েছেন হেগের স্থায়ী সালিশি আদালত। একই সঙ্গে কাশ্মীরে ভারতের নির্মাণাধীন জলবিদ্যুৎ প্রকল্পেও সীমাবদ্ধতা আরোপের নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই রায় সরাসরি প্রত্যাখ্যান করেছে ভারত।

গত বছরের এপ্রিলে কাশ্মীরের একটি পর্যটনকেন্দ্রে হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ওই চুক্তি স্থগিত করে। ওই হামলায় জড়িত তিন হামলাকারীর মধ্যে দুজনকে পাকিস্তানি বলে শনাক্ত করেছিল ভারত। চুক্তিটি পাকিস্তানের ৮০ শতাংশ কৃষিজমিতে পানির সরবরাহ নিশ্চিত করে।

ইসলামাবাদ ওই হামলায় কোনো ধরনের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করে। একই সঙ্গে গত বছর কাশ্মীর অঞ্চলের দুটি জলবিদ্যুৎ প্রকল্পে জলাধারের ধারণক্ষমতা বাড়ানোর কাজ শুরু করার পর ভারতের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয় পাকিস্তান।

১৯৬০ সাল থেকে দুই দেশের মধ্যে কার্যকর থাকা সিন্ধু পানি চুক্তির আওতায় থাকা সমঝোতার বাইরে গিয়ে ভারতের কাজ করার এটিই প্রথম বাস্তব পদক্ষেপ হিসেবে দেখা হয়েছিল। তিনটি যুদ্ধ ও আরও কয়েকটি সংঘাতের পরও দুই দেশ এত বছর ধরে চুক্তিটি মেনে এসেছে।

স্থায়ী সালিশি আদালত বলেছেন, সিন্ধু পানি চুক্তি এখনো পুরোপুরি কার্যকর রয়েছে। চুক্তিটি বাতিল বা স্থগিত করার ক্ষেত্রে ভারতের কোনো যৌক্তিক কারণ ছিল না।

আরও পড়ুন

সিন্ধু নদীর পানি সন্ত্রাসের মদদদাতাদের কাছে পৌঁছাবে না

১৩ জুন ২০২৬

আন্তঃসরকারি আদালতটির ভাষ্য, ‘ভারতকে চুক্তির আওতায় থাকা তার বাধ্যবাধকতা মেনে চলতে হবে। এর মধ্যে পশ্চিমাঞ্চলীয় নদীগুলোতে ভারতের জলবিদ্যুৎ প্রকল্পগুলোর নকশা ও পরিচালনা-সংক্রান্ত বাধ্যবাধকতাও রয়েছে।’

আদালতের আনুষ্ঠানিক সদস্য ভারত অবশ্য বলেছে, তারা এই আদালতকে স্বীকৃতি দেয় না এবং রায়টি ‘দৃঢ়ভাবে’ প্রত্যাখ্যান করেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘তথাকথিত এই সালিশি আদালতের ভারতের সার্বভৌম সিদ্ধান্তের বিষয়ে রায় দেওয়ার কোনো এখতিয়ারই নেই।

মন্ত্রণালয় আরও বলেছে, ‘এখন বা ভবিষ্যতে এর দেওয়া কোনো সিদ্ধান্তই ভারতের নেওয়া প্রকল্পগুলোর বিষয়ে ভারতের কর্মকাণ্ডে কোনো প্রভাব ফেলবে না।’

আদালত জানিয়েছেন, বিশ্বব্যাংক নিযুক্ত একজন নিরপেক্ষ বিশেষজ্ঞ ২০২৭ সালের জুলাইয়ের মধ্যে হিমালয় অঞ্চলে জলবিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ চুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা নির্ধারণ করবেন।

পাকিস্তানের দাবির সঙ্গে একমত হয়ে আদালত বলেছেন, ওই নিরপেক্ষ বিশেষজ্ঞের সিদ্ধান্তের ৯০ দিন না পেরোনো পর্যন্ত রাটলে জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধের দেয়াল ও পানি প্রবেশের কাঠামো নির্দিষ্ট উচ্চতার বেশি নির্মাণ করতে পারবে না ভারত।

সিন্ধু নদীপাকিস্তানভারতআন্তর্জাতিক সালিশি আদালতহেগসিন্ধু চুক্তি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে