Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

মমতাকে ভোলানো গেল না কিছুতেই!

  • কংগ্রেসের শহিদ মঞ্চজুড়ে মমতার পুরনো লড়াইয়ের ছবি
সংবাদদাতা, কলকাতা
agamir somoy
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১৬:২৫
মমতাকে ভোলানো গেল না কিছুতেই!

কংগ্রেসের মঞ্চেই উঠে এল মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক ঐতিহাসিক ছবি

রাজনীতির ময়দানে আজ তারা প্রতিপক্ষ। একদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্নীতি ইস্যুতে সরাসরি আক্রমণ করেছেন। অন্যদিকে, ২১ জুলাই শহিদ স্মরণ অনুষ্ঠানে সেই কংগ্রেসের মঞ্চেই উঠে এল মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক ঐতিহাসিক ছবি। রাজনৈতিক সংঘাতের মাঝেও ১৯৯৩ সালের ২১ জুলাইয়ের ইতিহাস যে এখনও মমতাকে ছাড়া সম্পূর্ণ হয় না, মঙ্গলবারের কর্মসূচি যেন সেটাই মনে করিয়ে দিল আরও একবার।

১৯৯৩ সালের ২১ জুলাই তৎকালীন যুব কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সচিত্র ভোটার পরিচয়পত্র বাধ্যতামূলক করার দাবিতে হয়েছিল মহাকরণ অভিযান। সেই মিছিলে পুলিশের গুলিতে ১৩ জন যুব কংগ্রেস কর্মীর মৃত্যু হয়। পরবর্তীকালে এই ঘটনাই পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় মোড় এনে দেয় এবং প্রতিবছর ২১ জুলাই ‘শহিদ দিবস’ হিসেবে পালনের সূচনা হয়।

এবারের ২১ জুলাইয়ের ছবি অবশ্য অন্যরকম। রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর একই দিনে কলকাতায় তিনটি পৃথক শহিদ স্মরণ কর্মসূচি হয়েছে- একটি মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের, একটি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীর এবং একটি কংগ্রেসের। বহু বছর পর কংগ্রেসও আলাদা করে খোলা আকাশের নিচে শহিদ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছে। কিন্তু নজর কেড়েছে কংগ্রেসের মঞ্চের প্রদর্শনী।

সেখানে ১৯৯৩ সালের আন্দোলনে নেতৃত্ব দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক ঐতিহাসিক ছবি, লাঠিচার্জের মুহূর্ত, আন্দোলনের দৃশ্য এবং ২০০৩ সালের শহিদ দিবসের ছবিও স্থান পেয়েছে। একটি ছবিতে মমতার পাশে তৎকালীন এনডিএর নেতা জর্জ ফার্নান্ডেজকে দেখা যায়। অর্থাৎ বর্তমান রাজনৈতিক দ্বন্দ্ব সত্ত্বেও ২১ জুলাইয়ের ইতিহাস তুলে ধরতে গিয়ে মমতার ভূমিকাকে সামনে আনতেই হয়েছে কংগ্রেসকেও।

কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, ২১ জুলাইয়ের আন্দোলনের ইতিহাস অস্বীকার করার উপায় নেই। তবে তাদের দাবি, সেই আন্দোলনের নেতৃত্ব দিলেও পরে শহিদদের স্মৃতিকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে এবং শহিদ পরিবারগুলোর প্রতি যথাযথ মর্যাদা সবসময় দেওয়া হয়নি। সেই কারণেই ইতিহাস তুলে ধরার পাশাপাশি বর্তমান রাজনীতিতে মমতার সমালোচনাও অব্যাহত রেখেছে কংগ্রেস।

কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায়ের ভাষ্য, ‘আমরা ইতিহাস বিকৃত করি না। সেই দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই মিছিল হলেও পরবর্তীকালে তিনি মুখ্যমন্ত্রী হলেও তদন্তে কিছু ফল‌ হয় নি। মানুষের সামনে সব তুলে ধরেছি। মানুষ বুঝুক।’

এদিকে শহিদ পরিবারগুলোর একাংশও এ বছর কর্মসূচি ঘিরে ভিন্ন অবস্থান নিয়েছেন। কয়েকজন পরিবারের সদস্য কংগ্রেসের আমন্ত্রণকে স্বাগত জানালেও জানিয়েছেন, দীর্ঘ তিন দশকেরও বেশি সময় কেটে গেলেও ১৯৯৩ সালের গুলিকাণ্ডের পূর্ণ বিচার না হওয়ায় তারা কোনও পক্ষের শহিদ সমাবেশে যোগ দিচ্ছেন না।

এ বছরের ২১ জুলাইকে ঘিরে তৈরি হয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রেক্ষাপট। রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর প্রথমবার এই কর্মসূচি তৃণমূলের একচ্ছত্র আয়োজনে সীমাবদ্ধ থাকেনি। ফলে শহিদ দিবসকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতীক, ইতিহাসের ব্যাখ্যা এবং উত্তরাধিকারের দাবি- সবকিছু নিয়েই লড়াই শুরু হয়েছে নতুন করে।

এদিকে ১৯৯৩ সালের গুলিকাণ্ড নিয়ে সম্প্রতি বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায় কমিশনের রিপোর্টও নতুন করে আলোচনায় এসেছে। রিপোর্টে সেই সময় পুলিশের গুলি চালানোকে অপ্রয়োজনীয় বলে উল্লেখ করা হয়েছে এবং ঘটনাটি নিয়ে ফের তীব্র হয়েছে রাজনৈতিক বিতর্ক।

মমতা বন্দ্যোপাধ্যায়কংগ্রেসরাহুল গান্ধী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৩

    অঙ্ক স্যার

    অঙ্ক স্যার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৪

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪

    কুয়াকাটায় ভেসে এলো মৃত ডলফিন : লেজে দড়ি, শরীরে ক্ষত

    কুয়াকাটায় ভেসে এলো মৃত ডলফিন : লেজে দড়ি, শরীরে ক্ষত

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৫:১৫

    রংপুরে চার খুন, ত্রাণমন্ত্রী বললেন- ‘দ্রুত বিচার কার্যক্রম শেষ হবে’

    রংপুরে চার খুন, ত্রাণমন্ত্রী বললেন- ‘দ্রুত বিচার কার্যক্রম শেষ হবে’

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৯

    advertiseadvertise