বাংলাদেশি অনুপ্রবেশের বিতর্ককে সামনে রেখে আসামে বাংলাভাষী মুসলিমদের জীবন ক্রমশ অনিশ্চয়তার মুখে। নাগরিকত্বের প্রমাণ, জমির অধিকার, বসতভিটে এবং সামাজিক পরিচয়—প্রতিটি ক্ষেত্রেই যেন নতুন করে নিজেদের ভারতীয় নাগরিক হিসেবে প্রতিষ্ঠা করার লড়াই চালাতে হচ্ছে এই সম্প্রদায়ের বহু মানুষকে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকারের কঠোর উচ্ছেদনীতি, রাজনৈতিক বক্তব্য এবং অনুপ্রবেশবিরোধী প্রচারের আবহে বাংলাভাষী মুসলিমদের একটি বড় অংশের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে বলে অভিযোগ উঠছে।সরকারি...