Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
আগামীর সময়
‘গরিবের ডাক্তার’ এবাদুল্লাহ
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

অভিষেকের উত্থানেই মমতার পতন? একদিনের ধাক্কায় যা যা হারাল তৃণমূল

রুবাইয়া জেসমিন, কলকাতা
agamir somoy
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১৪:৪৫
অভিষেকের উত্থানেই মমতার পতন? একদিনের ধাক্কায় যা যা হারাল তৃণমূল

মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছবি : সংগৃহীত

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেস মানেই এতদিন ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। কংগ্রেস ছেড়ে ১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস গঠন থেকে শুরু করে বামফ্রন্টকে ক্ষমতাচ্যুত করা, টানা ১৫ বছর রাজ্য শাসন—প্রতিটি অধ্যায়েই ছিল তার প্রতিবাদী নেতৃত্বের ছাপ। কিন্তু ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ক্ষমতা হারানোর এক মাসের মধ্যেই এমন এক সংকটের মুখে দাঁড়িয়েছে তৃণমূল, যা দলের অস্তিত্বকেই প্রশ্নের মুখে ফেলেছে।

বুধবারের ঘটনার ঘনঘটা কোন নাটকের থেকে কম ছিল না। যা অনেক রাজনৈতিক পর্যবেক্ষকের কাছেই ছিল অভূতপূর্ব। তৃণমূল থেকে বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ৫৮ জন বিধায়ক সমর্থন জানিয়ে তাকে বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে প্রতিষ্ঠা করেন। পরে স্পিকারের স্বীকৃতিও মেলে। বিদ্রোহী শিবির জানায়, আরও দুজন বিধায়ক তাদের সঙ্গে রয়েছেন এবং সংখ্যা ৬০-এ পৌঁছতে পারে।

ফলে একদিনেই মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত পরপর অনেকগুলো বড় ধাক্কা খেয়েছেন। বিধানসভায় পরিষদীয় দলের নিয়ন্ত্রণ হারানো, পরিস্থিতি সামাল দিতে পশ্চিমবঙ্গে তৃণমূলের সব শাখা, সহযোগী ও উপসংগঠনের কমিটি ভেঙে দেওয়ার মতো সিদ্ধান্ত অন্যতম। এছাড়াও কলকাতার মেয়র পদ থেকে ফিরহাদ হাকিমের পদত্যাগ রয়েছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বিদ্রোহীরা এখনো মমতাকে নেতা হিসেবে মানার কথা বললেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে সরাসরি প্রত্যাখ্যান করছে তারা। ঋতব্রত শিবিরের বক্তব্য, তাদের আপত্তির কেন্দ্রবিন্দু অভিষেক এবং তার ঘনিষ্ঠদের দল পরিচালনার পদ্ধতি।

আসলে নির্বাচনী বিপর্যয়ের পর থেকেই দলের ভেতরে অভিষেকবিরোধী সুর ক্রমশ জোরালো হয়েছে। প্রবীণ নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘অভিষেক অনভিজ্ঞ। তার হাতে দায়িত্ব তুলে দেওয়া ভুল ছিল।’

তার অভিযোগ, কর্পোরেট ধাঁচে দল চালানোর চেষ্টা এবং আইপ্যাকের উপর অতিরিক্ত নির্ভরতা তৃণমূলকে ডুবিয়েছে।

একই অভিযোগ তুলেছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, খগেশ্বর রায়, কাকলি ঘোষ দস্তিদার, বিবেক গুপ্ত, কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের মতো একাধিক নেতাকর্মীরা। বহু নেতা মনে করছেন, তৃণমূল ধীরে ধীরে কর্মীভিত্তিক রাজনৈতিক দল থেকে ‘কর্পোরেট মডেলের সংগঠন’ এ পরিণত হয়েছিল।

আইপ্যাকের কর্মীরা প্রার্থী নির্বাচন থেকে সাংগঠনিক সিদ্ধান্ত পর্যন্ত প্রভাব বিস্তার করতেন বলে অভিযোগ উঠেছে।

অনেক পুরনো নেতার দাবি, তাদের মতামতের আর কোনো মূল্যই ছিল না। এর মধ্যেই গতকাল নতুন মাত্রা যোগ করেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেছেন, ‘শুভেন্দু অধিকারী তৃণমূলে থাকলে দল ভরাডুবির মুখে পড়ত না। সংগঠন আরও সুসংহত থাকত।’

ফলে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, মমতার রাজনৈতিক কর্তৃত্ব কি এখনও অটুট, নাকি অভিষেককে সামনে এনে দল পরিচালনার যে নতুন মডেল তৈরি হয়েছিল, সেটিই আজ বুমেরাং হয়ে ফিরে এসেছে?

কারণ বিদ্রোহীদের বক্তব্যে একটি বিষয় স্পষ্ট হয়েছে, তাদের লড়াই মমতার বিরুদ্ধে নয়, অভিষেকের বিরুদ্ধে। তৃণমূলের ভাঙন শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে, তা সময় বলবে।

কিন্তু বুধবারের ঘটনাগুলো বাংলার রাজনীতিতে একটি বার্তা স্পষ্ট করেছে। সেটি হলো  ক্ষমতা হারানোর ধাক্কার পর এবার নিজের দলের ভেতরেও সবচেয়ে কঠিন পরীক্ষার মুখে মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সংকটের কেন্দ্রে ঘুরেফিরে উঠে আসছে একটাই নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ভারততৃণমূল কংগ্রেস
    শেয়ার করুন:
    ‘গরিবের ডাক্তার’ এবাদুল্লাহ

    ‘গরিবের ডাক্তার’ এবাদুল্লাহ

    ০৪ জুন ২০২৬, ০৩:৩৯

    মবের মুখে বিজিবির জব্দ করা গাড়ি ছিনিয়ে নিল চোরাকারবারিরা

    মবের মুখে বিজিবির জব্দ করা গাড়ি ছিনিয়ে নিল চোরাকারবারিরা

    ০৪ জুন ২০২৬, ০০:১২

    চার্টার্ড ফ্লাইটে চুরি ৪৬৮ কোটি

    চার্টার্ড ফ্লাইটে চুরি ৪৬৮ কোটি

    ০৪ জুন ২০২৬, ০৭:১২

    ইসলামী ব্যাংক যেখান থেকে এখানে

    ইসলামী ব্যাংক যেখান থেকে এখানে

    ০৪ জুন ২০২৬, ০৭:৫৪

    চরের মতো দখল হচ্ছে দক্ষিণ চীন সাগর

    চরের মতো দখল হচ্ছে দক্ষিণ চীন সাগর

    ০৪ জুন ২০২৬, ১০:৫৬

    সাইবার-সিকিউরিটি জোরদারে ৫ দিনব্যাপী ‘ফিনিক্স সামিট ২০২৬’

    সাইবার-সিকিউরিটি জোরদারে ৫ দিনব্যাপী ‘ফিনিক্স সামিট ২০২৬’

    ০৪ জুন ২০২৬, ০০:০৫

    শিশুর উপর যৌন নির্যাতন : ১৩ দিনেই অভিযোগপত্র যাচ্ছে আদালতে

    শিশুর উপর যৌন নির্যাতন : ১৩ দিনেই অভিযোগপত্র যাচ্ছে আদালতে

    ০৪ জুন ২০২৬, ০০:৫৬

    বিদ্যুতের দাম বৃদ্ধিতে জীবনযাত্রার ব্যয় বাড়বে ৬০ শতাংশ

    বিদ্যুতের দাম বৃদ্ধিতে জীবনযাত্রার ব্যয় বাড়বে ৬০ শতাংশ

    ০৪ জুন ২০২৬, ১০:৪৭

    ৩৮ বছর পর ফিরে এলেন স্বামী, ঘরে তুললেন না স্ত্রী

    ৩৮ বছর পর ফিরে এলেন স্বামী, ঘরে তুললেন না স্ত্রী

    ০৪ জুন ২০২৬, ০৫:৫৭

    বোমা বৃষ্টির মাঝেই বেড়ে উঠছে শিশুরা

    বোমা বৃষ্টির মাঝেই বেড়ে উঠছে শিশুরা

    ০৪ জুন ২০২৬, ০১:১৪

    রপ্তানি আয়ে ভাটা

    রপ্তানি আয়ে ভাটা

    ০৪ জুন ২০২৬, ০১:১৬

    শ্রম ইস্যুতে বাড়ছে  মার্কিন শুল্ককোপ

    শ্রম ইস্যুতে বাড়ছে মার্কিন শুল্ককোপ

    ০৪ জুন ২০২৬, ০১:২৫

    ইরানে বসবাস করলে সবসময়ই আশঙ্কা কাজ করে

    ইরানে বসবাস করলে সবসময়ই আশঙ্কা কাজ করে

    ০৪ জুন ২০২৬, ১০:৪৬

    বাড়তি শুল্কে ডিসিসিআইয়ের উদ্বেগ

    বাড়তি শুল্কে ডিসিসিআইয়ের উদ্বেগ

    ০৪ জুন ২০২৬, ০১:৩০

    হোয়াইট হাউস পর্যন্ত যেন পৌঁছাতে পারে ইরানের ক্ষেপণাস্ত্র

    হোয়াইট হাউস পর্যন্ত যেন পৌঁছাতে পারে ইরানের ক্ষেপণাস্ত্র

    ০৪ জুন ২০২৬, ০২:৫১

    advertiseadvertise