Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
চা শ্রমিকদের ভরসা খাইরুন
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

আবারও আসামের মুখ্যমন্ত্রী হচ্ছেন হিমন্ত বিশ্ব শর্মা

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ মে ২০২৬, ১৩:৫৩
আবারও আসামের মুখ্যমন্ত্রী হচ্ছেন হিমন্ত বিশ্ব শর্মা

হিমন্ত বিশ্ব শর্মা। ছবি : সংগৃহীত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের মতো শপথ নিতে যাচ্ছেন হিমন্ত বিশ্ব শর্মা। রবিবার (১০ মে) আসাম বিধানসভায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের নেতা হিসেবে তিনি সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন। ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিন সকালে গুয়াহাটিতে আসাম বিজেপির নবনির্বাচিত বিধায়কদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে আটজন বিজেপি বিধায়ক দলীয় নেতা হিসেবে হিমন্ত বিশ্ব শর্মার নাম প্রস্তাব করেন।

বিজেপি জোটের শরিক দল অসম গণ পরিষদ (এজিপি) এবং বড়োল্যান্ড পিপলস ফ্রন্ট (বিপিএফ) এই প্রস্তাবে পূর্ণ সমর্থন জানায়। এর ফলে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই তিনি জোটের নেতা নির্বাচিত হন।

বৈঠকে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেপি নাড্ডা এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি।

বিজেপি ও এনডিএ জোটের নেতারা আজ বিকেলেই আসামের রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যের সঙ্গে দেখা করবেন। সেখানে তারা আনুষ্ঠানিকভাবে নতুন সরকার গঠনের দাবি জানাবেন বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

সম্প্রতি অনুষ্ঠিত আসামের বিধানসভা নির্বাচনে ১২৬টি আসনের মধ্যে বিপুল ব্যবধানে জয়ী হয়েছে বিজেপি নেতৃত্বাধীন জোট। টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসা এই জোট বিধানসভায় দুই-তৃতীয়াংশ আসন লাভ করেছে।

নির্বাচনে বিজেপি একাই ৮২টি আসনে জয় পেয়েছে। এছাড়া তাদের মিত্র দল এজিপি ও বিপিএফ পেয়েছে ১০টি করে আসন।

আসামের রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত হিমন্ত বিশ্ব শর্মা গত পাঁচ বছর সাফল্যের সঙ্গে রাজ্য পরিচালনার পর আবারও এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে যাচ্ছেন। এর আগে এদিন সকালেই তার নাম নিয়ে কেন্দ্রীয় নেতাদের মধ্যে চূড়ান্ত আলোচনা সম্পন্ন হয়।

সূত্র : দ্য হিন্দু।

ভারতআসামবিজেপিনির্বাচন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কবি ও অনুবাদক রথো রাফি মারা গেছেন

    কবি ও অনুবাদক রথো রাফি মারা গেছেন

    সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ‘ভ্রমণ’ রেল সচিবের

    সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ‘ভ্রমণ’ রেল সচিবের

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    চুয়েটে অচলাবস্থার এক মাস:  বাতিল ৩৩ পরীক্ষা ও ৮৬৪ ক্লাস

    চুয়েটে অচলাবস্থার এক মাস: বাতিল ৩৩ পরীক্ষা ও ৮৬৪ ক্লাস

    প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে

    প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে

    হেফাজতের উদ্যোগে নতুন প্ল্যাটফর্ম, ভিড়েছে জামায়াত জোটের দুটি দল

    হেফাজতের উদ্যোগে নতুন প্ল্যাটফর্ম, ভিড়েছে জামায়াত জোটের দুটি দল

    জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি...

    জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি...

    সড়কে মৃত্যুতে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

    সড়কে মৃত্যুতে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

    সাজেকে গোলাগুলির জন্য ইউপিডিএফকে দায়ী করল পুলিশ

    সাজেকে গোলাগুলির জন্য ইউপিডিএফকে দায়ী করল পুলিশ

    কালীগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩ প্রতিবেশী

    কালীগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩ প্রতিবেশী

    সৌদিতে দুই বাংলাদেশির শিরশ্ছেদ যা বললেন শ্রীলেখা

    সৌদিতে দুই বাংলাদেশির শিরশ্ছেদ যা বললেন শ্রীলেখা

    চাঁদা উঠত মিরপুরে, পাঠানো হতো বিদেশে

    চাঁদা উঠত মিরপুরে, পাঠানো হতো বিদেশে

    দেবীর কপালে সিঁদুর পরানোর সময় হৃদ্‌রোগে প্রাণ গেল নববধূর

    দেবীর কপালে সিঁদুর পরানোর সময় হৃদ্‌রোগে প্রাণ গেল নববধূর

    প্রধানমন্ত্রী যাচ্ছেন টোকিও, জাপানের রাষ্ট্রদূতকে ফেরানো হলো ঢাকায়

    প্রধানমন্ত্রী যাচ্ছেন টোকিও, জাপানের রাষ্ট্রদূতকে ফেরানো হলো ঢাকায়