Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

ককরোচ জনতা পার্টির উত্থান নিয়ে ইন্ডিয়া জোটের বৈঠকেও আলোচনা

সংবাদদাতা, কলকাতা
agamir somoy
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১৪:৫৬
ককরোচ জনতা পার্টির উত্থান নিয়ে ইন্ডিয়া জোটের বৈঠকেও আলোচনা

দিল্লিতে মোদি বিরোধী ইন্ডিয়া জোটের বৈঠকে

দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে এবার আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠল ককরোচ জনতা পার্টি। অনলাইনে দ্রুত জনপ্রিয়তা পাওয়া ককরোচ জনতা পার্টিকে ঘিরে মানুষের আগ্রহ কেন বাড়ছে, তা নিয়ে মোদি বিরোধী শিবিরের শীর্ষ নেতাদের মধ্যে বিস্তর আলোচনা হয়েছে।

বৈঠকে উপস্থিত নেতাদের মতে, ককরোচ জনতা পার্টির প্রতি সমর্থন বৃদ্ধির বিষয়টি সাধারণ মানুষের ক্ষোভ ও অসন্তোষের প্রতিফলন। শিবসেনা (উদ্ধব) নেতা উদ্ধব ঠাকরে প্রশ্ন তোলেন, একটি অনলাইন আন্দোলন যদি এত মানুষের সমর্থন পেতে পারে, তবে বিরোধী দলগুলির প্রতি মানুষের আস্থা কমছে কিনা, তা আত্মসমালোচনা করে দেখা প্রয়োজন। তিনি বলেছেন, শুধু ভোটের সময় নয়, সারা বছর মানুষের পাশে থেকে আন্দোলন গড়ে তুলতে হবে বিরোধীদের।

জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লার মতে, ককরোচ জনতা পার্টির সঙ্গে বিরোধীদের আলোচনা করা উচিত, কারণ তারা নিশ্চয়ই এমন কিছু করছে যা মানুষের কাছে গ্রহণযোগ্য হচ্ছে। সিপিআই(এমএল) নেতা দীপঙ্কর ভট্টাচার্যও ককরোচ আন্দোলনের পাশে দাঁড়ানোর পক্ষে মত দেন। সিপিআই (এম)-এর জন ব্রিটাস বলেছেন, সিজেপি আসলে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ।

ইন্ডিয়া জোটের বৈঠকে নিট-ইউজি ও সিবিএসই পরীক্ষার অনিয়ম নিয়েও সরব হয় বিরোধীরা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে প্রধান বিচারপতিকে চিঠি পাঠানো, অর্থনৈতিক সংকট, মূল্যবৃদ্ধি ও বেকারত্বের প্রশ্নে সর্বদলীয় বৈঠকের দাবি এবং প্রতি দু'মাস অন্তর ইন্ডিয়া জোটের বৈঠক করার সিদ্ধান্ত হয়।

অন্যদিকে শরিক দলগুলি কংগ্রেসকে আরও উদার ও সহযোগিতাপূর্ণ মনোভাব নেওয়ার পরামর্শ দেয়। ডিএমকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা এবং কেরলে বামেদের বিরুদ্ধে কংগ্রেস নেতৃত্বের মন্তব্য নিয়েও প্রশ্ন ওঠে। তবে রাহুল গান্ধী বৈঠকে আশ্বাস দেন, বিরোধী ঐক্য আরও মজবুত করতে কংগ্রেস কাজ করবে। আগামী বৈঠক হায়দরাবাদে হওয়ার কথা রয়েছে।

ককরোচ জনতা পার্টিইন্ডিয়া জোটনরেন্দ্র মোদি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    নিউগিনি প্রোপার্টিজে ভাঙচুর-লুটপাট মামলায় প্রধান আসামির জামিন

    নিউগিনি প্রোপার্টিজে ভাঙচুর-লুটপাট মামলায় প্রধান আসামির জামিন

    ড. ইউনূসকে হেনস্তার প্রসঙ্গে আসিফ নজরুল— সূর্যের দিকে ঢিল ছুড়লে কী হয়

    ড. ইউনূসকে হেনস্তার প্রসঙ্গে আসিফ নজরুল— সূর্যের দিকে ঢিল ছুড়লে কী হয়

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু