কলকাতা থেকে মুম্বাই যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। উড্ডয়নের ঠিক আগমুহূর্তে পাইলটের কাছ থেকে ছিনতাইয়ের সতর্কবার্তা পায় বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)। এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে।বিমানবন্দর সূত্রে জানা গেছে, এয়ার ইন্ডিয়ার এআই ৭৭২ নম্বরের বিমানটি এয়ারবাস এ৩২০ নিও মডেলের। সকালে মুম্বাইয়ের উদ্দেশে যাত্রা শুরুর প্রস্তুতি নিচ্ছিল বিমানটি। এ সময় এটিসিকে ছিনতাই-সংক্রান্ত সতর্কবার্তা পাঠান পাইল...