Agamir Somoy E-Paper
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

পশ্চিমবঙ্গের বসিরহাটে তিন হোল্ডিং সেন্টারে ৩৮৩ জন ‘অনুপ্রবেশকারী’

সংবাদদাতা, কলকাতা
agamir somoy
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১৪:০৯
পশ্চিমবঙ্গের বসিরহাটে তিন হোল্ডিং সেন্টারে ৩৮৩ জন ‘অনুপ্রবেশকারী’

বসিরহাটের হোল্ডিং সেন্টার অবৈধ ‘অনুপ্রবেশকারী’। ছবি : আগামীর সময়

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বসিরহাটে অবৈধ অনুপ্রবেশের সন্দেহে আটক ব্যক্তিদের বিভিন্ন হোল্ডিং সেন্টারে রাখার প্রক্রিয়া চলছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

স্বরূপনগর ও বাদুড়িয়া থানার অধীনে থাকা তিনটি হোল্ডিং সেন্টারে বর্তমানে মোট ৩৮৩ জনকে রাখা হয়েছে। এদের ‘অনুপ্রবেশকারী’ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রের দাবি।

বিভিন্ন সময়ে সীমান্ত পেরিয়ে দালালের মাধ্যমে ভারতে প্রবেশের অভিযোগের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানা যায়। সূত্র অনুযায়ী, রাজ্যের প্রতিটি থানায় একটি করে হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে সন্দেহভাজনদের রাখা হবে এবং পরিচয় যাচাই করা হবে।

এদিকে বসিরহাট মহকুমার বিথারী- হাকিমপুর গ্রাম পঞ্চায়েত এলাকার হাকিমপুর চেকপোস্টে নতুন করে ৪৫ জন বাংলাদেশি নাগরিকের উপস্থিতি পাওয়া গেছে বলে জানা যায়। এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নতুন করে নজরদারি বাড়ানো হয়েছে।

প্রশাসন জানিয়েছে, আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করার জন্য ফিঙ্গারপ্রিন্ট ও বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করছে বিএসএফ। পরিচয় যাচাই সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তাদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে না।

বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়া চলবে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে সীমান্ত পরিস্থিতি ও এই ধরপাকড়কে ঘিরে রাজনৈতিক মহলে বিভিন্ন প্রতিক্রিয়া তৈরি হয়েছে। একাংশের মতে, অনুপ্রবেশ রোধে কড়া অভিযান চালানো হচ্ছে, যার ফলে সীমান্ত এলাকায় হোল্ডিং সেন্টারে রাখার ঘটনা ও নজরদারি বৃদ্ধি পেয়েছে।

প্রসঙ্গত, ভারত ও বাংলাদেশের মধ্যে প্রায় ৪,০৯৬ কিলোমিটার দীর্ঘ স্থলসীমান্ত রয়েছে, যা বিশ্বের অন্যতম দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বসিরহাটের তিনটি কেন্দ্রে সর্বাধিক সংখ্যক (প্রায় ৩৮৩জন) নথিবিহীন অভিবাসীকে আটক রাখা হয়েছে। তিনি আরও জানান, তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। ওই কর্মকর্তা বলেন, মুর্শিদাবাদে ১৯ জন, মালদায় ৯ জন এবং দক্ষিণ দিনাজপুর জেলায় ৮ জন নথিবিহীন অভিবাসীকে আটক করা হয়েছে।

এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নথিপত্রহীন অভিবাসীদের যত দ্রুত সম্ভব দেশ ছাড়ার জন্য সতর্ক করেছেন, অন্যথায় সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তিনি বলেছেন, ওরা কি আমাদের শ্বশুরবাড়ির লোক যে তাদের খাবার, পোশাক এবং ওষুধের খরচ দেশকে বহন করতে হবে?

যদিও পশ্চিমবঙ্গের কিছু মানবাধিকার সংগঠন বলছে, এই প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত ভারতীয় নাগরিকরাও হেনস্তা হচ্ছেন, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়। এছাড়াও অনেক ক্ষেত্রে যাচাই ছাড়া এবং আইনি প্রক্রিয়া ছাড়াই পুশব্যাক করা হচ্ছে।

পশ্চিমবঙ্গবসিরহাটঅবৈধ অনুপ্রবেশকারী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল

    সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার

    শেখ হাসিনার সময়ে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

    শেখ হাসিনার সময়ে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

    ৯/১১ হামলার ২৫ বছর পর আল-কায়েদা এখন কতটা শক্তিশালী?

    ৯/১১ হামলার ২৫ বছর পর আল-কায়েদা এখন কতটা শক্তিশালী?

    আবারও খুলে দেওয়া হয়েছে কাপ্তাই লেকের ১৬ জলকপাট

    আবারও খুলে দেওয়া হয়েছে কাপ্তাই লেকের ১৬ জলকপাট

    বয়স্কদের যত্নে ইসলামের শিক্ষা

    বয়স্কদের যত্নে ইসলামের শিক্ষা

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    আশ্রয়ণের ঘর নিয়ে দুর্ভোগ

    আশ্রয়ণের ঘর নিয়ে দুর্ভোগ