Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের পরমবন্ধু রায়হান
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

১৯ দিনের অনশনে সোনম

সরকারের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ দিল্লি হাইকোর্ট, জীবন রক্ষায় হস্তক্ষেপের নির্দেশ

সংবাদদাতা, কলকাতা
agamir somoy
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১৬:৫৭
সরকারের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ দিল্লি হাইকোর্ট, জীবন রক্ষায় হস্তক্ষেপের নির্দেশ

সোনম ওয়াংচুক

ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে ভারতের দিল্লির যন্তর মন্তরে টানা ১৯ দিন ধরে অনশনে রয়েছেন দেশটির সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। শারীরিক অবস্থা ক্রমশ দুর্বল হলেও তার স্বাস্থ্য নিয়ে দেশটির কেন্দ্রীয় সরকারের সক্রিয়তার অভাব নিয়ে প্রকাশ্যেই উদ্বেগ জানিয়েছে দিল্লি হাইকোর্ট। আজ বৃহস্পতিবার আদালত স্পষ্ট জানিয়েছে, কোনো নাগরিকের জীবনকে অবহেলা করা যায় না। সোনমের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা এবং জীবন রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের দায়িত্ব সরকারেরই।

শিক্ষা ব্যবস্থা ও পরীক্ষায় অনিয়মের অভিযোগে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে তিনি এই আন্দোলনে নেমেছেন সিজেপির সঙ্গে।

সোনম ওয়াংচুকের অনশনকে ঘিরে আদালতের দ্বারস্থ হয়েছিলেন সমাজকর্মী রাকেশকুমার সাইনি। তার আশঙ্কা ছিল, দীর্ঘ অনশনের ফলে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, তবে তা দেশের গণতান্ত্রিক ভাবমূর্তি ও মানবিক মূল্যবোধের ওপর বড় আঘাত হবে। সেই আবেদনের শুনানিতেই দিল্লি হাইকোর্ট কেন্দ্রকে কার্যত সতর্ক করে দেয়।

আরও পড়ুন

১৬ দিনের অনশনে সোনম ওয়াংচুনের ওজন কমল ৮.২ কেজি

১৩ জুলাই ২০২৬

শুনানির সময় কেন্দ্রের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, সোনমের স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে ঠিকই, তবে তা কখনো সরকারি চিকিৎসক, কখনো বেসরকারি চিকিৎসকদের মাধ্যমে করা হচ্ছে। এই বক্তব্যের পরই আদালত প্রশ্ন তোলে, একজন দীর্ঘমেয়াদি অনশনকারীর ক্ষেত্রে সরকারি পর্যায়ে নিরবচ্ছিন্ন স্বাস্থ্য নজরদারি কেন থাকবে না?

বিচারপতির পর্যবেক্ষণ, নিয়মিত সরকারি মেডিক্যাল রিপোর্ট থাকা জরুরি, যাতে প্রয়োজন হলে প্রশাসন দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। আদালতের এই মন্তব্যের মধ্যেই উঠে এসেছে আরও বড় প্রশ্ন। প্রায় তিন সপ্তাহ ধরে অনশন চললেও দৃশ্যমান কোনো উচ্চপর্যায়ের উদ্যোগ নেয়নি ভারতীয় সরকার। রাজনৈতিক মহলের মতে, পরিস্থিতি এতদূর গড়ানোর পর আদালতের হস্তক্ষেপই প্রমাণ করছে বিষয়টি নিয়ে সরকারের তৎপরতা যথেষ্ট ছিল না।

এদিকে বৃহস্পতিবার প্রকাশিত চিকিৎসা বুলেটিনে সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার উদ্বেগজনক ছবি সামনে এসেছে। বর্তমানে তার ওজন নেমে এসেছে প্রায় ৫৭ কেজিতে। অনশন শুরুর পর থেকে প্রায় ৮.৯ কেজি ওজন কমেছে বলে জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টাতেই কমেছে প্রায় ৪০০ গ্রাম। রক্তচাপ ১০৫/৭৬ মিমি এইচজি, রক্তে শর্করার মাত্রা ৮০ মিলিগ্রাম প্রতি ডেসিলিটার এবং অক্সিজেনের মাত্রা ৯৭ শতাংশ। চিকিৎসকদের মতে, তিনি এখনও সচেতন ও মানসিকভাবে স্থিতিশীল থাকলেও সার্বক্ষণিক পর্যবেক্ষণ প্রয়োজন।
আরও পড়ুন

ককরোচ জনতা পার্টির উত্থান নিয়ে ইন্ডিয়া জোটের বৈঠকেও আলোচনা

০৯ জুন ২০২৬

সোনম ওয়াংচুকের অনশন এখন শুধু একটি ব্যক্তিগত প্রতিবাদের বিষয় নয়, বরং সরকারের জবাবদিহি ও মানবিক দায়িত্বের প্রশ্নও তুলে দিয়েছে। একজন নাগরিক যখন নিজের দাবিতে জীবন বাজি রেখে অনশনে বসেন, তখন তার সঙ্গে সরকার একমত হোক বা না হোক, তার নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষার দায়িত্ব এড়াতে পারে না রাষ্ট্র।

অন্যদিকে সোনম ওয়াংচুকের পাশে দাঁড়িয়ে ক্রমশ বিস্তৃত হচ্ছে সংহতির পরিধি। অনশন মঞ্চে গিয়ে তার সঙ্গে দেখা করেছেন অভিনেতা প্রকাশ রাজ, কৌতুকশিল্পী কুণাল কামরা, অভিনেত্রী স্বরা ভাস্কর, ভীম আর্মির প্রধান তথা সাংসদ চন্দ্রশেখর আজাদ, কেরলের প্রাক্তন অর্থমন্ত্রী ড. থমাস আইজ্যাক এবং ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। অভিনেতা অতুল কুলকার্নি একদিনের প্রতীকী অনশনের ঘোষণা করেছেন। পাশাপাশি অনুরাগ কাশ্যপ, বির দাস, মুনাওয়ার ফারুকি, কাম্যা পাঞ্জাবি-সহ বহু পরিচিত ব্যক্তিত্বও আন্দোলনের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন। তাদের সবার বক্তব্য, সোনম ওয়াংচুকের সঙ্গে দ্রুত আলোচনায় বসে তার অনশন ভাঙানোর উদ্যোগ নেওয়া উচিত এবং সরকারের আর নীরব থাকা উচিত নয়।

এদিকে সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির মধ্যেও আন্দোলন থামাতে নারাজ ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বারবার অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে অনশন চললেও কেন্দ্রীয় সরকারের কোনো উদ্যোগ দেখা যায়নি। আন্দোলনকে আরও বিস্তৃত করতে ১৬ জুলাই অর্থাৎ আজকে দেশজুড়ে একদিনের গণ-অনশনের ডাক দিয়েছে সিজেপি। একই সঙ্গে শিক্ষা ব্যবস্থা ও পরীক্ষায় অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতেও তারা অনড় রয়েছে।

সোনম ওয়াংচুকককরোচ জনতা পার্টিভারত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    নিউগিনি প্রোপার্টিজে ভাঙচুর-লুটপাট মামলায় প্রধান আসামির জামিন

    নিউগিনি প্রোপার্টিজে ভাঙচুর-লুটপাট মামলায় প্রধান আসামির জামিন

    ড. ইউনূসকে হেনস্তার প্রসঙ্গে আসিফ নজরুল— সূর্যের দিকে ঢিল ছুড়লে কী হয়

    ড. ইউনূসকে হেনস্তার প্রসঙ্গে আসিফ নজরুল— সূর্যের দিকে ঢিল ছুড়লে কী হয়