Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

ভারতে কংগ্রেস নেতা ও তার ছেলেকে গুলি- কুপিয়ে হত্যা

কলকাতা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১৮:৫৩
ভারতে কংগ্রেস নেতা ও তার ছেলেকে গুলি- কুপিয়ে হত্যা

সংগৃহীত ছবি

ভারতের স্বাধীনতা দিবসের রাতেই নদিয়ার নাকাশিপাড়ায় নৃশংস জোড়া খুনের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। শনিবার রাতে নাগাদি সংলগ্ন এলাকায় গাড়ি থামিয়ে কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তার ছেলে আবু সুফিয়ানকে গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকেই নাকাশিপাড়ার হরনগর ও আশপাশের এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

জানা যায়, নিহত আনিসুর রহমানের বয়স ৫৫ বছর। তিনি প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য এবং নদিয়া জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক ছিলেন। একসময় নাকাশিপাড়া ব্লক কংগ্রেসের সভাপতির দায়িত্বও সামলেছেন তিনি। তার ছেলে আবু সুফিয়ানের বয়স মাত্র ২৪ বছর। তিনি আইন নিয়ে পড়াশোনা করছিলেন।

স্থানীয় সূত্র অনুযায়ী, শনিবার রাতে বেথুয়াডহরি বাজার থেকে গাড়িতে করে বাড়ির দিকে ফিরছিলেন বাবা ও ছেলে। নাগাদি এলাকায় পৌঁছতেই কয়েকজন তাদের গাড়ির পথ আটকায়। অভিযোগ, প্রথমে তাদের লক্ষ্য করে বোমা ছোড়া হয়। এরপর গুলি চালিয়ে দু’জনকে গাড়ি থেকে নামানো হয়। পরে ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। গুরুতর জখম অবস্থায় ঘটনাস্থলেই দু’জনেরই মৃত্যু হয় বলে জানা গেছে।

খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। হামলাকারীদের চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে। এখনও পর্যন্ত হত্যাকাণ্ডের সঙ্গে কারা যুক্ত, তা পুলিশ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। রাজনৈতিক আধিপত্যের দ্বন্দ্ব, পুরনো বিবাদ অথবা ব্যক্তিগত শত্রুতা সব সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে। তবে নিহতের পরিবার ও স্থানীয় কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, এলাকায় আনিসুর রহমানের নেতৃত্বে কংগ্রেসের সংগঠন শক্তিশালী হয়ে ওঠার কারণেই রাজনৈতিক প্রতিহিংসা থেকে এই হামলা হয়েছে।

ঘটনার তীব্র নিন্দা করেছেন কংগ্রেসের প্রবীণ নেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি হত্যাকাণ্ডকে অত্যন্ত নিন্দনীয় ও নৃশংস বলে উল্লেখ করে বিজেপি সরকারের আমলে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন। তার বক্তব্য এই জোড়া খুন রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গুরুতর প্রশ্ন সামনে আনছে। একই পরিবারের বাবা ও ছেলেকে এভাবে হত্যার ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা করা হয়েছে।

ভারতকংগ্রেস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’