Agamir Somoy E-Paper
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়া ফ্লাইটে ছিনতাইয়ের সতর্কবার্তা, চলছে তল্লাশি

কলকাতা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১৭:৩৫
শেয়ার করুন:
কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়া ফ্লাইটে ছিনতাইয়ের সতর্কবার্তা, চলছে তল্লাশি

সংগৃহীত ছবি

কলকাতা থেকে মুম্বাই যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। উড্ডয়নের ঠিক আগমুহূর্তে পাইলটের কাছ থেকে ছিনতাইয়ের সতর্কবার্তা পায় বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)। এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, এয়ার ইন্ডিয়ার এআই ৭৭২ নম্বরের বিমানটি এয়ারবাস এ৩২০ নিও মডেলের। সকালে মুম্বাইয়ের উদ্দেশে যাত্রা শুরুর প্রস্তুতি নিচ্ছিল বিমানটি। এ সময় এটিসিকে ছিনতাই-সংক্রান্ত সতর্কবার্তা পাঠান পাইলট। এরপর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানটিকে মূল টার্মিনাল এলাকা থেকে সরিয়ে নির্ধারিত আইসোলেশন বে-তে নেওয়া হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, বিমানের শৌচাগারের আয়নায় ছিনতাই-সংক্রান্ত একটি বার্তা লেখা দেখতে পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতেই পাইলট এটিসিকে সতর্কবার্তা পাঠিয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে আয়নায় ঠিক কী লেখা ছিল এবং কে বা কারা ওই বার্তা লিখেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কলকাতা বিমানবন্দরের পরিচালক বিক্রম সিং জানিয়েছেন, বিমানের শৌচাগারে হুমকির বার্তা পাওয়ার পর যাত্রীদের নামিয়ে নিরাপত্তা তল্লাশি শুরু করা হয়েছে। নির্ধারিত নিরাপত্তা বিধি মেনেই তল্লাশি চালানো হচ্ছে।

এদিকে, কে বা কারা বিমানের আয়নায় ওই হুমকির বার্তা লিখেছেন, তা জানতে তদন্ত শুরু হয়েছে। এ জন্য বিমানবন্দরের সিসিটিভি ফুটেজও পরীক্ষা করা হচ্ছে। বিমানের ভেতরে কোনো সন্দেহজনক বস্তু রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন নিরাপত্তাকর্মীরা।

উল্লেখ্য, গত ২৪ অক্টোবরও কলকাতা বিমানবন্দরে একই ধরনের আতঙ্ক ছড়িয়েছিল। সেদিন একটি বিমানের শৌচাগারের আয়নায় ‘বম্ব ইনসাইড এয়ারক্রাফট’ (বিমানের ভেতরে বোমা) লেখা পাওয়া যায়। পরে পুলিশ তল্লাশি চালিয়ে অবশ্য সন্দেহজনক কিছু পায়নি।

বিমান ছিনতাইএয়ার ইন্ডিয়াকলকাতা বিমানবন্দর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা