Agamir Somoy E-Paper
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

‘ভারতীয়’ হওয়ার লড়াইয়ে ক্লান্ত আসামের বাংলাভাষী মুসলিমরা!

  • অনুপ্রবেশের অজুহাতে নাগরিকত্ব নিয়ে প্রশ্ন
  • উচ্ছেদ অভিযানে ঘরছাড়া বহু পরিবার
  • হিমন্ত সরকারের নীতিতে সংখ্যালঘুদের নিরাপত্তা ও সাংবিধানিক অধিকার নিয়ে বাড়ছে উদ্বেগ
  • আসামে উচ্ছেদ ও সন্দেহের চাপে বিপন্ন বাংলাভাষী মুসলিমদের অস্তিত্ব
আসাম প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১৫:১৩
শেয়ার করুন:
‘ভারতীয়’ হওয়ার লড়াইয়ে ক্লান্ত আসামের বাংলাভাষী মুসলিমরা!

আসামের তিনজন ভারতীয় মুসলিম সংখ্যালঘু। ফাইল ছবি / সংগৃহীত

বাংলাদেশি অনুপ্রবেশের বিতর্ককে সামনে রেখে আসামে বাংলাভাষী মুসলিমদের জীবন ক্রমশ অনিশ্চয়তার মুখে। নাগরিকত্বের প্রমাণ, জমির অধিকার, বসতভিটে এবং সামাজিক পরিচয়—প্রতিটি ক্ষেত্রেই যেন নতুন করে নিজেদের ভারতীয় নাগরিক হিসেবে প্রতিষ্ঠা করার লড়াই চালাতে হচ্ছে এই সম্প্রদায়ের বহু মানুষকে।

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকারের কঠোর উচ্ছেদনীতি, রাজনৈতিক বক্তব্য এবং অনুপ্রবেশবিরোধী প্রচারের আবহে বাংলাভাষী মুসলিমদের একটি বড় অংশের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে বলে অভিযোগ উঠছে।

সরকারি জমি ও বনাঞ্চল দখলমুক্ত করা, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং অসমের ভূমি ও জনবিন্যাস রক্ষা করা প্রশাসনিক দায়িত্ব। কিন্তু প্রশ্ন উঠছে, এই লক্ষ্য পূরণের নামে প্রশাসনিক অভিযানের অভিঘাত কেন বারবার দরিদ্র ও প্রান্তিক বাংলাভাষী মুসলিম পরিবারগুলোর ওপর এসে পড়ছে? সরকারি জমি উদ্ধারের অভিযান এবং নাগরিকদের সাংবিধানিক অধিকার রক্ষার মধ্যে প্রয়োজনীয় ভারসাম্য আদৌ বজায় থাকছে কি না, তা নিয়ে বিতর্ক ক্রমশ গভীর হচ্ছে।

অসমের রাজনীতিতে বাংলাদেশি অনুপ্রবেশ দীর্ঘদিনের বিতর্কিত বিষয়। বিভিন্ন সময়ে রাজনৈতিক নেতা ও সরকারি মহলে ৩০ লাখ থেকে ৫০ লাখ পর্যন্ত অবৈধ অভিবাসীর উপস্থিতির দাবি করা হয়েছে। কিন্তু এই বিপুল সংখ্যার পক্ষে নির্ভরযোগ্য, পূর্ণাঙ্গ এবং হালনাগাদ সরকারি সমীক্ষা এখনো জনসমক্ষে প্রতিষ্ঠিত হয়নি।

সুপ্রিম কোর্টে জমা দেওয়া কেন্দ্রীয় সরকারের বক্তব্যেও স্বীকার করা হয়েছে, অবৈধভাবে প্রবেশকারীরা স্থানীয় জনসমাজের সঙ্গে মিশে যাওয়ায় তাদের প্রকৃত সংখ্যা নির্ধারণ অত্যন্ত কঠিন। অর্থাৎ, রাজনৈতিক মঞ্চে যে বিপুল সংখ্যার কথা বলা হয়, তার বাস্তব ভিত্তি নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

২০১৯ সালে প্রকাশিত অসমের চূড়ান্ত জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি থেকে বাদ পড়েছিলেন ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জন। কিন্তু এনআরসি থেকে বাদ পড়া মানেই তারা সবাই বাংলাদেশি কিংবা বিদেশি নাগরিক, এমন সিদ্ধান্তে পৌঁছানোর কোনো আইনি ভিত্তি নেই। তাদের নাগরিকত্বের প্রশ্ন পৃথক আইনি প্রক্রিয়ার বিষয়।

তাহলে নির্দিষ্ট প্রমাণ ছাড়া বাংলাভাষী মুসলিমদের একটি বড় অংশকে কেন বারবার বাংলাদেশি পরিচয়ের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে? অনুপ্রবেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এক বিষয়, আর ভাষা ও ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে একটি জনগোষ্ঠীকে সন্দেহের আওতায় নিয়ে আসা সম্পূর্ণ অন্য বিষয়।

অসমে বাংলাভাষী মুসলিমদের একাংশকে ‘মিয়া’ নামে চিহ্নিত করা হয়। শব্দটির সামাজিক ও রাজনৈতিক ব্যবহার দীর্ঘদিন ধরেই বিতর্কিত। অনেকের অভিযোগ, এই পরিচয়কে কেন্দ্র করে একটি জনগোষ্ঠীকে অসমের সমাজে বহিরাগত হিসেবে প্রতিষ্ঠা করার প্রবণতা তৈরি হয়েছে।

সমস্যা আরও গভীর হয় যখন বৈধ নাগরিকত্বের নথি থাকা সত্ত্বেও কোনো ব্যক্তিকে তার ভাষা, পদবি, ধর্ম কিংবা পূর্বপুরুষের বসবাসের ইতিহাসের ভিত্তিতে সন্দেহের মুখে পড়তে হয়।

আরও পড়ুন

আসামে ট্রাক-মিনিবাসের সংঘর্ষে নিহত ২৪

১৪ নভেম্বর ২০২৬

চরাঞ্চলের বহু পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে অসমের নদী, কৃষিজমি ও স্থানীয় অর্থনীতির সঙ্গে যুক্ত। নদীভাঙনে বারবার ঘরবাড়ি হারিয়ে নতুন জায়গায় বসতি গড়তে হয়েছে তাদের। ফলে জমির নথি ও বসবাসের ধারাবাহিকতা-সংক্রান্ত সমস্যা অনেকের ক্ষেত্রেই বাস্তব। এই পরিস্থিতিতে প্রশাসনিক নথির জটিলতা ও নাগরিকত্বের প্রশ্ন একসঙ্গে জুড়ে গেলে সবচেয়ে বেশি বিপাকে পড়েন দরিদ্র পরিবারগুলো।



হিমন্ত বিশ্ব শর্মার সরকারের আমলে উচ্ছেদ অভিযান অসমের প্রশাসনিক নীতির অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে। সরকারের দাবি, সরকারি জমি, বনাঞ্চল এবং সংরক্ষিত এলাকার অবৈধ দখল সরিয়ে ভূমি পুনরুদ্ধার করা হচ্ছে। কিন্তু বিরোধী দল ও মানবাধিকারকর্মীদের অভিযোগ, এই অভিযানের অভিঘাত তুলনামূলকভাবে বেশি পড়ছে বাংলাভাষী মুসলিম পরিবারগুলোর ওপর।



ঘরবাড়ি হারানো মানুষের কাছে উচ্ছেদ শুধু একটি প্রশাসনিক পদক্ষেপ নয়। এর অর্থ জীবিকার অবসান, সন্তানদের পড়াশোনায় বাধা, সামাজিক নিরাপত্তা হারানো এবং নতুন করে বসতি গড়ার অনিশ্চয়তা। বহু পরিবারের অভিযোগ, উচ্ছেদের পর পুনর্বাসন ও বিকল্প আশ্রয়ের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় তাদের জীবন আরও কঠিন হয়ে উঠেছে।



এখানে সরকারের কাছে কয়েকটি প্রশ্নের জবাব জরুরি। উচ্ছেদের আগে প্রত্যেক পরিবারকে কি যথাযথ নোটিস দেওয়া হচ্ছে? জমির মালিকানা ও দখলের দাবি যাচাই করার সুযোগ কতটা দেওয়া হচ্ছে? আদালতের নির্দেশ এবং আইনি প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি? বাস্তুচ্যুত পরিবারগুলোর পুনর্বাসনের জন্য কী ব্যবস্থা নেওয়া হয়েছে?



সরকারি জমি দখলমুক্ত করার অধিকার প্রশাসনের রয়েছে। কিন্তু সেই অধিকার প্রয়োগের নামে মানুষের বাসস্থান, মর্যাদা এবং আইনি প্রতিকার পাওয়ার সুযোগ উপেক্ষা করা যায় না। বিশেষত, কোনো পরিবারকে শুধু ধর্মীয় বা ভাষাগত পরিচয়ের কারণে লক্ষ্যবস্তু করা হলে তা সংবিধানের সমতার নীতির পরিপন্থী হয়ে উঠতে পারে।



অসম ও বাংলাদেশের সম্পর্ক শুধু অনুপ্রবেশ বা সীমান্ত নিরাপত্তার প্রশ্নে সীমাবদ্ধ নয়। দুই অঞ্চলের মধ্যে বৈধ বাণিজ্যও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। করিমগঞ্জ জেলার সুতারকান্দি স্থলবন্দর এই বাণিজ্যের অন্যতম প্রধান প্রবেশদ্বার।



ল্যান্ড পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার প্রকাশিত তথ্য অনুযায়ী, সুতারকান্দি স্থলবন্দরের মাধ্যমে ২০২৩-২৪ অর্থবছরে প্রায় ৩৫২.৭৮ কোটি টাকার বাণিজ্য হয়েছিল। ২০২৪-২৫ অর্থবছরে তা কমে দাঁড়ায় ৩০৭.১৬ কোটি টাকা। ২০২৫-২৬ অর্থবছরে বাণিজ্যের পরিমাণ আরও কমে প্রায় ২৪২.৩০ কোটি টাকায় পৌঁছায়।



এই পরিসংখ্যান সীমান্ত অর্থনীতির সামনে নতুন প্রশ্ন তুলে ধরছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বৈধ বাণিজ্য সম্প্রসারণ, স্থানীয় কর্মসংস্থান এবং সীমান্তবর্তী মানুষের অর্থনৈতিক উন্নয়নে কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে?



একদিকে সীমান্তের ওপার থেকে অনুপ্রবেশের আশঙ্কা নিয়ে রাজনৈতিক উত্তেজনা, অন্যদিকে বৈধ বাণিজ্যের পরিমাণে পতন—এই দুই বাস্তবতার মধ্যে সমন্বিত নীতি কতটা কার্যকর হচ্ছে, তা নিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে।



ধুবড়ি, করিমগঞ্জ ও শ্রীভূমি জেলার সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন সময়ে গবাদি পশু ও অন্যান্য পণ্য পাচারের অভিযোগ সামনে এসেছে। ২০২৬ সালের জানুয়ারিতে ধুবড়ির বিলাসীপাড়ায় সাতটি গবাদি পশু উদ্ধারের পাশাপাশি দুজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছিল পুলিশ। সেপ্টেম্বর মাসে শ্রীভূমির মহাকাল গ্রামে সন্দেহভাজন আন্তসীমান্ত গবাদি পশু পাচারের অভিযোগে চার বাংলাদেশি নাগরিক ও এক ভারতীয় নাগরিককে আটক করা হয়।



ধুবড়ির নদীপথ ব্যবহার করেও পাচারের একাধিক অভিযোগ সামনে এসেছে। ফলে সীমান্তে নজরদারি, পাচারচক্রের আর্থিক লেনদেন এবং স্থানীয় দালালদের ভূমিকা নিয়ে নিরপেক্ষ ও গভীর তদন্ত জরুরি।



তবে পাচারচক্রের অপরাধের দায় কোনো নির্দিষ্ট ভাষাভাষী বা ধর্মীয় সম্প্রদায়ের ওপর চাপানো যায় না। অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন, কিন্তু সেই অজুহাতে সাধারণ নাগরিকদের সামাজিক পরিচয়কে সন্দেহের আওতায় নিয়ে আসা বিপজ্জনক প্রবণতা।



অসমের ইতিহাস, ভাষা ও সাংস্কৃতিক পরিচয় রক্ষার প্রশ্ন অবশ্যই গুরুত্বপূর্ণ। একইভাবে সীমান্ত নিরাপত্তা এবং অবৈধ অনুপ্রবেশ রোধও রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু এই দুটি লক্ষ্য পূরণের নামে বাংলাভাষী মুসলিমদের নাগরিক অধিকার ও সামাজিক মর্যাদাকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।



সংবিধান প্রত্যেক নাগরিককে সমতার অধিকার, আইনের আশ্রয় এবং মর্যাদার সঙ্গে বেঁচে থাকার নিশ্চয়তা দিয়েছে। সেই অধিকার ধর্ম, ভাষা কিংবা বংশপরিচয়ের ভিত্তিতে আলাদা হতে পারে না।


আসামআসামে মুসলিম নির্যাতনভারতে মুসলিম নির্যাতন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে

    গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে

    চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

    চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ